ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে: রাসিক প্রশাসক


জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে: রাসিক প্রশাসক

রাজশাহী, ২০ জুলাই, ২০২৬ : বিশ্বব্যাংকের অর্থায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় অনুষ্ঠিত হয়েছে টাউন-লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভা।

আজ নগর ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়, এর সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

তিনি সভায় বলেন, নগরের অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার করা ও নগরকে সবুজায়নের জন্য বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

মাহফুজুর রহমান আরো বলেন, সোনাদিঘী মসজিদ সম্প্রসারণ, রাজশাহী সেন্ট্রাল পার্ক ও শহীদ জিয়া শিশু পার্কের উন্নয়ন, গুলগফুর পেট্রোল পাম্প থেকে সাহেববাজার পর্যন্ত সড়কের উন্নয়ন এবং রেলগেট-বর্ণালী, তালাইমারি মোড় ও নওদাপাড়া আমচত্বরসহ নগরের ব্যস্ততম মোড়ে প্রশস্তকরণ ও উন্নয়নের কাজ করা হবে।

নাগরিক সেবাকে আরো গতিশীল করতে মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। পাশাপাশি তিনি জানান, সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভার মাধ্যমে প্রকল্প গ্রহণ করা হবে।

সভায় আরইউটিডিপি প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ।

রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় কমিটির সদস্যরা রাজশাহী মহানগরের উন্নয়ন বিষয়ে নানা মতামত তুলে ধরেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

বক্তারা নগর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে রাসিক প্রশাসকের নেওয়া বিভিন্ন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং প্রশংসা করেন।

সভায় বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

এ সময় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাসমিনা খাতুন এবং কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

ঝালকাঠি শহরের একটি ব্যস্ত রাস্তায় এলাকাবাসীরা জলাবদ্ধতার প্রতিবাদ হিসেবে কচুগাছ লাগিয়েছেন।

ঝালকাঠি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কবিরাজবাড়ী এলাকায় সোমবার (২০ জুলাই) বিকাল বেলা আধা ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হয়।

এই প্রতিবাদ কর্মসূচির সময় বক্তৃতা প্রদান করেন সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার ও ইউনুস হাওলাদার।

বক্তারা বলেন, শহরের কবিরাজ বাড়ি এলাকায় খামার বাড়ি থেকে মুরসালিনের দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে সামান্য বৃষ্টিতে হাঁটুসমান পানি জমে থাকে।

দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করতে তারা সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ করেছেন।

এলাকার লোকজন জানান, সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা চলাচল করেন। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতে হাঁটুসমান পানি জমে যায়।

এই জলাবদ্ধতায় যানবাহন চলাচল ব্যাহত হয় এবং আশাপাশের বসতবাড়িতে পানি ঢুকে পড়ে।

তারা জানান, সর্বশেষ ২০১২ সালে সড়কটি সংস্কার করা হয়েছিল। এর পর থেকে ১৪ বছর পেরিয়ে গেলেও আবার কোনো সংস্কার হয়নি। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ সম্পর্কে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টি এম রেজাউল হক রিজভী জানান, ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি সড়ক সংস্কার প্রকল্পের টেন্ডার হয়েছে। প্রকল্পের অর্থ ব্যাংকে জমা থাকলেও অর্থ ছাড় না হওয়ার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারছে না। তিনি বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতারাতি দখলে গেল ৬১ বছরের ঐতিহ্যবাহী ঈদগাহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


রাতারাতি দখলে গেল ৬১ বছরের ঐতিহ্যবাহী ঈদগাহ

সিরাজগঞ্জের তাড়াশে, সরকারি জায়গায় অবস্থিত ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠের জায়গা একটি গ্রাম্য প্রভাবশালীর বিরুদ্ধে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি দখলের বিষয়টি জানান দিতে, এই প্রভাবশালী ব্যক্তি ঈদগাহ মাঠের ইটের সীমানা প্রাচীর ভেঙে নতুন করে টিনের বেড়া দিয়েছেন।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে, উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের ঈদগাহ মাঠে টিনের বেড়া দেওয়ার কাজ হয়েছিল।

এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন, দেওড়া গ্রামের প্রভাবশালী মো. জিয়াউল হকের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের পাকা গ্রামীণ সড়কসংলগ্ন সাত শতক জায়গায় প্রায় ৬১ বছর আগে থেকেই গ্রামবাসী ঈদগাহ মাঠ হিসেবে জায়গাটি ব্যবহার করে আসছেন। ২০২৬ সালেও ঈদের নামাজ আদায়ের পাশাপাশি, দেওড়া গ্রাম ঈদগাহ মাঠ কমিটির পক্ষ থেকে ওই জায়গার লিজও নবায়ন করা হয়েছে।

কিন্তু সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী মো. জাহাঙ্গীর হোসেন ঈদগাহ মাঠের জায়গাটি নিজের দাবি করে গ্রামবাসীর সঙ্গে বিরোধে জড়ান। রোববার রাতে, জাহাঙ্গীর হোসেন তার লোকজন নিয়ে ঈদ মাঠের পুরোনো ইটের প্রাচীর ভেঙে, জোরপূর্বক জায়গাটি দখল করেন এবং ঈদমাঠের সাত শতক জায়গা টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলেন।

সোমবার সকালে, হঠাৎ করে গ্রামবাসী ঈদ মাঠের চারদিকে টিনের বেড়া দেখে নিশ্চিত হন যে, পুরোনো ঈদগাহ মাঠটি দখল হয়ে গেছে। তখন গ্রামবাসীরা জরুরি সেবা নম্বরে ৯৯৯-এ কল করেন। তবে প্রশাসনের কোনো সাড়া না পেয়ে, প্রতিকার পেতে সোমবার বিকেলে দেওড়া ঈদগাহ কমিটির সদস্য আলম জাহাঙ্গীর তাড়াশের সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত মো. জাহাঙ্গীর হোসেন ঈদগাহ মাঠ দখলের কথা স্বীকার করে জানান, জায়গাটি তার পৈতৃক সম্পত্তি। কিন্তু গ্রামবাসীর বাধার কারণে তিনি তা দখল নিতে পারছিলেন না। এখন সময় হয়েছে এবং তাই তিনি জায়গাটির দখল বুঝে নিয়েছেন।

এ বিষয়ে দেওড়া ঈদগাহ কমিটির সদস্য আলম জাহাঙ্গীর মন্তব্য করেন যে, ঈদগাহের জায়গাটি মূলত সরকারি সম্পত্তি। যা তারা আইন মোতাবেক ঈদ মাঠ হিসেবে লিজ নিয়ে বহু বছর ধরে দুটি ঈদের নামাজ পড়ে আসছেন। কিন্তু সম্প্রতি দখলদার ভুয়া কাগজপত্র তৈরি করে জায়গাটি দখল করে নিয়েছে। এটা অন্যায়।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাড়াশের সহকারী কমিশনার (ভূমি) এ জেএম নাহিদ হোসেন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি প্রাথমিক তদন্তের জন্য দেশিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে প্রশাসন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে প্রশাসন নিরাপদে উদ্ধার করেছে।

সোমবার (২০ জুলাই), জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দ্রুত তাদের উদ্ধার করা হয়।

এবারের উদ্ধারকৃতরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তারা পুলিশকে জানায় যে, সোমবার সকালে তারা ঢাকা থেকে ভ্রমণের উদ্দেশ্যে হামহাম জলপ্রপাতে এসেছিলেন। পুলিশ জানায়, হামহাম জলপ্রপাতে যাওয়ার পথে দলের এক শিক্ষার্থী পা পিছলে পড়ে গিয়ে হাতে আঘাত পান। পাহাড়ি ও দুর্গম পথ হওয়ায় আহত সহযাত্রীকে নিয়ে দলের পক্ষ থেকে একাই ফিরে আসা সম্ভব ছিল না। তাই তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চেয়েছিলেন।

৯৯৯ থেকে বার্তা পাওয়ার পর বিকেল তিনটার দিকে এটি জানে কমলগঞ্জ থানা পুলিশ। দ্রুত সাড়া দিয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল চারটা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে সুস্থ ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃতদের মধ্যে আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য নয়জন সুস্থ ও নিরাপদে রয়েছেন।

তিনি দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের সতর্ক থাকা এবং পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দিল দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দিল দূতাবাস

ঘূর্ণিঝড়ের মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশে ভ্রমণরত অথবা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিক‌দের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (২০ জুলাই) মার্কিন দূতাবাস এক বার্তায় জানিয়েছে, এখন ঘূর্ণিঝড়ের মৌসুম। বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঝড়ের পূর্বপ্রস্তুতির জন্য নিচের পরামর্শগুলো অনুসরণ করুন।

যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা পেতে step.state.gov এ STEP এর জন্য নিবন্ধন করুন। বড় কোন ঝড়ের সময় STEP আমাদের জন্য আপনার দেওয়া জরুরি নম্বরে যোগাযোগ করা আরও সহজ করে তোলে।

বার্তায় উল্লেখ করা হয়, পরিকল্পনা তৈরি রাখুন। ফ্লাইট না পাওয়া গেলে ঝড়ের সময় কীভাবে নিরাপদ থাকবেন এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখবেন, এই ধরনের পরিস্থিতি ঘটলে কী করবেন তা নিয়ে আলোচনা করুন।

জরুরি সরঞ্জামগুলো প্রস্তুত রাখুন। আপনার পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র, প্রেসক্রিপশন অনুযায়ী নেওয়া ওষুধ এবং স্থানীয় মুদ্রার মতো গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য একটি পানিরোধী প্লাস্টিক ব্যাগ রাখা ভালো।

পাশাপাশি, আপনার মোবাইল ফোনের জন্য বহনযোগ্য চার্জার, টর্চলাইট এবং পর্যাপ্ত পানিসহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%