ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর আগমনে মুখর জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেল


প্রধানমন্ত্রীর আগমনে মুখর জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেল

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটান।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’- এর উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে যান।3756623

ডা. জুবাইদা রহমান যখন ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করতেন, তখন তিনি এই হোস্টেলেই অবস্থান করতেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী একটি বার্তা দেন, ‘দোয়া করি, আপনারা নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হোন।’

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হোস্টেলের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা আগে থেকেই অবস্থান করে ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে কাছে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে যখন আমি জুবাইদা রহমানকে মেডিকেলে নিয়ে আসতাম, তখন তাকে আমার পাশে সামনের সিটে বসিয়ে নিয়ে আসতাম। আজও আসার সময় তাকে বলেছি সামনের সিটে বসতে। পাশে বসিয়েই আপনাদের কাছে নিয়ে এসেছি।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘আজ অনেক স্মৃতি মনে পড়ছে। এই ক্যাম্পাসে আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেকটা সময় কেটেছে। আজ সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে।’

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সবসময় সামনের দিকে তাকাতে হবে। জীবনের টানাপোড়েনে অনেক ঘাত-প্রতিঘাত আসবে। মনের ভেতর রাগ-ক্ষোভ পুষে রাখলে চলবে না। উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘মেডিকেল কলেজকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যাতে সারা বিশ্ব এখানকার চিকিৎসাসেবা সম্পর্কে জানতে পারে। একদিন যেন এই মেডিকেল কলেজ নিয়ে আমরা গর্ব করতে পারি।’

সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে সেলফি তোলেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মীদের বেতন হিসেবে ঘাস দেওয়ার খবরে নেটদুনিয়ায় তুমুল আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


কর্মীদের বেতন হিসেবে ঘাস দেওয়ার খবরে নেটদুনিয়ায় তুমুল আলোচনা

পোল্যান্ডে নিজেদের সৌরবিদ্যুৎ কেন্দ্রে ১০০টি ভেড়াকে ‘কর্মী’ হিসেবে রাখলো অটোমোটিভ সংস্থা ফোক্‌সভাগেন। অবিশ্বাস্য মনে হলেও সত্যিই ওই ১০০ ভেড়াকে পোল্যান্ডের পোজনানে থাকা সৌরবিদ্যুৎকেন্দ্রে কাজে লাগিয়েছে সংস্থাটি। এ নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল হইচই চলছে।

‘অ্যাগ্রিভোল্টাইকস’ বা কৃষি ও সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার সমন্বিত ব্যবহারের একটি নতুন উদ্যোগের অংশ হিসাবে ওই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু কী কারণে সৌরবিদ্যুৎকেন্দ্রে ১০০ ভেড়াকে ‘চাকরি’তে রেখেছে সংস্থাটি।

জানা গেছে, পোজনানে নিজস্ব উৎপাদন কারখানার সৌর প্যানেলগুলির নীচে ঘাস খাওয়ানোর জন্য ফোক্‌সভাগেন ১০০টি ভেড়ার ওই পাল নিয়ে এসেছে।

একটি প্রতিবেদন অনুযায়ী, প্রথাগত ঘাস কাটার যন্ত্রের (লন-মোয়ার) পরিবর্তে আরও টেকসই বিকল্প ব্যবহারের পাশাপাশি একই জমিতে কৃষি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি কী ভাবে সহাবস্থান করতে পারে, তা যাচাই করাই এই প্রকল্পের লক্ষ্য।

এই উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে পোজনান ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সেস-এর সহযোগিতায়। পোজনান কারখানায় ৩১,০০০-এরও বেশি সৌর প্যানেলের নীচের গাছপালা বা ঘাস ব্যবস্থাপনার জন্য ফোক্‌সভাগেন যান্ত্রিক ঘাস কাটার পদ্ধতির বদলে ভেড়ার ওই পালকে কাজে লাগাচ্ছে।

পরিবেশবান্ধব উপায়ে প্রাঙ্গনের রক্ষণাবেক্ষণ ছাড়াও, বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং কৃষিকাজ কীভাবে সফল ভাবে সহাবস্থান করতে পারে, সে সম্পর্কে আরও ভাল ধারণা লাভ করাই এই প্রকল্পের লক্ষ্য।

বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এখন পর্যবেক্ষণ করছেন, ভেড়া চড়ানোর ফলে প্রাণীদের কল্যাণ, জীববৈচিত্র্য, মাটির গুণমান, গাছপালা এবং ওই এলাকার ক্ষুদ্র জলবায়ুর উপর কী ধরনের প্রভাব পড়ছে।

পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে ‘অ্যাগ্রিভোল্টাইকস’ একটি সম্ভাবনাময় পদ্ধতি হিসাবে উঠে এসেছে, যা একই জমিকে কৃষি এবং সৌরবিদ্যুৎ উৎপাদন— উভয় কাজেই ব্যবহারের সুযোগ করে দেয়।

আগের প্রকল্পগুলিতে মূলত সৌর প্যানেলের নীচে ফসল ফলানোর ওপর জোর দেওয়া হলেও, ফোক্‌সভাগেনের এই উদ্যোগটি গবাদি পশুকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সেই প্রকল্পকে আরও সম্প্রসারিত করেছে।

উল্লেখ্য পোজনানের ১৮.৩-মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ও পরিচালনা করছে বার্লিন-ভিত্তিক প্রতিষ্ঠান ‘কোয়ান্টা এনার্জি’। রৌদ্রোজ্জ্বল দিনগুলিতে এই কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কারখানাটির বিদ্যুতের সম্পূর্ণ চাহিদা মেটানো সম্ভব হয় এবং কারখানার সারা বছরের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ২৫ শতাংশ জোগান দেয় কেন্দ্রটি।

ফোক্‌সভাগেন পোজনানের ডিরেক্টর মারজেনা পিলিচ-গ্রনস্কা বলেন, “আজ এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি কেবল পরিবেশবান্ধব বিদ্যুৎই সরবরাহ করছে না, বরং এটি জীববৈচিত্র্য, স্থানীয় কৃষি এবং বৈজ্ঞানিক গবেষণায় যে, আধুনিক শিল্পব্যবস্থা সহায়তাকারী একটি স্থানেও পরিণত হয়েছে। ভেড়া চড়ানোর এই প্রকল্পটি প্রমাণ করে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে পারে।”

জানা গেছে, অভিজ্ঞ পালকদের তত্ত্বাবধানে শরৎকাল পর্যন্ত ভেড়াগুলি সৌরবিদ্যুৎ কেন্দ্রেই থাকবে। যান্ত্রিক উপায়ে ঘাস কাটার প্রয়োজনীয়তা দূর করার ফলে ভেড়া চড়ানোর এই পদ্ধতির মাধ্যমে রক্ষণাবেক্ষণ খরচ এবং ক্ষতিকর পদার্থের নিঃসরণ কমবে বলেও আশা করা হচ্ছে।

পাশাপাশি এটি কীটপতঙ্গ ও অন্যান্য বন্যপ্রাণীর জন্য আরও অনুকূল পরিবেশ গড়ে তুলবে বলে দাবি প্রকল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে ব্যাপক হইচই ফেলেছে ফোক্‌সভাগেনের এই পদক্ষেপ।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা বার্তা

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স (ডেক) থেকে যখন টাকা গণনা করা হচ্ছিল, তখন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি হাতে লেখা চিঠি পাওয়া গেছে। চিঠিতে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টা নাগাদ দরগাহ মসজিদের বারান্দায় মাজারের দানবাক্স (ডেক) থেকে টাকা বের করে গণনা শুরু হয়েছিল। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দানবাক্স থেকে পাওয়া অর্থ গণনা করার কাজ চলছিল। এ সময় নগদ অর্থের পাশাপাশি একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়, যা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রিয় প্রধানমন্ত্রী, আমি জানি না আমার এই চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে কি না। এর পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয় এবং উল্লেখ করা হয়, 'আমরা সবাই চাই আমাদের বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাক। কিন্তু ধর্ষণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ঘটনায় দৃশ্যমান বিচার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিচারব্যবস্থা প্রতি আস্থা কমে যাচ্ছে।'

চিঠিতে বিশেষভাবে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের কথাও উল্লেখ করা হয়েছে। রামিসা, আছিয়া ও হাদীর ঘটনার বিচার দ্রুত কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিচার দীর্ঘসূত্রতায় না ফেলে দ্রুত নিষ্পত্তির দাবিও করা হয়েছে।

এছাড়া চিঠিতে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। লেখক উল্লেখ করেন, বিশেষ করে মাদকের সঙ্গে যারা জড়িত, তাদের হাত অনেক বড় মনে হচ্ছে। অন্যথা তারা কীভাবে থানা ম্যানেজ করতে পারে? আমার মতে, গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ মাদকাসক্ত।

চিঠির শেষাংশে 'বাংলাদেশকে ভালোবাসি' লেখা আছে এবং মোহাম্মদ জুবায়ের আহমদ নামে স্বাক্ষর রয়েছে। মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা তদারকির জন্য গঠিত কমিটির কোনো সদস্য তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা তদারকির জন্য গঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার আব্দুল মুক্তাদির। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুই সদস্য এবং মাজার মাদরাসা ও মসজিদের দুই প্রতিনিধি। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেটের জেলা প্রশাসক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগের অপসংস্কৃতি আর ফিরে আসতে দেওয়া হবে না: সারজিস আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগের অপসংস্কৃতি আর ফিরে আসতে দেওয়া হবে না: সারজিস আলম

সারজিস আলম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের যে রাজনৈতিক অপসংস্কৃতি ছিল, সে দিক থেকে ছাত্রশক্তি দূরের কথা, ক্ষমতাসীন দল বিএনপি ও তার অঙ্গসংগঠন ছাত্রদলও এ কালচারে ফিরে যেতে পারবে না। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শুক্রবার (১০ জুলাই) রাত ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবহণ চত্বরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন।

সারজিস উল্লেখ করেন, যেদিন এটির পুনরাবৃত্তি ঘটবে, সেদিন আরেকবার ১৬ই জুলাই ঘটনার পুনরাবৃত্তি হবে। সেই দিনেই ছাত্রলীগের কবর রচনা করা হয়েছিল, যা অতীতে সকলেই দেখেছে। তাই বর্তমান পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার সুযোগ কম।

তিনি বলেন, দেশে ফ্যাক্ট-চেকের চর্চা বৃদ্ধি পেলে, রাজনৈতিক দলগুলোর জবাবদিহি রাখা সহজ হবে এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় শিক্ষার্থীদের আবাসিক সুবিধার দাবি আদায়ের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন সারজিস আলম। তিনি বলেন, ‘যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির একজন প্রতিনিধিও থাকে, শিক্ষার্থীরা তার মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর আবেদনপত্র জমা দিতে পারবেন। প্রয়োজনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে যাব। শিক্ষার্থীদের অধিকার আদায় করতে আমি সর্বোচ্চ সহায়তা করব।’

একই সভায় এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৯-এর গণ-অভ্যুত্থানে তৎকালীন প্রক্টর ড. শামসুজ্জোহা যে মহান ভূমিকা রেখেছিলেন, তার সঙ্গে ২৪-এর গণ-অভ্যুত্থানের সাদৃশ্য রয়েছে। কিন্তু চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় প্রক্টররা শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দেন। বর্তমান সংসদে ক্ষমতাসীন দলের অধিকাংশ সাংসদ প্রায় ৫৯ শতাংশ পরিবারতন্ত্রের সঙ্গে যুক্ত; এটাও এক ধরনের কোটা।’

সভায় সিরাজগঞ্জ-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিজয়ী প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় নাগরিক কমিটির রাজশাহী জেলার আহ্বায়ক ও মেয়র প্রার্থী মোবাশ্বের রাজ, এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসানসহ এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় এবং রাজশাহীর স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতৃস্বাস্থ্য সেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


মাতৃস্বাস্থ্য সেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারী পর্যায়ে দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।

তিনি শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী আরো জানান, সরকারি পর্যায়ের এই ২৫ হাজার মিডওয়াইফ মায়েদের নরমাল ডেলিভারিতে উৎসাহিত করবেন। পাশাপাশি ১ লাখ স্বাস্থ্যকর্মীও নিয়োগ প্রদান করা হবে।

তিনি উল্লেখ করেন, দেশের উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলোকে ধাপে ধাপে ১০০ শয্যায় উন্নীত করা হবে। এদিকে সরকারি চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেছেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর চাপ কমানোর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। এতে গ্রামের মানুষকে চিকিৎসার জন্য অপ্রয়োজনে ঢাকায় আসতে হবে না।

এর আগে, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকে ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানের সঙ্গে ছিলেন।

অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%