০৯:১৫ পি.এম
যুক্তরাষ্ট্রের দ্বারা যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের তীব্র চাপের মুখে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা কখনোই সম্ভব হবে না, এমনটিই সাফ জানিয়ে দিয়েছে ইরান। তেহরান সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ রাখার সিদ্ধান্তের পর সোমবার অনুষ্ঠিত এক জনসমাবেশের সময়ে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া এই হুঁশিয়ারি দেন।
জেনারেল আকরামি-নিয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী এবং নীতিভ্রষ্ট প্রেসিডেন্টকে অবশ্যই আন্তর্জাতিক আইন, অন্যান্য দেশের অধিকার, এবং জনগণের মর্যাদাকে সম্মান করতে শিখতে হবে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ, বৈরিতা অথবা যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হরমুজ প্রণালী কখনোই উন্মুক্ত করা সম্ভব নয়। তিনি আরও বলেন, এটি পুনরায় সচল করার একমাত্র পথ হলো যুক্তরাষ্ট্রকে ইরানি জাতির অধিকারকে সম্মান করতে হবে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তাবলি সঠিকভাবে পালন করা উচিত।
এর আগে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও ইসরায়েল যৌথ আগ্রাসনের ফলে সৃষ্ট সংঘাতের সমাপ্তি ঘটাতে গত মাসে উভয়পক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। এই অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরান ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে শুল্কমুক্ত বাণিজ্যিক জাহাজের চলাচলের অনুমতি দেয়ার বিষয়ে সম্মতি জানায়। সেই চুক্তির শর্ত অনুযায়ী, এই সংকীর্ণ জলপথ অতিক্রম করার জন্য ইরান একটি বিশেষ নৌপথ তৈরি করেন এবং নির্ধারিত এই রুট ছাড়া অন্য কোনো অবৈধ পথ ব্যবহার না করার জন্য জাহাজগুলোকে সতর্ক করা হয়েছিল।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন