ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নেইমার ২০৩০ বিশ্বকাপে খেলার সংকেত দিলেন


নেইমার ২০৩০ বিশ্বকাপে খেলার সংকেত দিলেন

বিশ্বকাপে জয়ের স্বপ্নটি যেন এক অপূর্ণ অধ্যায় রয়ে গেছে নেইমার জন্য। চারটি বিশ্বকাপ খেলার পর তার কাছে ট্রফিটি ছুঁয়ে দেখার বিষয়টি এখনও অধরা। এ সময় একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভিডিও আবারও সেই স্মৃতিগুলোকে উসকে দেয়। ভিডিওটি দেখে আবেগ চেপে রাখতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার নিজেও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে অদ্ভুত এক কল্পনার জগৎ ফুটে উঠেছে। সেখানে বিভিন্ন বয়সের নেইমার মুখোমুখি হয়েছেন নিজের আরেক সংস্করণের। তাদের উদ্দেশ্য ছিল, ২০৩০ বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নামার সিদ্ধান্তে নিজেদের রাজি করানোর চেষ্টা করা।

‘নের্ড সোউল এআই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সান্তোসের জার্সি পরা ছোট্ট নেইমারের সামনে ভবিষ্যতের নেইমার উপস্থিত হন। তিনি নিজেকে পরিচয় দেন ‘ভবিষ্যতের তুমি’ হিসেবে। talks Conversation এর এক পর্যায়ে, শিশু নেইমার জানতে চায়, কত বছর বয়সে তারা প্রথম বিশ্বকাপ জিতেছিল।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

প্রশ্নটির জবাবে আবেগঘন কণ্ঠে উত্তর দিতে দেখা যায় প্রাপ্তবয়স্ক নেইমারকে। তিনি বলেন, 'আমি এটা নিয়েই তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমরা জিততে পারিনি। আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছিলাম। আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। একা আমার পক্ষে এটা কখনওই সম্ভব ছিল না। আর সেই কারণেই আমি আজ এখানে এসেছি। আমার তোমার সাহায্য দরকার। তুমি কি চাও আমি শেষবারের মতো আরেকবার চেষ্টা করি?'

ভিডিওর শেষভাগে উপস্থিত হয় নেইমারের আরও একটি বয়স্ক সংস্করণ। তার হাতে দেখা যায় একটি বিশ্বকাপ ট্রফি, যেখানে খোদাই করা রয়েছে ‘২০৩০’। এরপর শিশু নেইমারের জবাবেই শেষ হয়ে যায় ভিডিওটি, 'হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জেতার চেষ্টা করো।'

ভিডিওটি প্রকাশের পরে, সেটিতে নিজেই প্রতিক্রিয়া জানান নেইমার। ইনস্টাগ্রামে তিনি ভালোবাসা ও আবেগ প্রকাশের জন্য তিনটি ইমোজি দিয়ে মন্তব্য করেন। তার সেই প্রতিক্রিয়া ভক্তদের আবেগকে আরও উজ্জীবিত করে তোলে।

প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩ কোটি ৩০ লাখেরও বেশি ভিউ পায়। এছাড়া এতে জমা পড়ে প্রায় ৩৭ লাখ রিয়্যাকশন, ১ লাখ ৯০ হাজারের বেশি মন্তব্য এবং ১০ লাখেরও বেশি শেয়ার।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের খেলা কখন ও কোথায়, প্রতিপক্ষ কে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ এম


ব্রাজিলের খেলা কখন ও কোথায়, প্রতিপক্ষ কে

সেলেসাওদের বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ স্বপ্ন আরও চার বছরের জন্য পিছিয়ে গেল। ২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিল। এরপর থেকেই ষষ্ঠ শিরোপার জন্য অপেক্ষা করছে তারা। দেখতে দেখতে কেটে গেছে ২৪ বছর, তবে ব্রাজিলের ট্রফি ক্যাবিনেটে আর কোনও বিশ্বকাপের মুকুট যোগ হয়নি।

এবারও ব্রাজিলের ব্যর্থতা ঘটেছে। ফলে এখন অপেক্ষাটা হয়েছে ২৮ বছরের। ২০৩০ সালে পরবর্তী বিশ্বকাপে ব্রাজিল কী করবে, তা সময়ই বলে দেবে। তবে আপাতত সেই আলোচনা তোলা থাক।

ব্রাজিলের পরবর্তী খেলা এখন নিশ্চিত হয়ে গেছে। সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবেন ভিনিসিয়ুস, এনরিক, রদ্রিগোরা। তারা দুটির প্রীতি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া ফুটবল কর্তৃপক্ষ ইতোমধ্যে সূচি চূড়ান্ত করেছে।

আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে প্রথম প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। অস্ট্রেলিয়ার প্রধান কোচ টনি পপোভিচ বলেন, ‘ব্রাজিল বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ। অস্ট্রেলিয়ায় তাদের বিপক্ষে খেলতে আমরা মুখিয়ে আছি।’ তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে নিয়মিত শীর্ষ পর্যায়ের প্রতিপক্ষের বিপক্ষে খেলতে চাই। তাই এমন ম্যাচ নিশ্চিত হওয়ায় আমি খুবই আনন্দিত।’

১৯৮৮ সালে প্রথম দেখার পর, দুই দল এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৮টি ম্যাচ, অস্ট্রেলিয়া জিতেছে মাত্র একটি এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। এই দুটি ম্যাচ আয়োজন কুইন্সল্যান্ড রাজ্য সরকারের বৃহৎ ক্রীড়া আয়োজনের পরিকল্পনার অংশ। ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিককে সামনে রেখে কুইন্সল্যান্ডকে অস্ট্রেলিয়ার ‘ইভেন্টস ক্যাপিটাল’ হিসেবে আরও প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে।

নরওয়ের বিরুদ্ধে ২-১ গোলে ম্যাচ হেরে, বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়েছে ব্রাজিল। নেইমার, ভিনিসিয়ুস, কুনহা চোখের জল ফেলছে বিদায় নিয়ে এই বিশ্বমঞ্চ থেকে। ২৮ বছরের অপেক্ষা ফুরাতে, সামনের চার বছর তাদের কঠিন পরীক্ষা দিতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৯ এম


ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

আর্জেন্টিনা কি এবার আবারও বিশ্বকাপ জিতবে? অনেকের মনে এমন প্রশ্ন উঁকি দিয়েছে। তবে এর উত্তর জানতে বেশিদিন অপেক্ষা করতে হবে না। বাংলাদেশ সময় আগামী বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামছেন মেসিরা। যদি ওই ম্যাচটি তারা জিততে সক্ষম হয়, তাহলে পরবর্তী রাউন্ডে, অর্থাৎ আগামী ১৯ জুলাই আর্জেন্টিনা খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে। ফাইনাল জিতলেই আর্জেন্টিনার নাম উঠে যাবে ইতিহাসের পাতায়। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে তারা টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ার সুযোগও পাবে।

পথটি যদিও কঠিন, তবে আর্জেন্টিনাকে অনুপ্রেরণা দিচ্ছে ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস। এই দুই দলের অতীত পরিসংখ্যান বোঝাচ্ছে, এবার বিশ্বকাপ জিতবে লিওনেল স্কালোনির দল! কিন্তু সেটা কীভাবে সম্ভব? এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করেছে। বিশ্বকাপ ইতিহাসের কোয়ার্টার ফাইনালে ৩-১ ব্যবধানে জয় খুব বেশি দেখা যায়নি। এই বৈশ্বিক টুর্নামেন্টের শেষ আটের লড়াইয়ে এর আগে এটাই ছিল মাত্র তৃতীয়বারের মতো দেখা এই স্কোরলাইন।

বিশ্বকাপের কোয়ার্টারের প্রথমবার এই স্কোরলাইনটি দেখা গিয়েছিল ১৯৩৮ সালের বিশ্বকাপে। সেবার ইতালি সেমিফাইনালে প্রবেশ করে ফ্রান্সকে ৩-১ ব্যবধানে পরাজিত করে। এরপর ১৯৬২ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে একই ব্যবধানে হারিয়ে ব্রাজিলও সেমিফাইনালে পৌঁছেছিল। আর চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেই তালিকায় নাম লেখায় আর্জেন্টিনা।

মজার বিষয় হলো, আগের দুইবারের ঘটনাগুলোতে বিশ্বকাপ জিতেছিল কোয়ার্টারে ৩-১ ব্যবধানে জয়ী দল। এবার কি তাহলে আর্জেন্টিনার পালা? মিলের এখানেই শেষ নয়, কোয়ার্টারে ৩-১ ব্যবধানে জয়ী তিনটি দলই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ১৯৩৮ সালে ইতালি গিয়েছিল ১৯৩৪ সালের শিরোপা জিতে, ১৯৬২ সালে ব্রাজিল ছিল ১৯৫৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। আর ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা মাঠে নেমেছে ২০২২ সালের বিশ্বকাপজয়ী দল হিসাবে।

এবার, তিন ম্যাচেই জয়ী দলটি প্রথমে গোল করেছে। ১৯৩৮ সালের ফ্রান্সের বিরুদ্ধে ইতালি ম্যাচের ৯ মিনিটের মধ্যে প্রথম গোল পায়। ১৯৬২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিল প্রথম গোল করেছিল কর্নার কিক থেকে। আর ২০২৬ সালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম গোলটিও এসেছে ৯ মিনিটের মধ্যে, সেটিও কর্নার থেকে।

আগের দুইবারের ঘটনায় শিরোপা জিতেছিল ইতালি ও ব্রাজিল। দুদলের কাছে সেই বিশ্বকাপ জয় ছিল 'ব্যাক টু ব্যাক' শিরোপা জয়। এবার আর্জেন্টিনার সামনে সেই একই সুযোগ রয়েছে ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে অবৈধ অবস্থানকারীদের জন্য দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৬ এম


সৌদিতে অবৈধ অবস্থানকারীদের জন্য দুঃসংবাদ

সৌদি আরব অবৈধভাবে অবস্থানকারীদের সতর্ক করে জানিয়েছে যে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধ অবস্থান করলে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসনের মুখে পড়তে হতে পারে।

সোমবার (১৩ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরো অবৈধ অবস্থান করা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। এ অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। এর সঙ্গে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, নির্বাসন এবং পুনরায় সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞারও সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, এসব পদক্ষেপ হচ্ছে আবাসন ও শ্রমবিষয়ক বিধিমালা বাস্তবায়ন জোরদার করার জন্য, প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করার উদ্দেশ্যে এবং দর্শনার্থীরা যাতে অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান না করেন, তা নিশ্চিত করার বৃহত্তর উদ্যোগের অংশ।

মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তার বিষয়বস্তু লঙ্ঘনের সন্দেহ রয়েছে এমন তথ্য কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, এ-সংক্রান্ত তথ্য জানানোর জন্য নির্ধারিত হটলাইনটি ২৪ ঘণ্টা চালু থাকবে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় অঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য সব অঞ্চলে ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য জানাতে বলা হয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে যে, নিরাপত্তা কার্যক্রম জোরদার করা, শ্রমবাজারকে সুরক্ষা প্রদান এবং আইন লঙ্ঘনের ঘটনা হ্রাস করাই এ পদক্ষেপ বাস্তবায়নের উদ্দেশ্য। প্রতিবেদনে জানানো হয়েছে যে, সৌদি কর্তৃপক্ষ আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ সালের মধ্যে ৩০% যানবাহন হবে ইলেকট্রিক: সেতুমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৮ এম


২০৩০ সালের মধ্যে ৩০% যানবাহন হবে ইলেকট্রিক: সেতুমন্ত্রী

সরকার ২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরিত করার লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানান, সরকারি পদক্ষেপের মাধ্যমে গণপরিবহনকে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর করা হবে, যাতে কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়।

এসব তথ্য তিনি সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৩৩ এর সরকারি দলের সদস্য শওকত আরা আক্তারের জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে জানাতে গিয়ে বলেন।

শেখ রবিউল আলম বলেন, যানবাহন থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল যানবাহনের পরিবর্তে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশে উল্লেখযোগ্য গুরুত্ব দেওয়া হচ্ছে। ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি) অনুযায়ী, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে পরিবহন খাত থেকে নিঃশর্তভাবে ৩ দশমিক ৪ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। এ লক্ষ্যে দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশ ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্য পূরণের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ইতোমধ্যেই ইলেকট্রিক মোটরযানের নিবন্ধন ও চলাচল সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করেছে। তিনি এ প্রসঙ্গে জানান, সঙ্গে সঙ্গে জ্বালানি তেলের ব্যবহার এবং পরিবেশ দূষণ কমাতে একটি সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শুল্কমুক্ত এবং অন্যান্য ক্ষেত্রে মাত্র ১৫ শতাংশ শুল্কে আমদানি করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

সংসদ সদস্যদের উত্থাপিত বিভিন্ন দাবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনের সময় অনেক সংসদ সদস্য সেতুর টোল মওকুফের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। তবে টোল আদায় একটি রাজস্ব-সংক্রান্ত বিষয় এবং এটি অর্থ বিভাগের আওতাধীন। তাই যোগাযোগ মন্ত্রণালয় এককভাবে কোনো সেতুর টোল প্রত্যাহার করতে পারে না।

মন্ত্রী বলেন, ছোট সেতুর ক্ষেত্রে টোলে ছাড় দেয়ার বিষয়টি অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে বিবেচনা করা হতে পারে। তবে কোনো সংসদ সদস্যের সুপারিশে বা অনুরোধে টোল আদায় বন্ধ করার সুযোগ অত্যন্ত সীমিত।

রেলস্টেশনের দাবির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন এলাকায় আন্তঃনগর ট্রেনের স্টপেজ বাড়ানোর দাবি থাকলেও এ বিষয়ে নির্দিষ্ট নীতিমালা বিদ্যমান। সব জায়গায় ট্রেন থামানো হলে আন্তঃনগর ট্রেনের বৈশিষ্ট্য নষ্ট হবে এবং দ্রুত যাতায়াতের উদ্দেশ্য ব্যাহত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%