প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিচার হবে এবং এর মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। এই হত্যাকাণ্ডের সাথে যারা অন্তর্ভুক্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে এ বিষয়ে বক্তব্য রাখেন তিনি।
নুর আরো বলেন, এমন একটি ধ্বংসাত্মক ঘটনার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশি ক্ষমতা দ্বারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়ার কারণে সেই সরকারের রাজনীতি আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
মন্ত্রী আরও উল্লেখ করেন, যারা বিদেশে বসে এসব দুর্বৃত্তদের প্ররোচনায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের উচিত হবে না। বরং তারা যাতে দেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে, তাদের সঙ্গে কাজ করে বা নতুন রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করার পরামর্শ দেন মন্ত্রী।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দফতরের প্রধানদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মতবিনিময় সভায় মন্ত্রী বিভিন্ন দফতরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন