প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী, ২০ জুলাই, ২০২৬ : বিশ্বব্যাংকের অর্থায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় অনুষ্ঠিত হয়েছে টাউন-লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভা।
আজ নগর ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়, এর সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
তিনি সভায় বলেন, নগরের অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার করা ও নগরকে সবুজায়নের জন্য বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন।
মাহফুজুর রহমান আরো বলেন, সোনাদিঘী মসজিদ সম্প্রসারণ, রাজশাহী সেন্ট্রাল পার্ক ও শহীদ জিয়া শিশু পার্কের উন্নয়ন, গুলগফুর পেট্রোল পাম্প থেকে সাহেববাজার পর্যন্ত সড়কের উন্নয়ন এবং রেলগেট-বর্ণালী, তালাইমারি মোড় ও নওদাপাড়া আমচত্বরসহ নগরের ব্যস্ততম মোড়ে প্রশস্তকরণ ও উন্নয়নের কাজ করা হবে।
নাগরিক সেবাকে আরো গতিশীল করতে মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। পাশাপাশি তিনি জানান, সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভার মাধ্যমে প্রকল্প গ্রহণ করা হবে।
সভায় আরইউটিডিপি প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ।
রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় কমিটির সদস্যরা রাজশাহী মহানগরের উন্নয়ন বিষয়ে নানা মতামত তুলে ধরেন।
বক্তারা নগর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে রাসিক প্রশাসকের নেওয়া বিভিন্ন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং প্রশংসা করেন।
সভায় বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
এ সময় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাসমিনা খাতুন এবং কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন