০৩:৫৮ পি.এম
খুলনার গ্যারিসন মোড়ে দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান (৫০) নামের এক সিআইডি পরিদর্শকের মৃত্যু ঘটে।
এই দুর্ঘটনাটি সোমবার (৫ অক্টোবর) রাতে ঘটে।
নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের পুত্র।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তিনি মোটরসাইকেলে করে মেয়ের সঙ্গে দেখা করতে খুলনায় আসেন। সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ৭টার দিকে গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, "ট্রাকের চাপায় গুরুতর আহত ওই কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন