ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন : মির্জা ফখরুল


নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব।

আজ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা : আমার-আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

মন্ত্রী বলেন, ঢাকা বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত সম্প্রসারণের কারণে নগর ব্যবস্থাপনা দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এ পরিস্থিতিতে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তোলাও অত্যন্ত জরুরি।

তিনি বলেন, ঢাকার দ্রুত নগরায়নের ফলে এখানে নগর ও গ্রামীণ দুই ধরনের সংস্কৃতির প্রভাব দেখা যায়। অনেকেই এখনও পূর্ণাঙ্গ নগরজীবনের নিয়ম-শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধে অভ্যস্ত হয়ে উঠতে পারেননি। তাই একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর কোনো বিকল্প নেই।

মির্জা ফখরুল বলেন, মানুষ যখন বুঝতে পারে নিয়ম ভঙ্গ করলে জবাবদিহির মুখোমুখি হতে হবে, তখন তারা স্বাভাবিকভাবেই আইন মেনে চলে। উদাহরণ হিসেবে তিনি বলেন, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় কিংবা স্বয়ংক্রিয় ট্রাফিক নজরদারির আওতায় চালকেরা ট্রাফিক আইন বেশি মেনে চলেন। কারণ তারা জানেন নিয়ম ভাঙলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা গুনতে হবে। এই সচেতনতা ও দায়িত্ববোধই একটি উন্নত নাগরিক সমাজ গড়ে তোলার ভিত্তি।

তিনি বলেন, নগর ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয় ছাড়া ঢাকার সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সিটি করপোরেশন, রাজউক, ওয়াসা, বিদ্যুৎসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও সক্ষম করে তুলতে হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মন্ত্রী বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে। এজন্য প্রাথমিক বিদ্যালয় থেকে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, মানুষের আচরণগত পরিবর্তন আনতে হবে। গণমাধ্যম, সামাজিক প্রচারণা, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বস্তি এলাকাসহ নগরের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা জরুরি।

মন্ত্রী বলেন, একসময় আমরা বুড়িগঙ্গায় নৌকায় ভ্রমণ করতাম। নদীর পানি ছিল অত্যন্ত স্বছ ও নির্মল। কিন্তু বর্তমানে নদীর পানি এতটাই দূষিত হয়েছে যে এর পাশে দাঁড়ানোও কঠিন। বুড়িগঙ্গার তলদেশে প্রায় ছয় মিটার পুরু বর্জ্যের স্তর জমে আছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, সরকার নদী পুনরুদ্ধারে কাজ করছে। ইতোমধ্যে তুরাগ নদী পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ঢাকা শহরের অস্তিত্ব ও টেকসই ভবিষ্যৎ চারপাশের নদীগুলোর ওপর অনেকাংশে নির্ভরশীল।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

মির্জা ফখরুল বলেন, ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। এ কারণে সরকার বিকল্প উৎস থেকে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। মেঘনা নদী থেকে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহের একটি প্রকল্প প্রায় সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীকে দূষণমুক্ত ও পুনরুদ্ধার করা গেলে ঢাকা পরিবেশগত, অর্থনৈতিক ও পানিসম্পদ ব্যবস্থাপনার দিক থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে।

মন্ত্রী বলেন, ঢাকাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তবে এ লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওসমান হাদি হত্যা : সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২০ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


ওসমান হাদি হত্যা : সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২০ আগস্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। কিন্তু তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ার কারণে, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ ধার্য করেন।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়।

ওই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও, ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে, ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মামলায় দ-বিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।

এর আগে, ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ।

তবে, ডিবির দেওয়া চার্জশিটে অসন্তুষ্টি প্রকাশ করে ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

ডিবির দাখিল করা চার্জশিটে মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে, এর মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছে এবং বাকি ৬ জন পলাতক অবস্থায় রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৎস্য অভয়ারণ্য রক্ষায় জামালপুরে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


মৎস্য অভয়ারণ্য রক্ষায় জামালপুরে মতবিনিময় সভা

মৎস্য অভয়ারণ্য স্থাপন সম্পর্কে আলোচনা করতে আজ জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অংশীজনদের সঙ্গে মৎস্য অধিদপ্তর মতবিনিময় করেছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।

এ সভায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন, দেশের মাছের উৎপাদন বাড়াতে এবং দেশীয় মাছের প্রজাতি রক্ষা করতে মৎস্য অধিদপ্তর পুরাতন ব্রহ্মপুত্র নদীতে ৪ কিলোমিটার এলাকা জুড়ে একটি মৎস্য অভয়ারণ্য স্থাপন করবে।

মৎস্য অভয়ারণ্যের মধ্যে একটি মেলান্দহ উপজেলার তূপকার চর এলাকায় এবং অন্যটি জামালপুর সদর উপজেলার নন্দিনা এলাকায় স্থাপন করা হবে। প্রতিটি অভয়ারণের ক্ষেত্র ২ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত থাকবে। এ মৎস্য অভয়ারণ্যের মাধ্যমে দেশের মিঠা পানির প্রথম মৎস্য অভয়ারণের সৃষ্টি হবে।

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও জিনতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান বাসস’কে জানান, এক সময় নদীগুলোতে ২৯৩ প্রজাতির দেশীয় মাছ বিদ্যমান ছিল। তিনি বলেন, নির্বিচারে মাছ ধরার ফলস্বরূপ অনেক প্রজাতি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় প্রজাতি রক্ষার জন্য মৎস্য অভয়ারণ্যের প্রয়োজনীয়তা অপরিহার্য।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অধিদপ্তরের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকুর রহমান।

সভা পরিচালনার দায়িত্ব পালন করেন জেলা মৎস্য কর্মকর্তা এ এন এম আশরাফুল কবির।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিনের ভোগান্তির পর জিব্রাল্টার ও স্পেন সীমান্তে তল্লাশি চালানো বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


দীর্ঘদিনের ভোগান্তির পর জিব্রাল্টার ও স্পেন সীমান্তে তল্লাশি চালানো বন্ধ

দীর্ঘদিনের ভোগান্তি ও উত্তেজনার কারণ হয়ে চলা সীমান্ত তল্লাশি তুলে নেওয়ার মাধ্যমে বুধবার স্পেন এবং ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারের মধ্যে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে।

এএফপির একজন সাংবাদিক সীমান্তের এলাকায় অবস্থান করে জানান, মধ্যরাতের কয়েক মিনিট পর প্রথমবারের মতো স্পেন থেকে আসা একাধিক মানুষ ও যানবাহন কোনোরূপ তল্লাশি ছাড়াই সীমান্ত পার হয়েছে।

এ খবর বর্ণনা করেছে বার্তা সংস্থা এএফপি।

এই উপলক্ষে কয়েকশ মানুষ সেখানে উপস্খিত হন এবং স্পেনের জাতীয় পতাকা উড়ান। এ সময় জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফ্যাবিয়ান পিকার্দো ঘোষণা দেন, ‘ইউরোপ ফিরে এসেছে।’

আইবেরীয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্বশাসিত ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারে প্রায় ৪০ হাজার মানুষ বসবাস করছেন। কিন্তু প্রতিদিন স্পেন থেকে সীমান্ত পার হয়ে প্রায় ১৫ হাজার ৫০০ কর্মী সেখানে কাজ করতে যান।

ব্যস্ত সময়ে সীমান্তে প্রায়ই দীর্ঘ যানজট সৃষ্টি হত। বিশেষ করে ব্রিটেন এবং স্পেনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে নথিপত্র যাচাইয়ের কারণে ভোগান্তি আরো বেড়ে যেত। স্পেন এই ভূখণ্ডের ওপর নিজের সার্বভৌমত্ব দাবি করে, যার পরিচিতি ‘দ্য রক।’

তবে, ২০২০ সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ব্রাসেলস এবং লন্ডনের মধ্যকার এক চুক্তির আওতায় সীমান্তের নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে।

মঙ্গলবার ব্রাসেলসে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস সেফচোভিচ, ব্রিটেন এবং স্পেনের মন্ত্রীরা এবং জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী পিকার্দো উভয়েই উপস্থিত ছিলেন।

এর আগে একটি রেডিও সাক্ষাৎকারে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, এই চুক্তি জিব্রাল্টার এবং তার সংলগ্ন স্পেনীয় অঞ্চলের জন্য ‘নতুন যুগের সূচনা করবে’ এবং ‘বিপুল সুযোগ’ সৃষ্টি করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে ঘুরে দাঁড়িয়েছে কিওক্সিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে ঘুরে দাঁড়িয়েছে কিওক্সিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রযুক্তির চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে জাপানের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কিওক্সিয়া নতুন কারখানায় উৎপাদন বৃদ্ধির প্রস্তুতি গ্রহণ করছে।

কিওক্সিয়া এই নতুন কারখানার মাধ্যমে আশাবাদি যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর ব্যাপক চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টার তৈরির প্রতিযোগিতা চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় বিকাশের জন্য বড় ধরনের গতি সৃষ্টি করেছে। বিশেষ করে, মেমোরি চিপের ঘাটতি সৃষ্টি হওয়ায় এর মূল্যও বৃদ্ধি পেয়েছে।

কিওক্সিয়া এই প্রবৃদ্ধির সুবিধা ভোগ করছে।

প্রযুক্তি খাতের বাইরের তেমন পরিচিত না হলেও, চলতি বছরে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য প্রায় সাত গুণ বেড়ে গেছে। জুন মাসে এটি অল্প সময়ের জন্য বাজারমূল্যের দিক থেকে টয়োটাকেও ছাড়িয়ে জাপানের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হয়ে উঠেছিল।

এশিয়ার প্রযুক্তি সরবরাহ ব্যবস্থার ভেতরে আরো কিছু অপেক্ষাকৃত অপরিচিত প্রতিষ্ঠানও এখন বড় সাফল্য লাভ করছে। তাদের মধ্যে দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স রয়েছে, যারা বিশ্বের অন্যতম বড় শেয়ার বিক্রির মাধ্যমে গত সপ্তাহে ওয়াল স্ট্রিটে তালিকাভুক্ত হয়েছে।

ডিজিটাল তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের মেমোরি চিপ এআই ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব চিপ শক্তিশালী প্রসেসরের সঙ্গে কাজ করে, যা বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে চ্যাটবটের উত্তর বা বাস্তবসম্মত ছবি তৈরি করতে সক্ষম।

কিওক্সিয়ার প্রধান নির্বাহী হিরো ওতা চলতি মাসে উত্তর জাপানে নতুন চিপ কারখানা পরিদর্শনের সময় বলেছেন, ‘এআই ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ছে। তাই আমরা আশা করছি, আমাদের তৈরি ফ্ল্যাশ মেমোরির বাজার আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।’

কিওক্সিয়া মূলত ন্যান্ড ফ্ল্যাশ চিপ তৈরি করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%