১২:২৬ এম
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া এক রোহিঙ্গা নারী ও তার এক বছরের কন্যাশিশুকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফিরিয়ে পাঠানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ভোরে দুর্গাপুর সীমান্ত থেকে মাজিদা (২৫) নামে ওই নারীকে তার সন্তানসহ স্থানীয়রা আটক করে।
খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। পরে সোমবার দুপুরে তাদের দুর্গাপুর থানায় পাঠানো হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫১/৩-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাংতি বাজার এলাকায় মাজিদা নামে এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী মেয়ে আয়েশাকে স্থানীয় লোকজন আটক করেন। তারা ভারত দেশে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। পরবর্তীতে তাদের দুর্গাপুর থানায় পাঠানো হয়।
পুলিশ জানায়, মাজিদা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল আলিম। তবে তার স্বামী বেলাল মারা গেছে বলেও জানিয়েছে মাজিদা প্রাথমিক জিজ্ঞাসাবাদে।
পরে সোমবার সন্ধ্যা ৬টার দিকে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে দুইজন নারী কনস্টেবলের সঙ্গে পুলিশের নিরাপত্তায় মাজিদা ও তার মেয়েকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য রওনা হয়।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেছেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাদের কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাদেরকে তাদের নিজ ক্যাম্পে পৌঁছে দেওয়ার জন্য পুলিশ রওনা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন