ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

খামেনির কফিনের পাশেই রাখা হয় ১৪ মাস বয়সী নাতনির কফিন


খামেনির কফিনের পাশেই রাখা হয় ১৪ মাস বয়সী নাতনির কফিন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠান শনিবার রাজধানী তেহরানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন। তাকে শেষশ্রদ্ধা জানাতে রাজধানীতে লাখো মানুষ সমবেত হয়েছেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আনা হয়। কফিনটির ওপর রাখা ছিল তার ব্যবহৃত কালো পাগড়ি। একই হামলায় নিহত তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহও সেখানে রাখা হয়। তাদের মধ্যে ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির ছোট কফিনও ছিল।

ছয় দিনব্যাপী এ রাষ্ট্রীয় শোক ও বিদায় অনুষ্ঠান ইরান ও প্রতিবেশী ইরাকের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যা থেকেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো মানুষ সেখানে অপেক্ষা করতে থাকেন। শনিবার সকালে ফটক খুলে দিলে দ্রুতই অনুষ্ঠানস্থল মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। শোকমিছিলে অংশ নেওয়া অনেকের হাতে ছিল প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল পতাকা ও ব্যানার। এ সময় তারা ‘যুক্তরাষ্ট্র ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দেন।

ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন দিনে শুধু তেহরানেই দেড় থেকে দুই কোটি মানুষ শোকানুষ্ঠানে অংশ নিতে পারেন বলে তাদের আশা। বার্তা সংস্থা এপিকে ২৭ বছর বয়সী এক শোকাহত তরুণ বলেন, 'আমি এখানে আমার প্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে এসেছি। আমি কখনো ভাবিনি এমন একটি দিন দেখতে হবে। এই ট্র্যাজেডি দেখার আগে যদি আমার মৃত্যু হতো!'

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

শুক্রবার ইরানের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দেশের নেতারাও খামেনির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। শ্রদ্ধা জানাতে আসা ইরানি কর্মকর্তাদের মধ্যে ছিলেন নতুন আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদিও। খামেনির সঙ্গে একই হামলায় তাঁর পূর্বসূরি নিহত হওয়ার পর তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

সরকারি সূচি অনুযায়ী, সোমবার পর্যন্ত খামেনির কফিন তেহরানে রাখা হবে। সেদিন সেখানে একটি শোকমিছিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মরদেহ নেওয়া হবে কোমে, বুধবার ইরাকের বিভিন্ন শহরে জানাজার আয়োজন করা হবে। সবশেষ আগামী শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে, খামেনির জন্মশহরে, তার দাফন সম্পন্ন হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডোবার পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


ডোবার পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুর

চট্টগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ রেললাইন-সংলগ্ন মোহাম্মদ সওদাগরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আসহাবুল আরাফ (৫) চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাইর মোহাম্মদপাড়া এলাকার প্রবাসী নুরুল আবছারের ছেলে।

জানা গেছে, আসহাবুল তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার সকালে সে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে ডোবার পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। 

পরে ডোবার পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

নিহতের চাচা জাহাঙ্গীর আলম বলেন, শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া ছফা শিপা জানান, হাসপাতালে আনার আগে শিশুটি মারা যায়। 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কুড়িগ্রাম

. ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


. ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত ৫

কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কের মন্ডলের বাজার এলাকায় ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সুধী কানন পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের ফলে সিএনজিটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এরশাদ আলী (৪০) নামে একজন যাত্রীর মৃত্যু ঘটে। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা।

এই দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, এবং বাকি চারজনকে স্থানীয় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুরে চিকিৎসাধীন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবন্ধী হত্যার ঘটনায় প্রধান আসামিসহ আরও ২ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


প্রতিবন্ধী হত্যার ঘটনায় প্রধান আসামিসহ আরও ২ জন গ্রেপ্তার

নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করে হত্যা মামলার প্রধান আসামিসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার রাতে ফরিদপুর ও যশোর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলো, নড়াইল সদর উপজেলার উত্তর খলিশাখালি গ্রামের নিভাস বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস বয়স ২৫ বছর। অপরজন একই গ্রামের অনাধি বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস বয়স ২৭ বছর।

র‍্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে, র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল শুক্রবার রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার জয়পাশা এলাকা থেকে মামলার এক নম্বর পলাতক আসামি প্রসেনজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করে।

অপর অভিযানে র‍্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি দল ঝিকরগাছা থানাধীন মিশ্রী দেয়াড়া এলাকা থেকে মামলার ৩ নম্বর এজাহার নামীয় আসামি অপূর্ব বিশ্বাসকে গ্রেপ্তার করে।

এ পর্যন্ত মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে (৩২) হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২৪ জুন রাতে নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে আনোয়ারকে চোর অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে সারারাত মারধর করা হয়েছিল। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার পর ২৯ জুন রাতে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করা হয়। পরে বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হলে সেটি হত্যা মামলায় পরিণত হয়।

শুক্রবার আরেক আসামি আকাশ বিশ্বাসকে (২৫) যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আকাশ বিশ্বাস উত্তর খলিশাখালী গ্রামের প্রভাস বিশ্বাসের ছেলে।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স দাবি করেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণার সীমান্তে ভারতীয় কেমিক্যাল ও মিনি ট্রাক জব্দ, মূল্য ৫০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


নেত্রকোণার সীমান্তে ভারতীয় কেমিক্যাল ও মিনি ট্রাক জব্দ, মূল্য ৫০ লাখ টাকা

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় কেমিক্যাল ও একটি মিনি ট্রাক জব্দ করেছে। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায়।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারনৈ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান শুরু করে। এ সময় সীমান্ত পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সুরুজ আলীর মোড় এলাকায় ভারত থেকে অবৈধভাবে আনা একটি মিনি ট্রাককে থামানোর সংকেত দেয় বিজিবি। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল উদ্ধার করা হয়। এটি একটি নিয়ন্ত্রিত রাসায়নিক, যা বিভিন্ন ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা কেমিক্যালের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত মিনি ট্রাকটির মূল্য প্রায় ১৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামলের মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেছেন, জব্দ করা কেমিক্যাল ও মিনি ট্রাক নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%