ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নিহত বাংলাদেশি যুবক


সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নিহত বাংলাদেশি যুবক

সৌদি আরবের জেদ্দা শহরে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জিহাদ মজুমদার (২৫) নামে এক বাংলাদেশি যুবকের।

নিহতের মৃত্যু ঘটে শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে।

জিহাদ মজুমদার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার মৃত ইসহাক মজুমদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায়, শুক্রবার জেদ্দা শহরে একটি সড়কে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন ঘটনাস্থলেই।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জিহাদ পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে আসছিলেন। তার উপার্জনের ওপর ভিত্তি করেই পরিবার কিছুটা নির্ভরশীল ছিল। হঠাৎ করে এমন মর্মান্তিক মৃত্যুর ফলে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। এদিকে এলাকায়ও নেমে এসেছে গভীর শোক।

দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দারা বলেন, জিহাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি তারা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, বাংলাদেশ দূতাবাস ও জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছেন যে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, যাতে পরিবারের সদস্যরা শেষবারের মতো তাকে দেখতে পারেন এবং নিজ গ্রামের মাটিতে দাফনের ব্যবস্থা করা সম্ভব হয়।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, প্রবাসে কোনো বাংলাদেশি নাগরিকের যদি মৃত্যু ঘটে, তাহলে মরদেহ দেশে আনার এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পন্ন হয়। এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বয় টিম কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুর থানা থেকে গ্রিল ভেঙে পালানো আসামি কেরানীগঞ্জে আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


মাদারীপুর থানা থেকে গ্রিল ভেঙে পালানো আসামি কেরানীগঞ্জে আটক

মাদারীপুর সদর মডেল থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা বেগমকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরের দিকে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাসিনা বেগম (৩৫) মাদারীপুর পৌরসভাধীন থানতলী এলাকার হবি হাওলাদারের মেয়ে এবং সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল আমিনের স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে হাসিনা বেগমকে আটক করেন সদর মডেল থানাধীন ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোকসেদুর রহমান। পরে তাকে সদর মডেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মূল থানার ভবনটি নির্মাণাধীন থাকায় অস্থায়ীভাবে ওসির বাসভবনের নিচতলায় থানার কার্যক্রম চলছে। সেখানে আসামিদের জন্য কোন হাজতখানা না থাকায় বারান্দার একটি কক্ষে পুলিশি হেফাজতে হাসিনাকে রাখা হয়। রাত দেড়টার সময় সুযোগ বুঝে হাসিনা ওই কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যায়। পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) রমজান আলী সজল ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, আসামি পালানোর ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) ফারিহা রফিক ভাবনাকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সুপারের পক্ষ থেকে আগামী তিন কর্মদিবসের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পালিয়ে যাওয়া আসামি হাসিনা বেগমকে শনিবার ভোরে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে গ্রেফতার করে সদর মডেল থানার পুলিশ।

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘পালিয়ে আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব অবহেলার কোন ঘটনা থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ডিউটি অফিসার ও কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুশিক্ষা ও আদর্শ শিক্ষকের অভাবে সমাজ পিছিয়ে পড়ছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


সুশিক্ষা ও আদর্শ শিক্ষকের অভাবে সমাজ পিছিয়ে পড়ছে: রিজভী

আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে সমাজের অধঃপতন এবং মাদকের প্রসার ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় এই মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের অভাবে টেকসই শিক্ষা নিশ্চিত হচ্ছে না। তিনি মন্তব্য করেন যে শিক্ষকদের থেকে ডেডিকেশন হারিয়ে যাচ্ছে এবং এর ফলে শিক্ষাব্যবস্থা নিম্নগামী হয়েছে।

শিক্ষকরা যদি প্রাজ্ঞ ও অভিজ্ঞ না হন, তবে শিক্ষার্থীরা আলোকিত হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এ সময় তিনি শিক্ষার উৎকর্ষতা সাধনকে সরকারের অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, অসাধু ঠিকাদাররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার সরবরাহ করছে। যারা স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে, তাদের তিনি মানবতার শত্রু বলে অভিহিত করেন।

মাঠপর্যায়ে আমলাদের কারণে শিক্ষাখাতে ভালো উদ্যোগগুলো বিনষ্ট হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, শিক্ষাখাতে সরকারের ভালো উদ্যোগগুলো মাঠ পর্যায়ে আমলাদের দায়িত্বহীনের কারণে বিনষ্ট হচ্ছে। তিনি মনে করেন, মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পদক দিয়ে পুরস্কৃত করা উচিত।

ঘুষের বিনিময়ে স্কুল শিক্ষক নিয়োগের সমালোচনা করে রিজভী আরও বলেন, দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারবে না। মনিপুর হাইস্কুলকে আরও সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, অতীতে রাষ্ট্রের মতো স্কুল কলেজেও স্বৈরাচারী আচরণ অব্যাহত ছিল।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাই এখন বিএনপি হয়ে গেছে। শিক্ষকদের বিএনপি হওয়ার দরকার নেই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শিক্ষকদের শিক্ষকের পথে নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী-শিশুসহ ১৩ জনকে তেঁতুলিয়া সীমান্ত দিয়ে পুশইনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


নারী-শিশুসহ ১৩ জনকে তেঁতুলিয়া সীমান্ত দিয়ে পুশইনের অভিযোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাঝিপাড়া সীমান্তের মাধ্যম দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার সম্মুখীন হয়ে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিকারপ্রাপ্ত তেঁতুলিয়ার মাঝিপাড়া বিওপির এলাকায় সীমান্ত পিলার ৪৩৪/৫-এস সংলগ্ন একটি ঘটনার মাধ্যমে পুশইনের চেষ্টার বিষয়টি ঘটেছিল।

বিজিবির এবং স্থানীয় সূত্রের মতে, মাঝিপাড়া সীমান্তের ভারতের অভ্যন্তরে নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরের দিকে শিশুসহ মোট ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর উদ্দেশ্যে চেষ্টা করছিলেন। এসময় বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের প্রচেষ্টা আটকাতে সক্ষম হয়। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া বাধ্য হয়।

পঞ্চগড় ১৮ বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেনট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সময় সংবাদকে জানান, পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ছিল। দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের সক্রিয় তৎপরতার কারণে তারা বাংলাদেশে প্রবেশের সুযোগ পায়নি। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কোনো ব্যক্তির অবস্থান বা চলাচল নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুরো এলাকায় বিজিবির নজরদারি শক্তিশালী করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর আগমনে মুখর জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


প্রধানমন্ত্রীর আগমনে মুখর জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেল

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটান।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’- এর উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে যান।3756623

ডা. জুবাইদা রহমান যখন ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করতেন, তখন তিনি এই হোস্টেলেই অবস্থান করতেন।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী একটি বার্তা দেন, ‘দোয়া করি, আপনারা নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হোন।’

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হোস্টেলের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা আগে থেকেই অবস্থান করে ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে কাছে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে যখন আমি জুবাইদা রহমানকে মেডিকেলে নিয়ে আসতাম, তখন তাকে আমার পাশে সামনের সিটে বসিয়ে নিয়ে আসতাম। আজও আসার সময় তাকে বলেছি সামনের সিটে বসতে। পাশে বসিয়েই আপনাদের কাছে নিয়ে এসেছি।’

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘আজ অনেক স্মৃতি মনে পড়ছে। এই ক্যাম্পাসে আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেকটা সময় কেটেছে। আজ সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে।’

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সবসময় সামনের দিকে তাকাতে হবে। জীবনের টানাপোড়েনে অনেক ঘাত-প্রতিঘাত আসবে। মনের ভেতর রাগ-ক্ষোভ পুষে রাখলে চলবে না। উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘মেডিকেল কলেজকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যাতে সারা বিশ্ব এখানকার চিকিৎসাসেবা সম্পর্কে জানতে পারে। একদিন যেন এই মেডিকেল কলেজ নিয়ে আমরা গর্ব করতে পারি।’

সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে সেলফি তোলেন শিক্ষার্থীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%