০৩:৫৬ পি.এম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯) নামক এক কলেজ শিক্ষকের মরদেহ নিখোঁজের একদিন পর পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের সন্তান ছিলেন। তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজে শিক্ষকতা করতেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সকালে সম্রাট বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান। পরিবার পরিজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশে মসজিদের পুকুরে তার মরদেহ স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর সেখানেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন