ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দিল দূতাবাস


বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দিল দূতাবাস

ঘূর্ণিঝড়ের মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশে ভ্রমণরত অথবা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিক‌দের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (২০ জুলাই) মার্কিন দূতাবাস এক বার্তায় জানিয়েছে, এখন ঘূর্ণিঝড়ের মৌসুম। বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঝড়ের পূর্বপ্রস্তুতির জন্য নিচের পরামর্শগুলো অনুসরণ করুন।

যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা পেতে step.state.gov এ STEP এর জন্য নিবন্ধন করুন। বড় কোন ঝড়ের সময় STEP আমাদের জন্য আপনার দেওয়া জরুরি নম্বরে যোগাযোগ করা আরও সহজ করে তোলে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বার্তায় উল্লেখ করা হয়, পরিকল্পনা তৈরি রাখুন। ফ্লাইট না পাওয়া গেলে ঝড়ের সময় কীভাবে নিরাপদ থাকবেন এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখবেন, এই ধরনের পরিস্থিতি ঘটলে কী করবেন তা নিয়ে আলোচনা করুন।

জরুরি সরঞ্জামগুলো প্রস্তুত রাখুন। আপনার পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র, প্রেসক্রিপশন অনুযায়ী নেওয়া ওষুধ এবং স্থানীয় মুদ্রার মতো গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য একটি পানিরোধী প্লাস্টিক ব্যাগ রাখা ভালো।

পাশাপাশি, আপনার মোবাইল ফোনের জন্য বহনযোগ্য চার্জার, টর্চলাইট এবং পর্যাপ্ত পানিসহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করুন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য ১৬টি নৌকা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আব্দুল মোছাব্বির মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


মধ্যনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য ১৬টি নৌকা বিতরণ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিরাপদে যাতায়াত নিশ্চিত করার জন্য সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের অর্থায়নে ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত নৌকা বিতরণ অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে নৌকা তুলে দেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের সভাপতি ও প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ রাশেদ আলম।

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সালিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ইটাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা রাণী তালুকদার, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন তালুকদার, আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদউল্লাহ আকন্দ, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনাল কান্তি সরকার, সাতুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিম উদ্দিন, মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাস রায়, বীর সিংহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান, চাপাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা জীবন এবং গলইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রজত তালুকদার।

নৌকা তৈরির সার্বিক সহযোগিতায় ছিলেন গোলাম সারওয়ার শাহীন ও রাইসুল ইসলাম তপু। যেসব বিদ্যালয়ের মধ্যে নৌকা বিতরণ করা হয়, সেগুলো হলো— খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইটাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গলইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদ আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরসিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের অধিকাংশ শিক্ষার্থীর বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। এই নৌকা বিতরণের ফলে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত হবে এবং তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এ উদ্যোগের জন্য সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসামি গ্রেপ্তারে টিনের চাল বেয়ে পুলিশের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


আসামি গ্রেপ্তারে টিনের চাল বেয়ে পুলিশের অভিযান

গাজীপুরের মহানগরে, টঙ্গীর হাজি মাজার বস্তিতে, মাদকবিরোধী বিশেষ অভিযানে আসামিদের ধরতে পুলিশ টিনের ঘরের চালে উঠে ধাওয়া দেয়।

রোববার (১৯ জুলাই) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়েছিল। অভিযানের সার্বিক দিকনির্দেশনার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার দায়িত্বে ছিলেন এবং এডিশনাল ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানের সময় পুলিশের দল হাজি মাজার বস্তির সরু গলিতে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে, কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি টিনের ঘরের ওপর দিয়ে পালানোর চেষ্টা করলে, তাদের ধরতে এডিশনাল ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন নিজেই টিনের চালে উঠে ধাওয়া করেন। পরে, পুলিশ সদস্যরা চারদিকে বস্তি ঘিরে ফেলে অভিযান চালিয়ে একে একে সন্দেহভাজনদের আটক করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনের চাল বেয়ে এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে পুলিশ অভিযানের দৃশ্য এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, মহানগর এলাকায় মাদক কারবার ও মাদক সেবন নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে হাজি মাজার বস্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছিল। অভিযানের মাধ্যমে আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় মাদক সেবনের অভিযোগে ৪০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরে মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বলেছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলে যোগ দিলেন ৫ আর্জেন্টিনাভক্ত, এক ড্রাম দুধ দিয়ে গোসল করে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


ব্রাজিলে যোগ দিলেন ৫ আর্জেন্টিনাভক্ত, এক ড্রাম দুধ দিয়ে গোসল করে

বিশ্বকাপ ফাইনালে বাজে পারফরম্যান্স দেখে বরিশালের আর্জেন্টিনার একদল সমর্থক ব্রাজিলে যোগ দিয়েছেন এক ড্রাম দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণ করে।

সোমবার (২০ জুলাই) রাত ৪টার দিকে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে নগরীর বেলস পার্ক মাঠে এ ঘটনা ঘটে।

এ সময় রাগে-ক্ষোভে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন সমর্থক রফিক সাদী। পরে তিনি এবং আরো চারজন আর্জেন্টাইন সমর্থক দুধ দিয়ে গোসল শেষে ব্রাজিলের জার্সি গায়ে জড়ান।

এর আগে রোববার (১৯ জুলাই) বরিশাল বেলস পার্ক মাঠে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে অন্য সমর্থকদের সঙ্গে হাজির হন রফিক সাদীরা। শুরু থেকেই আর্জেন্টিনার খেলা দেখে হতাশ হন তারা। এরপর আর্জেন্টিনাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন মাঠে উপস্থিত কয়েকজন যুবক। পরে তারা দুধ আর মিষ্টি এনে গোসল করে ব্রাজিলে যোগ দেন।

রফিক সাদী বলেন, "ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে অন্ধ সমর্থন করে আসছিলাম। কিন্তু ফাইনালে স্পেনের সঙ্গে যা খেলেছে তাতে আমরা হতাশ। এমন বাজে খেলা আর্জেন্টিনার থেকে আমরা আশা করিনি। ব্রাজিল হারলেও তারা এমন লজ্জাজনকভাবে হারেনি। তাই আমার মনে হয়েছে, আর্জেন্টিনা থেকে ব্রাজিল বেস্ট। তাদের পাঁচটি বিশ্বকাপ জয়ের ইতিহাস আছে। তাই আজ থেকে আমি ব্রাজিলের সমর্থক।"

এদিকে আর্জেন্টিনার সমর্থন ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন রফিক সাদী। তিনি নিজ হাতে ব্রাজিল এবং স্পেন সমর্থকদের মিষ্টি খাওয়ান। পরে দুধ দিয়ে গোসল করে তিনি এবং ৪-৫ জন সমর্থক ব্রাজিলে যোগ দেন। এ সময় তাদের ব্রাজিলের জার্সি উপহার দেন দলটির সমর্থকরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাইম মুভার মালিকদের ৪৮ ঘণ্টার ‘লক আউট’ কর্মসূচি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


প্রাইম মুভার মালিকদের ৪৮ ঘণ্টার ‘লক আউট’ কর্মসূচি স্থগিত

চট্টগ্রাম, ২০ জুলাই, ২০২৬ : চট্টগ্রাম সিটি মেয়র সিএমপি কমিশনারের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে ৪৮ ঘণ্টার ‘লক আউট’ কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন।

আজ বিকেল সোয়া ৫টায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সড়ক ও মহাসড়কে পণ্য পরিবহন খাতের প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো বেড, সেমি লো বেড, ক্রেন ও হেভি ইক্যুইপমেন্টের ওপর অগ্রীম আয়কর অন্যায্য ও অসহনীয়ভাবে ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আমাদের ১১ দফাও আদায় হয়নি।

তাই মঙ্গলবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার লক আউট কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সিটি মেয়র, সিএমপি কমিশনার ও আমাদের অ্যাসোসিয়েশনের ত্রিপক্ষীয় বৈঠকের পর আমাদের কর্মসূচি স্থগিত করেছি।

চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানি পণ্যের কনটেইনার ও ভারী পণ্য, যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল পরিবহনে প্রাইম মুভার ট্রেইলার ও ফ্লাটবেডের বিকল্প নেই। এ খাতে ২৪ ঘণ্টার লক আউট কর্মসূচি স্থগিত করায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন বন্দর ব্যবহারকারী, আমদানি ও রপ্তানিকারকসহ সংশ্লিষ্টরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%