ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরায়েলি আদালত ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করেছে


ইসরায়েলি আদালত ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করেছে

ইসরায়েলের কেৎসিওত কারাগারের চারপাশে কুমিরভর্তি পরিখা তৈরির পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন একটি ইসরায়েলি আদালত। ফিলিস্তিনি বন্দিদের রাখা এই কারাগারের বিষয়ে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বিতর্কিত এই পরিকল্পনার বিরুদ্ধে প্রাণিকল্যাণ সংস্থা ‘লেট দ্য এনিম্যালস লিভ’ মামলা করার পর রবিবার জেরুজালেম জেলা আদালত কুমির স্থানান্তরের ওপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

প্রতিবেদন অনুযায়ী, মরুভূমি অঞ্চলে অবস্থিত কেৎসিওত কারাগারে বহু ফিলিস্তিনি বন্দি রয়েছেন। আবেদনকারী সংস্থার দাবি, কুমিরগুলি সংরক্ষিত প্রাণী হওয়ায় নিরাপত্তার কাজে এগুলো ব্যবহার করার সরকারি আইনি ক্ষমতা সরকারের নেই। আদালতও প্রাণিকল্যাণের বিষয়টিকে বিবেচনায় নিয়ে সাময়িক একটি স্থগিতাদেশ জারি করেছেন।

তবে আদালতের এই সিদ্ধান্তের পর নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচকদের প্রশ্ন হলো, ফিলিস্তিনি বন্দিদের মানবাধিকার ও নিরাপত্তার চেয়ে কি কুমিরের সুরক্ষাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে?

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বৈরুতভিত্তিক নীতিবিশেষজ্ঞ হুসেইন শোকর বলেন, কুমির ব্যবহারের পরিকল্পনা মানুষের মধ্যযুগীয় নিষ্ঠুরতার স্মৃতি মনে করিয়ে দেয়। আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, উদ্বেগের বিষয় শুধু বেন-গভিরের পরিকল্পনা নয়, আদালতের এই সিদ্ধান্তও। তার মতে, আদালত প্রাণিকল্যাণের বিষয়টিকে বিবেচনার মধ্যে এনেছে তবে মানবিক দিকটি সেখানে গুরুত্ব পায়নি।

মানবাধিকার সংস্থা কেইজ ইন্টারন্যাশনাল-এর পরিচালক মোয়াজ্জাম বেগও এই পরিকল্পনার ব্যাপারে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে কুমিরকে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহারের চিন্তা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটি মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বেন-গভিরের এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের একটি অভিবাসন আটক কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা থেকে অনুপ্রাণিত হয়েছে। তবে ওই কেন্দ্রটি অমানবিক পরিবেশ ও পরিবেশগত ক্ষতির অভিযোগের কারণে গত জুনে বন্ধ হয়ে যায়।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে কেৎসিওত কারাগারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। সাবেক বন্দি ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি সেখানে নির্যাতন, যৌন সহিংসতা, অনাহার এবং চিকিৎসাসেবায় অবহেলার ঘটনা ঘটেছে। বি’ৎসেলেম, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ইসরায়েলের কারাগার ব্যবস্থায় নির্যাতন ও বন্দিদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ নথিভুক্ত করেছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ২৪ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়াও, গাজা থেকেও হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে।

সমালোচকদের মতে, কারাগারের চারপাশে কুমির ব্যবহারের এই পরিকল্পনা ফিলিস্তিনিদের প্রতি অমানবিক দৃষ্টিভঙ্গিরই আরেকটি উদাহরণ। এবং এটি মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১ দলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আব্দুল মোছাব্বির মধ্যনগর প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:০১ পি.এম


মধ্যনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১ দলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

জুলাই শহীদ দিবস উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে ১১ দলের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় শহীদ আয়াতুল্লাহ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে মধ্যনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তাহের, সেক্রেটারি মোঃ আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সম্রাট আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুল মোছাব্বিরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তাহের এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুল মোছাব্বির। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করার আহ্বান জানান। একই সঙ্গে গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণহত্যার বিচার এবং একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষ, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষ, আহত ১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ‘অদম্য জুলাই’ নামে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ‘গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার’-এর দাবিতে মিছিলটি সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয় এবং প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পৌনে ১০টার দিকে, মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি মহাসড়কে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে বহিরাগতদের প্রবেশের বিষয়ে অভিযোগ তুলে বাধা দেন। সেখান থেকে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে তুমুল বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সেই বাগ্‌বিতণ্ডা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পাওয়া মাত্র বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধার করে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়ে যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের পক্ষে মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আশিক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফি শিকদার। অন্যদিকে ছাত্রশিবিরের পক্ষে নেতৃত্বে ছিলেন শাখা সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকারিয়া বাবু এবং সাবেক সভাপতি আমিনুল ইসলাম।

সংঘর্ষ চলাকালে বহিরাগত সন্দেহে একজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

তবে ঘটনার বিস্তারিত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস সংকট নিয়ে ফ্যাসিবাদী আচরণ করছে সরকার: জামায়াতের আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


গ্যাস সংকট নিয়ে ফ্যাসিবাদী আচরণ করছে সরকার: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গ্যাস সংকট নিয়ে ফ্যাসিবাদী আচরণ করছে সরকার।

তিনি যোগ করেন, যেখানেই জনগণের অধিকার হরণ হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে ১১ দল।

বুধবার (০৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের সমাবেশে তিনি এসব কথা বলেন।

অভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সফলতায় অর্জিত হয়নি- এই কথা জানিয়ে ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকারের কারণে অভ্যুত্থানের অর্জন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, বিএনপি প্রতারক-ধোঁকাবাজ হিসেবে জনগণের কাছে নিজেদের নাম রেজিস্ট্রি করে নিয়েছে। বাংলার জমিনে নতুন কোনো ফ্যাসিবাদকে মেনে নেব না বলেও জানান তিনি।

তিনি বলেন, তারা (বিএনপি) যদি ৭০ ভাগ মানুষের রায় উপেক্ষা করে, তবে বাঁচার পথ খুঁজে পাবে না, জীবন দিয়ে হলেও গণভোটের রায়কে রক্ষা করবো।

শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদের আগমন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল দক্ষিণাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল দক্ষিণাঞ্চল

ফিলিপিন্সের দক্ষিণ উপকূলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার, ৫ আগস্ট, দুপুর ১২টা ১৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানাচ্ছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারাঙ্গানি দ্বীপের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩২ কিলোমিটার দূরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানাতে পেরেছে যে, ভূমিকম্পটির কেন্দ্রটি ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার গভীরে। এই ঘটনার পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া, তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সারাঙ্গানি দ্বীপের উদ্ধারকর্মী হার্লি সাউরো জানান, ভূমিকম্পের সময় সরকারি আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ কম্পন শুরু হলে অনেকেই আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করেন।

তিনি বলেন, কম্পনটি ছিল বেশ শক্তিশালী। মানুষ চিৎকার করতে করতে নিরাপদ স্থানে ছুটে যায়। তবে, সবাই নিরাপদে আছে। প্রাথমিক মূল্যায়নে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে না।

এর আগে গত ৮ জুন ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে ৭৬ জনের প্রাণহানি হয়েছিল। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থানের কারণে ফিলিপিন্সে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%