ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্যাসিস্টদের বিচারে দেশ কলঙ্কমুক্ত হবে: নুর


ফ্যাসিস্টদের বিচারে দেশ কলঙ্কমুক্ত হবে: নুর

শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিচার হবে এবং এর মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। এই হত্যাকাণ্ডের সাথে যারা অন্তর্ভুক্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে এ বিষয়ে বক্তব্য রাখেন তিনি।

নুর আরো বলেন, এমন একটি ধ্বংসাত্মক ঘটনার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশি ক্ষমতা দ্বারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়ার কারণে সেই সরকারের রাজনীতি আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মন্ত্রী আরও উল্লেখ করেন, যারা বিদেশে বসে এসব দুর্বৃত্তদের প্ররোচনায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের উচিত হবে না। বরং তারা যাতে দেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে, তাদের সঙ্গে কাজ করে বা নতুন রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করার পরামর্শ দেন মন্ত্রী।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দফতরের প্রধানদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মতবিনিময় সভায় মন্ত্রী বিভিন্ন দফতরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম ও ডেঙ্গুর উপসর্গে বিভ্রান্ত অভিভাবকরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


হাম ও ডেঙ্গুর উপসর্গে বিভ্রান্ত অভিভাবকরা

হাম এবং ডেঙ্গুর উপসর্গ খুব কাছাকাছি হওয়ায় অভিভাবকরা বিভ্রান্ত হচ্ছেন। এতে রোগ শনাক্ত করতে দেরি হচ্ছে এবং ফলে বাড়ছে জটিলতা। চিকিৎসকদের পরামর্শ, তিন দিনের বেশি জ্বর থাকলে অবিলম্বে হাসপাতালে নিতে হতে হবে।

জ্বর, শরীরে র‌্যাশ, ব্যথা এবং দুর্বলতা এরকম সব উপসর্গ দেখা দিলে, অভিভাবকদের প্রথম চিন্তা হচ্ছে হাম। কিন্তু একই সময়ে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব চলমান রয়েছে। এই পরিস্থিতিতে, একই ধরনের প্রাথমিক লক্ষণের জন্য বিভ্রান্তিতে পড়ছেন অভিভাবকরা।

শিশু হাসপাতালের হাম এবং ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি শিশুদের লক্ষণ প্রায় একই। কারও জ্বর থেকে র‌্যাশ দেখা দিয়েছে, আবার কারও তীব্র জ্বরের সঙ্গে নিউমোনিয়ার উপসর্গও রয়েছে।

চিকিৎসকরা বলছেন, দুটোই ভাইরাসবাহিত রোগ, ফলে উপসর্গও অনেকটা কাছাকাছি। তবে এ ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে র‌্যাশের ধরণ, চোখের সংক্রমণসহ কিছু সুনির্দিষ্ট লক্ষণের দিকে। তাই তিন দিনের বেশি তীব্র জ্বর আসলে অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে হবে।

চিকিৎসকেরা জানান, যে শিশুদের হাসপাতালে নেওয়া হচ্ছে, তাদের মধ্যে প্রতি দশটি শিশুর অন্তত দুজনের ডেঙ্গু শনাক্ত হচ্ছে। ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান কামরুল বলছেন, ‘যদি জ্বর বেশি হয়, অর্থাৎ তাপমাত্রা ১০৩ বা ১০৪ ডিগ্রি হয়, তাহলে সেটি স্বাভাবিক জ্বর নয়। তখন চিকিৎসকের সাথে পরামর্শ করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গুর লক্ষণ নিয়ে আমাদের কাছে আসা শিশুদের পরীক্ষা করলে ৫ বা ১০ জনের মধ্যে দু-একজনের শরীরে ডেঙ্গু ধরা পড়ছে।’

ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে সুরক্ষা নিশ্চিত করার কথাও বললেন চিকিৎসকরা। সেইসাথে হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ দেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ যুবকের খণ্ডিত ম-রদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ যুবকের খণ্ডিত ম-রদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের ১২ দিন পর নিখোঁজ যুবকের ‘মাথাবিহীন’ মৃতদেহ উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে।

শনিবার রাত ১১ টার দিকে উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের সেফটিক ট্যাংকের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার মো. রিয়াজ উদ্দিন আহমেদ।

মৃত আব্দুল হাফেজ (২৫) একই ক্যাম্পের মো. নুরুজ্জুহার ছেলে। তিনি পেশায় ক্ষুদ্র দোকানি ছিলেন।

নিহতের বাবা নুরুজ্জূহার বলেন, গত ২২ জুন রাতে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গার ক্যাম্পের স্থানীয় স্টেশনের দোকান থেকে আব্দুল হাফেজ ঘরে ফিরছিলেন। পথিমধ্যে কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে যায়। ওইদিন রাতে ঘরে না ফেরায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।

পরে ঘটনার দুইদিন পর গত ২৪ জুন স্থানীয় ক্যাম্প ইনচার্জ বরাবরে বিষয়টি লিখিতভাবে অবহিত করা হয়।

ভুক্তভোগী বাবা আরও বলেন, ঘটনার পর থেকে আব্দুল হাফেজের সন্ধানের এক পর্যায়ে ক্যাম্পের স্থানীয়রা জানায়- ঘটনার দিন এইচ-ব্লক এলাকায় কতিপয় লোকজনকে মারধর করতে দেখেছিলেন। পরে ওই তথ্যের সূত্র ধরে খোঁজ নিতে গেলে একটি বাথরুমের সেপটিক ট্যাংকের ভিতর থেকে দুর্গন্ধ পাওয়া যায়। এসময় সেপটিক ট্যাংকটির ঢাকনা খুললে মাথাবিহীন মৃতদেহ দেখতে পান। পরে ক্যাম্পের স্থানীয় এপিবিএন পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার মো. রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, গত ২৪ জুন ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে নিখোঁজের সন্ধানে পুলিশ তৎপরতা শুরু করলেও সন্ধান পাননি। শনিবার রাতে স্থানীয়দের খবরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় সেপটিক ট্যাংকের ভিতর থেকে মাথাবিহীন অর্ধগলিত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

লাশটি পচে যাওয়ায় অন্তত ৮/১০ দিন আগে হত্যা করে দুর্বৃত্তরা সেপটিক ট্যাংকের ভিতরে ফেলে দেয় বলে ধারণা প্রকাশ করেন তিনি।

রিয়াজ উদ্দিন আহমেদ জানান, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। তবে প্রাথমিকভাবে ক্যাম্পে দুর্বৃত্তদের দুইপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে।

তারপরও ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

রিয়াজ উদ্দিন আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু হানিফ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু হানিফ, যিনি দলের উচ্চতর পরিষদের সদস্য।

দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

শনিবার (৪ জুন) গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, দলের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি এখন থেকে দলের অবস্থান, নীতিগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ এবং বক্তব্য উপস্থাপন করবেন।

আবু হানিফ দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তাছাড়া, গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও তিনি দলের প্রচার ও যোগাযোগ কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রেখে আসছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীতে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীতে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। রবিবার (৫ জুলাই) সকালে ১১ টার সময় উপজেলায় সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় ঘটনাটির অবতারনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন- সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং সদর উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিন ছেলে মুমিন (৫০)। স্থানীয় সূত্র এবং পুলিশের তথ্যের ভিত্তিতে জানা যায়, আজকে সকালে পাকারমাথা এলাকায় পল্লীবিদ্যুতের মেরামতের কাজ চলছিল। বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে নিহত দুই শ্রমিক সেখানে কাজ শুরু করেছিলেন। তাদের প্রতি সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%