প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য দেশের স্বার্থের জন্য প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদের গ্রহণ করতে হবে। বিদেশী রাষ্ট্র নিয়ন্ত্রিত কোনো দল দেশের জন্য কল্যাণ বয়ে আনতে সক্ষম নয়। পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এ বক্তব্য প্রদান করেন।
আজ সোমবার পিরোজপুরে ঘটনাটি ঘটে, সেখানে জুলাই পদযাত্রা কর্মসূচির সমাপ্তির পর পর বিকেল ৬টায়, পিরোজপুর জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে আয়োজিত পথসভায় তিনি বলেন, ২৪ এর অভ্যুত্থানের সময় রাজপথে স্লোগান দিয়েছিলাম 'তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প'। সেই বিকল্প রাজনীতিকে প্রতিষ্ঠা করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়ভার আমাদেরই নিতে হবে। নির্বাচনের আগে জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।
এনসিপি পিরোজপুর জেলা আহবায়ক হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় সংসদে নিজের ভূমিকার প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছি। তিনি জানান, আগে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। তিনি বলেন, জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময়ে সমাবেশে আরো বক্তৃতা করেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, ড. শামীম হামিদী প্রমুখ। এ সময় হাসনাত আব্দুল্লাহ পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন