০৮:৪১ পি.এম
ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা উল্টে ১৫ জন ভারতীয় নিহত হয়েছেন। তাদের এই ১৫ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং ২ জন নারী। ঘটনাটি ঘটে শনিবার (১১ জুলাই) তারিখে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ভারতের দূতাবাস ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, নৌযানটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন নাবিক এবং একজন পরিচারকসহ মোট ৩৬ জন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
জানা গেছে, উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের কারণে হন মে রুট নগোয়াই দ্বীপ থেকে আন থোই বন্দরের দিকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পর নৌকাটি উল্টে যায়। এতে সকল যাত্রী ও নাবিক পানিতে পড়ে যান।
হন মে রুট নগোয়াই ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ ফু কুওক থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দক্ষিণে অবস্থিত।
প্রবল বাতাস ও উঁচু ঢেউয়ের জন্য স্পিডবোটটি উল্টে যাওয়া হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস এই ঘটনার জন্য ‘দুঃখজনক’ শব্দটি ব্যবহার করেছে এবং উল্টে যাওয়া নৌকাটিতে থাকা ৩২ জন ভারতীয় নাগরিকের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
দূতাবাসটি ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তথ্য ও সহায়তা প্রদানের জন্য’ একটি টেলিফোন হটলাইন চালু করেছে।
এক্স- পোস্টে বিষয়টি নিয়ে সর্বশেষ তথ্য জানিয়ে দূতাবাস লিখেছে, ‘এক মর্মান্তিক দুর্ঘটনায়, ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে বেশ কয়েকজন ভারতীয় পর্যটককে বহনকারী একটি নৌকাডুবি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে, ঘটনার সঠিক বিবরণ জানার চেষ্টা করা হচ্ছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ একটি পোস্টের মাধ্যমে এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন