ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই শহীদ ওয়াসিমকে হারানোর দুই বছর: চোখের জল শুকায়, ছেলে হারানোর শোক নামে না


জুলাই শহীদ ওয়াসিমকে হারানোর দুই বছর: চোখের জল শুকায়, ছেলে হারানোর শোক নামে না

ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ছেলের ছবি হাতে ওয়াসিম আকরামের মা জোসনা বেগম ও বোন সাবরিনা ইয়াসমিন সোমা। লোকমান হাকিম。

জুলাই মাসে শহীদ ওয়াসিম আকরামের পেকুয়ার দক্ষিণ মেহেরনামা গ্রামের বাড়ির দক্ষিণের উঠোন এবং ইটের রাস্তাজুড়ে তখনও হাঁটুসমান পানি ছিল। বন্যার পানি কেবল নামতে শুরু করেছে। ২০২৩ সালের আগস্টে এই গ্রাম বন্যায় তলিয়ে গিয়েছিল। তিন বছর পর ২০২৬ সালে আবারও দক্ষিণ মেহেরনামা ডুবেছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

সেই বন্যার কথা মনে পড়লেই বুকের ভেতর হাহাকার জেগে ওঠে মা জোসনা বেগমের। কারণ, ২০২৩ সালের বন্যার সময় চট্টগ্রাম শহর থেকে ছুটে এসেছিলেন ছেলে ওয়াসিম। গ্রামের রাস্তা ডুবে থাকায় সাঁতার কেটেই বাড়িতে পৌঁছাতে হয়েছিল ওয়াসিমকে। আসার পথে বাজার থেকে শুকনো খাবার এনে পরিবারের খোঁজখবর নিয়েছিলেন, নানা কাজও করেছিলেন।

কিন্তু তিন বছর পর এবারও বন্যার পানি তার বাড়ির উঠোন ছুঁয়েছে। তবে ফিরে এলেন না ওয়াসিম। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) তাঁকে হারানোর দুই বছর পূর্ণ হলো। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে নিহত হন ২৪ বছর বয়সী এই তরুণ।

গত মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে দক্ষিণ মেহেরনামা গ্রামে ওয়াসিমের বাড়িতে কথা হয় ওয়াসিমের মা জোসনা বেগমের সঙ্গে। তিনি এখনও ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন। ঘরের এক কোণে যত্ন করে রাখা ছেলের পাওয়া ক্রেস্ট, বিভিন্ন উপহার ও ছবিগুলো বারবার স্পর্শ করেন। কথা বলতে বলতেই ভিজে ওঠে তাঁর চোখ।

আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘পোয়ার হতা বেশি মনত পরে বাজি। তিন বছর আগে এ রহম বন্যাত সাঁতার হাডি ওয়াসিম ঘরত আইস্যিল। আইবর সমত বাজারত্তুন খাবার লই আসস্যিল, বাড়িত বেশি খাটুনি গইজ্জ্যে।’

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

অর্থাৎ, ‘ছেলেকে খুব মনে পড়ে। তিন বছর আগে এমন বন্যায় সাঁতার কেটে বাড়ি এসেছিল ওয়াসিম। বাজার থেকে শুকনো খাবার এনেছিল। বাড়ির সব কাজও করেছিল।’

ছেলেকে হারানোর পর জোসনা বেগমের রাত যেন তাঁর কাছে সবচেয়ে দীর্ঘ সময়। ঘুম এলেও কান্নায় ভেঙে যায়। কখনও মোবাইল ফোনে সংরক্ষিত ছেলের কণ্ঠস্বর শোনেন, কখনও চুপচাপ বসে থাকেন। দিনের বেলায় সুযোগ পেলে চলে যান কবরের পাশে।

কান্নাভেজা কণ্ঠে বললেন, ‘কবরের পাশে গেলে আসতে মন চায় না। মনে হয়, ছেলেটা এখানেই আছে। খুব কষ্ট লাগে।’

‘শেষ বেলা, শেষবার’

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ওয়াসিমের বাবা শফিউল আলম সৌদি আরবে থাকাকালে ছেলের মৃত্যুসংবাদ শুনে তাঁর যেন পৃথিবীটাই থমকে গিয়েছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে সঙ্গে সঙ্গে দেশে ফিরতে পারেননি। এক মাস ১৭ দিন পর দেশে ফিরে প্রথম ছেলের কবরের সামনে দাঁড়িয়েছিলেন। এরপর তিনি আর প্রবাসে ফেরেননি।

সম্প্রতি পেকুয়া সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকায় ইজারা নেওয়া তাঁর মাছের ঘেরে কথা হয়। দিনের বেশির ভাগ সময় এখন সেখানেই কাটান তিনি। ঘের থেকে কিছুটা দূরেই ছেলের কবর। প্রতিদিন সেখানে যান।

বারবার তাঁর মনে ফিরে আসে ছেলের বলা একটি বাক্য-‘শেষ বেলা, শেষবার।’

তখন তিনি বুঝতে পারেননি, সেটিই ছিল বিদায়ের ইঙ্গিত।

আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ উদ্ধার অভিযান

শফিউল আলম বলেন, ‘দুই বছর হয়ে গেল, ছেলের মুখে “বাবা” ডাক আর শুনতে পাই না। এই কষ্টটা বুকের ভেতর জমে আছে।’

তিনি জানান, একসময় তাঁর স্বপ্ন ছিল ছেলে সরকারি চাকরি করবে। কিন্তু ওয়াসিমের পরিকল্পনা ছিল কানাডায় যাওয়ার। সেই স্বপ্ন পূরণে বিদেশে যাওয়ার প্রস্তুতির জন্য পরিবারের পক্ষ থেকে জমি বন্ধক রেখে প্রায় ১৯ লাখ টাকা ঋণ নেওয়া হয়েছিল।

শফিউল আলম বলেন, ‘বড় ছেলে আর ওয়াসিমকে নিয়ে সংসারটা দাঁড় করাতে চেয়েছিলাম। সবকিছু ধীরে ধীরে গুছিয়ে আসছিল। কিন্তু ছেলের মৃত্যু আমাদের সবকিছু এলোমেলো করে দিয়েছে।’

ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার

আরও পড়ুন: হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন

ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ৫ এপ্রিল ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। অন্যদিকে, ২০২৪ সালের ১৮ আগস্ট ওয়াসিমের মা জোসনা বেগম চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।

তবে মামলার অগ্রগতি নিয়ে খুব একটা খোঁজ রাখেন না শফিউল আলম। তিনি বলেন, ‘মামলার বাদী ওর মা। আমি শুধু চাই, দোষীদের শাস্তি হোক, আর নির্দোষরা যেন মুক্তি পায়। কেউ বিনা অপরাধে শাস্তি পেলে আমাদের সন্তানরা কবরে শান্তি পাবে না।’

মা জোসনা বেগমের কণ্ঠেও একই আকুতি, ‘দুই বছর হয়ে গেল। এখনো বিচার হলো না। আমরা শুধু ন্যায়বিচার চাই।’

ওয়াসিমের ছোট বোন সাবরিনা ইয়াসমিন সোমা বলেন, ‘আমার ভাই দেশের গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। আজ দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এখন আমাদের একটাই চাওয়া-আমার ভাইসহ যারা জীবন দিয়েছেন, তাঁদের হত্যাকারীদের বিচার হোক। সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

আরও পড়ুন: ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, প্রেমিক উধাও

পরিবার যা পেল

ওয়াসিমের পরিবার জানিয়েছে, গত ১৩ জুন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামার মুরারপাড়ায় ওয়াসিমের কবর জেয়ারত পরবর্তী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে ওয়াসিমের বাবা শফিউল আলম ও মা জোসনা বেগমের হাতে সরকারের পক্ষ থেকে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র হস্তান্তর করেন।

এছাড়া, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিন দফায় ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে ১ লাখ টাকা, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২ লাখ টাকা এবং এনসিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছে পরিবারটি।

জানতে চাইলে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, ‘দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ওয়াসিমের কবর পাকা করা হয়েছে, নামফলক বসানো হয়েছে। ওয়াসিম স্মৃতি সংসদ গঠন করা হয়েছে। তাঁদের বাড়ির সড়ক সংস্কার করা হয়েছে।’

এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ (বৃহস্পতিবার) পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সকাল ১০টায় তিনি দক্ষিণ মেহেরনামায় ওয়াসিমের বাড়িতে পৌঁছে কবর জিয়ারত করবেন। পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানাবেন। একই দিনে চট্টগ্রামের মুরাদপুরে ওয়াসিমের শাহাদতস্থলে একটি স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।

প্রসঙ্গত, পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা গ্রামের বাসিন্দা ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিবি গুলশান বিভাগের নতুন ডিসি আনোয়ার হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৪২ এম


ডিবি গুলশান বিভাগের নতুন ডিসি আনোয়ার হোসেন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন খানকে বদলি করা হয়েছে।

তাকে গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আনোয়ার হোসেন খান বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় অবস্থিত। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন এবং পেশাদার কর্মকর্তা হিসেবে সহকর্মীদের মধ্যে পরিচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৭ এম


গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫

গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যানুসারে, বৃহস্পতিবার (১৬ জুলাই) একাধিক বিমান হামলা এবং ট্যাংকের গোলার কারণে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গাজা সিটির উত্তরাঞ্চলের তুফ্ফাহ এলাকায় একটি বিমান হামলায় দুজন নিহত হন। এছাড়া গাজা সিটির পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি ট্যাংকের গোলায় আরও একজন নিহত হন। দক্ষিণাঞ্চলের খান ইউনিসে একটি গাড়িতে হামলায় প্রাণ হারান আরও একজন।

গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলেও হামলা বন্ধ হয়নি। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পরেও ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

একই সাথে গাজায় মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ বহাল থাকায় মানবিক সংকট আরও গভীর হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

যুদ্ধবিরতি সম্পর্কে নিহত এক ব্যক্তির স্বজন জিবরিল খাত্তাব মন্তব্য করেছেন, ‘গাজার মানুষ একটি দিনও প্রকৃত যুদ্ধবিরতি দেখেনি। এই যুদ্ধবিরতি কেবল একটি মরীচিকা। গাজার কোথাও নিরাপদ নয়।’

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় পুনর্গঠনের কাজ শুরু হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এখনও পর্যন্ত পুনর্গঠনের অনুমতি দেয়নি।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, ক্ষমতা ধরে রাখার লক্ষ্যেই নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান আরও জোরদার করতে পারেন।

বিশ্লেষকদের মতে, গাজা পুনর্গঠনে অন্তত ১০ বছর সময় ও ৭০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয় হতে পারে। তবে ইসরায়েলের নির্বাচন শেষ হওয়ার আগে পুনর্গঠন শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। নির্বাচন-পরবর্তী সময়েও তা দেরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৯ এম


বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। এছাড়া, শুক্রবার (১৭ জুলাই) টিভিতে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচগুলো পুনঃপ্রচার করা হবে।

২য় টি-টুয়েন্টি

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

বিকেল ৪-৩০ মিনিট, সম্প্রচারকারী: টি স্পোর্টস ও নাগরিক।

বিশ্বকাপের পুনঃপ্রচার

ফ্রান্স বনাম স্পেন

সকাল ১০টা, সম্প্রচারকারী: টি স্পোর্টস।

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড

বেলা ১টা, সম্প্রচারকারী: টি স্পোর্টস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে অনলাইন জুয়ার এজেন্ট আ ট ক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৫১ এম


কুড়িগ্রামে অনলাইন জুয়ার এজেন্ট আ ট ক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল ব্যাংকিং ব্যবসার আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে আটক করা হয় আলাল হোসেন নামের এক ব্যক্তিকে, যিনি পুলিশের হাতে ধরা পড়েছেন। গ্রেপ্তারকৃত আলাল হোসেন তিলাই ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানাচ্ছে যে, তিনি শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে একটি ছোট দোকান পরিচালনার পাশাপাশি অনলাইন জুয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অর্থ লেনদেন ও রিচার্জের কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদে ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর শনিবার (১৬ জুলাই) বিকেলে অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়েছে।

আটকের সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার জন্য ব্যবহৃত চারটি স্মার্টফোন, একাধিক মোবাইল সিম এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় নতুন জুয়া আইন-২০২৬–এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া এখনও চলছে।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন মন্তব্য করেন, নতুন জুয়া আইন কার্যকর করার মাধ্যমে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার সুযোগ তৈরি হয়েছে। ভূরুঙ্গামারীকে মাদক, চোরাচালান ও জুয়ার অপতৎপরতা থেকে মুক্ত রাখতে পুলিশ অভিযান অব্যাহত রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%