ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কীর্তনখোলায় অবৈধভাবে বালু উত্তোলন, একটি ড্রেজার জব্দ ও এক লাখ টাকা জরিমানা


কীর্তনখোলায় অবৈধভাবে বালু উত্তোলন, একটি ড্রেজার জব্দ ও এক লাখ টাকা জরিমানা

বরিশালের কালিজিরা সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই অভিযানের ঘটনায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।

মঙ্গলবার বিকেলে, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বরিশাল স্টেশনের সদস্যরা কীর্তনখোলা নদীতে অভিযান চালান। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কলাকোপা এলাকার মো. জাফর (৩০), নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকার মো. আব্দুল হাকিম (২৫), ভোলা সদর উপজেলার ডাইয়া গ্রামের মো. মুমিন (১৮) এবং মো. রাকিব (১৮)।

পুলিশ জানিয়েছে, পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। তাছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, নদীতীরবর্তী ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসায়ীকে তুলে নিয়ে কানে কামড় দিয়েছেন বিএনপি নেতা!

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


ব্যবসায়ীকে তুলে নিয়ে কানে কামড় দিয়েছেন বিএনপি নেতা!

নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের উপর মারধর ও কানে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।

মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক। অপরদিকে, আহত ব্যবসায়ী সাখাওয়াত হোসেন গাজীপুর কালীগঞ্জের ফিরোজ আলীর সন্তান। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার কানে চারটি সেলাইসহ শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার বিকালে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আহত সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের ভেতরে একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের জন্য শীতলক্ষ্যা নদীর পাড়ে একটি ড্রেজার মেশিন বসিয়েছি। সোমবার বিকালে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন লোক মোটরসাইকেল নিয়ে এসে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে এক ঘণ্টারও বেশি সময় ধরে আটক রেখে মহিউদ্দিনসহ আরও ৬/৭ জন আমাকে মারধর শুরু করে। একসময় ওই বিএনপি নেতা আমার কাছে জানতে চেয়েছিল কেন আমি তাকে না জানিয়েই সেখানে ড্রেজার মেশিন বসিয়েছি, এরপর হঠাৎ করে আমার কানে কামড় দেয়। পরে তারা আমাকে দ্রুত ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছাড়ার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। এর পর আমি স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মহিউদ্দিন বলেন, একটি স্যারের প্রোগ্রাম আছে। পরবর্তীতে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সকল বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ কমিটির নেতৃত্বে নূর-যাবের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ কমিটির নেতৃত্বে নূর-যাবের

জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ কমিটির এক বছরের জন্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা অফিসিয়াল প্যাডে এই কমিটি প্রকাশ হয়েছে।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. নূর আলম হাসান। এদিকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী যাবের বিন নূর।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারহানা বুশরা তমি এবং তামিম আরাফাতী। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. আব্দুল্লাহ আল নোমান এবং আব্দুল্লাহ আল ফয়সাল আহমেদ। প্রধান সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে এহসানুল করিম তানজিলকে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমান উপকূলে ভারতীয় নাবিক নিহত, ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


ওমান উপকূলে ভারতীয় নাবিক নিহত, ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি

ওমানের জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে, যার ফলে এক ভারতীয় নাবিক নিহত হয়েছে। এই ঘটনার পর ভারতে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত মোহাম্মদ জাভাদ হোসেইনিকে তলব করেছে নয়াদিল্লি। এনডিটিভির তথ্যমতে, ভারত সরকারের এক কর্মকর্তার মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের হামলার বিরুদ্ধে তেলবাহী জাহাজে আক্রমণের প্রতিবাদ জানাতে ইরানি কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তবে তাকে কী জানানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়, কিন্তু বৈঠকটি শেষ হয়েছে বলে জানা যায়। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হোসেইনিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করতে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে ওমানের জলসীমায় হরমুজ প্রণালীর দক্ষিণ নৌপথ দিয়ে যাওয়ার সময়, ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে মোম্বাসা এবং আল বাহিয়াহ নামে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত হয়। এর মধ্যে, মোম্বাসায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং এ ঘটনার ফলে আরও আটজন আহত হয়েছেন, যাদের ছয়জনই ভারতীয় নাগরিক।

হামলার ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় এমটি আল বাহিয়াহ এবং এমটি মোমবাসা নামের দুটি জাহাজে হামলার কারণে নয়াদিল্লি গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, 'নাবিকদের লক্ষ্য করে হামলা এবং হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিক নৌপথে অবাধ ও নিরাপদ চলাচল ব্যাহত করার মতো সহিংস কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই।'

ভারত আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে হামলা ও সংঘাত বৃদ্ধির কারণে তারা গভীর উদ্বিগ্ন। অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক সমাধানে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে নয়াদিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে, যাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী এ অঞ্চলের আন্তর্জাতিক নৌপথে অবাধ ও বাধাহীন নৌচলাচল ও বাণিজ্য দ্রুত পুনরুদ্ধার করা যায়।

বিশেষভাবে উল্লেখযোগ্য, পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যে এখন পর্যন্ত ১১ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ সময়ে একাধিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে এবং বেশ কয়েকজন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। গত মাসে পালাউয়ের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার এমটি সেত্তেবেলো-তে যুক্তরাষ্ট্রের এক হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুদি দোকানির বিরুদ্ধে শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


মুদি দোকানির বিরুদ্ধে শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে একটি শিশুকে (১০) চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৫০) নামক একজন মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে চারটার সময় উপজেলার বিশ্বাস পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার (১২ জুলাই) দুপুরে ওই দোকানির ভাড়া বাসায় ধর্ষণের ঘটনা ঘটে।

ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে স্থানীয় কিছু লোকজন। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি কালিয়াকৈরের বিশ্বাস পাড়া এলাকায় একটি মার্কেটে মুদি দোকান চালান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে বারোটায় ওই শিক্ষার্থী বিস্কুট কেনার জন্য শরিফুলের দোকানে গিয়েছিলেন। পরে দোকানদার কৌশলে বিস্কুটের সঙ্গে চেতনানাশক খাইয়ে দোকানের পাশেই থাকা তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এদিকে এলাকার কয়েকজন যুবক বিষয়টি টের পেয়ে ওই ব্যবসায়ীর ঘরের দরজা খুলতে বলেন। তখন তিনি ওই শিক্ষার্থীকে বস্তার ভেতরে লুকিয়ে রাখেন। দরজা খুলতে দেরি করায় দরজা ভেঙে ওই শিক্ষার্থীকে বস্তার ভেতর থেকে উদ্ধার করে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

পরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে মীমাংসার চেষ্টা চালায় গ্রামের একটি মহল। তবে বিষয়টি এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সাড়ে চারটার সময় ওই দোকানদারকে পিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মুদির দোকানদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%