প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রযুক্তির চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে জাপানের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কিওক্সিয়া নতুন কারখানায় উৎপাদন বৃদ্ধির প্রস্তুতি গ্রহণ করছে।
কিওক্সিয়া এই নতুন কারখানার মাধ্যমে আশাবাদি যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর ব্যাপক চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টার তৈরির প্রতিযোগিতা চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় বিকাশের জন্য বড় ধরনের গতি সৃষ্টি করেছে। বিশেষ করে, মেমোরি চিপের ঘাটতি সৃষ্টি হওয়ায় এর মূল্যও বৃদ্ধি পেয়েছে।
কিওক্সিয়া এই প্রবৃদ্ধির সুবিধা ভোগ করছে।
প্রযুক্তি খাতের বাইরের তেমন পরিচিত না হলেও, চলতি বছরে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য প্রায় সাত গুণ বেড়ে গেছে। জুন মাসে এটি অল্প সময়ের জন্য বাজারমূল্যের দিক থেকে টয়োটাকেও ছাড়িয়ে জাপানের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হয়ে উঠেছিল।
এশিয়ার প্রযুক্তি সরবরাহ ব্যবস্থার ভেতরে আরো কিছু অপেক্ষাকৃত অপরিচিত প্রতিষ্ঠানও এখন বড় সাফল্য লাভ করছে। তাদের মধ্যে দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স রয়েছে, যারা বিশ্বের অন্যতম বড় শেয়ার বিক্রির মাধ্যমে গত সপ্তাহে ওয়াল স্ট্রিটে তালিকাভুক্ত হয়েছে।
ডিজিটাল তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের মেমোরি চিপ এআই ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব চিপ শক্তিশালী প্রসেসরের সঙ্গে কাজ করে, যা বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে চ্যাটবটের উত্তর বা বাস্তবসম্মত ছবি তৈরি করতে সক্ষম।
কিওক্সিয়ার প্রধান নির্বাহী হিরো ওতা চলতি মাসে উত্তর জাপানে নতুন চিপ কারখানা পরিদর্শনের সময় বলেছেন, ‘এআই ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ছে। তাই আমরা আশা করছি, আমাদের তৈরি ফ্ল্যাশ মেমোরির বাজার আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।’
কিওক্সিয়া মূলত ন্যান্ড ফ্ল্যাশ চিপ তৈরি করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন