ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং
কুড়িগ্রাম

. ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত ৫


. ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত ৫

কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কের মন্ডলের বাজার এলাকায় ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সুধী কানন পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের ফলে সিএনজিটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এরশাদ আলী (৪০) নামে একজন যাত্রীর মৃত্যু ঘটে। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা।

এই দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, এবং বাকি চারজনকে স্থানীয় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুরে চিকিৎসাধীন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবন্ধী হত্যার ঘটনায় প্রধান আসামিসহ আরও ২ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


প্রতিবন্ধী হত্যার ঘটনায় প্রধান আসামিসহ আরও ২ জন গ্রেপ্তার

নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করে হত্যা মামলার প্রধান আসামিসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার রাতে ফরিদপুর ও যশোর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলো, নড়াইল সদর উপজেলার উত্তর খলিশাখালি গ্রামের নিভাস বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস বয়স ২৫ বছর। অপরজন একই গ্রামের অনাধি বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস বয়স ২৭ বছর।

র‍্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে, র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল শুক্রবার রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার জয়পাশা এলাকা থেকে মামলার এক নম্বর পলাতক আসামি প্রসেনজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করে।

অপর অভিযানে র‍্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি দল ঝিকরগাছা থানাধীন মিশ্রী দেয়াড়া এলাকা থেকে মামলার ৩ নম্বর এজাহার নামীয় আসামি অপূর্ব বিশ্বাসকে গ্রেপ্তার করে।

এ পর্যন্ত মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে (৩২) হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২৪ জুন রাতে নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে আনোয়ারকে চোর অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে সারারাত মারধর করা হয়েছিল। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার পর ২৯ জুন রাতে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করা হয়। পরে বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হলে সেটি হত্যা মামলায় পরিণত হয়।

শুক্রবার আরেক আসামি আকাশ বিশ্বাসকে (২৫) যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আকাশ বিশ্বাস উত্তর খলিশাখালী গ্রামের প্রভাস বিশ্বাসের ছেলে।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স দাবি করেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণার সীমান্তে ভারতীয় কেমিক্যাল ও মিনি ট্রাক জব্দ, মূল্য ৫০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


নেত্রকোণার সীমান্তে ভারতীয় কেমিক্যাল ও মিনি ট্রাক জব্দ, মূল্য ৫০ লাখ টাকা

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় কেমিক্যাল ও একটি মিনি ট্রাক জব্দ করেছে। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায়।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারনৈ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান শুরু করে। এ সময় সীমান্ত পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সুরুজ আলীর মোড় এলাকায় ভারত থেকে অবৈধভাবে আনা একটি মিনি ট্রাককে থামানোর সংকেত দেয় বিজিবি। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল উদ্ধার করা হয়। এটি একটি নিয়ন্ত্রিত রাসায়নিক, যা বিভিন্ন ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা কেমিক্যালের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত মিনি ট্রাকটির মূল্য প্রায় ১৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামলের মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেছেন, জব্দ করা কেমিক্যাল ও মিনি ট্রাক নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মমতার তৃণমূল কার্যালয় দখল করল দলের বিদ্রোহী অংশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


মমতার তৃণমূল কার্যালয় দখল করল দলের বিদ্রোহী  অংশ

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে দলের অভ্যন্তরীণ বিরোধের কারণে। শুক্রবার সন্ধ্যায় বিদ্রোহী শিবিরের একাধিক বিধায়ক মেট্রোপলিটন এলাকার দলীয় কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে তারা বেরিয়ে যান। পরে কালীঘাটপন্থী তৃণমূলের নেতা কুণাল ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। এরপর দুই পক্ষই বিষয়টি নিয়ে প্রকাশ্যে পাল্টাপাল্টি বক্তব্য প্রদান করে।

বিদ্রোহী শিবিরের নেতৃত্বে ছিলেন বিধানসভার বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার উপস্থিতিতে ছিলেন সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, জাভেদ খান, আখরুজ্জামান, প্রসূন বন্দ্যোপাধ্যায়সহ কয়েকজন বিধায়ক। বিদ্রোহী শিবিরের নেতা আখরুজ্জামান বলেন, এই দলীয় কার্যালয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের ইতিহাস ও আবেগ জড়িয়ে রয়েছে এবং তাই কার্যালয়টির দায়িত্ব নিজেদের হাতে নেওয়া প্রয়োজন ছিল। তিনি দাবি করেছেন, ভবনের মালিকের সঙ্গে কথা বলে তারা কার্যালয়টি পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন।

এদিন দলীয় কার্যালয়ের সামনে নতুন পোস্টারও টানানো হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। এই বিষয়ে প্রশ্ন করা হলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পরামর্শদাতা। এর বেশি কিছু বলতে চাই না।'

অন্যদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালীঘাটপন্থী তৃণমূলের অন্যতম নেতা কুণাল ঘোষ। তিনি কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলা করা হবে। বিদ্রোহী শিবিরের পদক্ষেপকে তিনি দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন। কুণাল ঘোষ অভিযোগ করেন, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তিনি প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দিয়ে দলীয় কার্যালয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দলীয় কার্যালয় ঘিরে মোতায়েন করা হয়। এদিনের ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ১০ সদস্যের প্রতিনিধি দল নিজেদেরই "আসল তৃণমূল" বলে দাবি করে। বৈঠক শেষে ঋতব্রত বলেন, দলের দুই-তৃতীয়াংশ বিধায়ক, কাউন্সিলর ও জেলা পরিষদের সদস্য তাদের সঙ্গে রয়েছেন। তাই দলের প্রতীক বা নাম নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে তিনি দাবি করেন।

এদিকে দলীয় কার্যালয়কে ঘিরে টানাপোড়েনের মধ্যেই তৃণমূলের দীর্ঘদিনের নেতা চন্দ্রিমা ভট্টাচার্য দলের সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি জানান, দলীয় কার্যালয় সংক্রান্ত ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়। সেই আলোচনার পর নিজের আনুগত্য নিয়ে প্রশ্ন ওঠায় তিনি মানসিকভাবে আঘাত পান এবং সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। চন্দ্রিমা বলেন, 'আমার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এতদিন দায়িত্ব নিয়ে কাজ করেছি, কিন্তু এমন পরিস্থিতিতে আর দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবহেলা ও দুর্নীতির ক্ষেত্রে বদলি নয়, চাকরি যাবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


অবহেলা ও দুর্নীতির ক্ষেত্রে বদলি নয়, চাকরি যাবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান।

শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'যেখানে অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুত। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এগুলোকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না।'

তিনি আরও জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানেও আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোরও উন্নয়ন করা হবে।

মন্ত্রী বলেন, 'স্বাস্থ্য খাতে চলতি বছরই একটি বিপ্লবের সূচনা করতে চাই। জনগণের উন্নয়নের জন্য বিভিন্ন নতুন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।' তিনি আরও বলেন, 'আমাদের এবারের বাজেট টাকার বাজেট নয়, আদর্শের বাজেট। প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।'

অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ অন্যান্য অতিথি ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%