০৮:৫৮ পি.এম
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তোলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। এই উদ্যোগের উদ্দেশ্য হল অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব করা।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি তার বক্তব্যে এসব বিষয় উল্লেখ করেন। তিনি আরও বলেন, এআই ক্যামেরা স্থাপনের প্রকল্পটি যাতে প্রথমদিকেই নারায়ণগঞ্জে বাস্তবায়িত হয়, সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরও জানান, প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে লক্ষাধিক মানুষ ঢাকায় যাতায়াত করেন। নারায়ণগঞ্জ মেট্রোরেলের আওতায় আসলে যাত্রীদের ভোগান্তি অনেক কমে যাবে এবং এটি নিশ্চিতভাবেই জেলার মানুষের জন্য বড় ধরনের সুবিধা আনবে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
তিনি বলেন, নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটির আওতাভুক্ত করার দাবি ওঠেছে। এতে করে আইনশৃঙ্খলা রক্ষায় বিদ্যমান জনবল সংকট অনেকটাই দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য অবদান থাকার পরেও বর্তমানে জেলা কাঙ্খিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। এই কারণে জেলাটিকে ‘বি’ ক্যাটাগরি হতে উন্নীত করে বিশেষ বা ‘এ’ ক্যাটাগরির জেলায় পরিণত করার দাবিও তিনি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন