ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইউক্রেনের ভয়াবহ হামলায় রাশিয়ার বৃহত্তম তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত


ইউক্রেনের ভয়াবহ হামলায় রাশিয়ার বৃহত্তম তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে দেশটির অন্যতম প্রধান তেল টার্মিনালে ইউক্রেন বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে।

শনিবার (৪ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পিটার্সবার্গে হামলার বিষয়ে নিশ্চিত করেছেন। জেলেনস্কি বলেন, তেল টার্মিনালটিকে রাশিয়ার যুদ্ধ তহবিলের জোগান দেওয়ার একটি প্রধান রাজস্ব অবকাঠামো হিসেবে বিবেচনা করা হয়। তেল টার্মিনালের পাশাপাশি ইউক্রেন দাবি করেছে যে ওই অঞ্চলের অন্যতম প্রধান একটি রুশ নৌঘাঁটিতেও হামলা হয়েছে।

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকসান্দ্র বেগলোভ জানিয়েছেন, শহরটি ব্যাপক ড্রোন হামলার শিকার হয়েছে এবং তিনি তেল টার্মিনালে হামলার তথ্যও নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সম্প্রতি রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেন দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। এসব হামলার ফলে দেশটিতে ব্যাপক জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। কিয়েভ জানিয়েছে, ইউক্রেনীয় সামরিক বাহিনীর হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর সক্ষমতার প্রায় ৪৩ শতাংশ অচল হয়ে পড়েছে।

তবে ইউক্রেনের এসব দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে, রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলো তাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু। কারণ, মস্কো যুদ্ধ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য খনিজ জ্বালানি রপ্তানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল।

জ্বালানি ঘাটতি দেখা দেওয়ার বিষয়ে, গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরল স্বীকারোক্তি দেন। এরপর শনিবার, তিনি অভ্যন্তরীণ জ্বালানি বাজারে সরবরাহ বাড়ানোর লক্ষ্যে একটি বিলে স্বাক্ষর করেন এবং সেটিকে আইনে পরিণত করেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করেন পুতিন। শনিবার সকালে জেলেনস্কি জানান, সেন্ট পিটার্সবার্গ এবং এর আশপাশের অঞ্চলে যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, সেগুলো ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি ড্রোন লক্ষ্যবস্তুর দিকে উড়ে যাচ্ছে এবং আঘাত হানার পর ওই এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি বাতাসে ভাসছে।

ইউক্রেনের সামরিক বাহিনী এই টার্মিনালকে রাশিয়ার অন্যতম বৃহৎ স্থাপনা হিসেবে দাবি করেছে। রুশ এই টার্মিনালের বার্ষিক ১ কোটি ২৫ লাখ টন পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে।

 

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজেকে নিরপেক্ষ বলে দাবি ফিফা সভাপতির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


নিজেকে নিরপেক্ষ বলে দাবি ফিফা সভাপতির

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর ফিফা আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয় এমন পুরোনো অভিযোগ আবারও আলোচনায় এসেছে।

১১ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে স্প্যানিশ ভাষায় ইনফান্তিনোকে বলতে শোনা যায়, "আজ (কেপ ভার্ডের বিপক্ষে) আর্জেন্টিনার খেলা দেখে আমার টেনশন হচ্ছিল, চাপ অনুভব করছিলাম।" তবে বক্তব্য শেষ করার আগেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করে বলেন, "আমি তো নিরপেক্ষ। শুধু আর্জেন্টিনা নয়, সব দলের ক্ষেত্রেই আমার একই রকম অনুভূতি হয়।"

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই দাবি করছেন ইনফান্তিনো অসাবধানতাবশত নিজের সমর্থনের কথা প্রকাশ করে ফেলেছিলেন, পরে তা ঢাকার চেষ্টা করেছেন।

আর্জেন্টিনার ম্যাচটিও ছিল বেশ নাটকীয়। কেপ ভার্ডের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে ৩-২ গোলের জয় তুলে নিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।

ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় করা একটি তথ্য যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটিকে সরাসরি ভুয়া বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ ইনফান্তিনো স্প্যানিশ ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন। তবে যাচাইয়ে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ক্লিপটি আংশিক এবং পুরো বক্তব্য প্রকাশ করা হয়নি।

ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে ইনফান্তিনো একজন সাংবাদিকের সঙ্গে কথা বলছেন এবং আশপাশে অন্য কাউকে দেখা যায় না। ফলে ভিডিওটির প্রেক্ষাপট ও সম্পূর্ণ বক্তব্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

অন্যদিকে, মালয়েশিয়ার ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্টেডিয়াম অ্যাস্ট্রো-র ফ্যাক্ট-চেকেও ভিডিওটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের মতে, ভিডিওটি আংশিক সম্পাদিত, ভুলভাবে উপস্থাপিত, বিকৃত বা সম্পূর্ণ ভুয়াও হতে পারে।

এর আগে লিওনেল মেসিকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির পায়ের পেছনে বুটের তলা দিয়ে আঘাত করার পর মেসি কোনো কার্ড না দেখায় নতুন করে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। সেই বিতর্কের মধ্যেই ইনফান্তিনোর এই ভিডিও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তবে এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, যা থেকে নিশ্চিতভাবে বলা যায় যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রকাশ্যে আর্জেন্টিনার প্রতি পক্ষপাতের কথা স্বীকার করেছেন। ফলে ভাইরাল ভিডিওটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তথ্য যাচাইকারীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি মাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য তিন দেশে এনআইডি কার্যক্রম শুরু হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২০ পি.এম


চলতি মাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য তিন দেশে এনআইডি কার্যক্রম শুরু হবে

চলতি মাসে সিঙ্গাপুর, ফ্রান্স এবং বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন কমিশন একটি কারিগরি ও ব্যবস্থাপনা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৪ জুলাই) ইসির উপসচিব জি এম সাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত পৃথক ছয়টি আদেশ তিনি জারি করেছেন।

জানা গেছে, আগামী ১৩ জুলাই, ইসির উপ-সচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম বাহরাইনে যাচ্ছে। অন্যদিকে, ১৫ জুলাই, দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশে যাবে।

আগামী ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি টিম সিঙ্গাপুরে যাবে। এছাড়া, ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল ২৯ জুলাই সিঙ্গাপুরে যাবে।

অন্য দিকে, ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ফ্রান্সে যাবে। আর ২২ জুলাই, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা টিম ফ্রান্স যাবে। পুরো সফরের ব্যয় আইডিইএ প্রকল্প-২ থেকে বহন করা হবে।

ইসি কর্মকর্তাদের জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং দুবাই, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, ইতালির রোম ও মিলান, কুয়েতের কুয়েত সিটি, কাতারের দোহা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, কানাডার অটোয়া ও টরন্টো, জাপানের টোকিও, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস, মালদ্বীপের মালে, ওমানের মাসকাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াসহ মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম এবং এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। নতুন করে ওই তিনটি দেশ যুক্ত হচ্ছে।

একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে এনআইডি আবেদন নিয়ে দেশে যাচাই করা হয় এবং এরপর এনআইডি প্রিন্ট করে নির্বাচন কমিশন। পরবর্তীতে, তা দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে সরবরাহ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে শেষ হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


মানিকগঞ্জে শেষ হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ কর্মসূচি

মানিকগঞ্জ, ৪ জুলাই ২০২৬ : জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনের ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর কর্মসূচি আজ শেষ হলো।

এই উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ আকর্ষণীয় সঙ্গীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়েছে। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা ও ঢাকা থেকে আগত শিল্পীরা নজরুল সঙ্গীতসহ অন্যান্য গান পরিবেশন করেন।

মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াঙ্কা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেব নাথ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও নজরুল-প্রমীলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল মন্নাফ খান এবং মানিকগঞ্জ জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক শামীম বিশ্বাস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুকে দীর্ঘদিন ধরে বলাৎকার করছিলেন শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


শিশুকে দীর্ঘদিন ধরে বলাৎকার করছিলেন শিক্ষক

চট্টগ্রামের পটিয়া এলাকায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষক এবং তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলতে থাকলেও পরে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর শনিবার (৪ জুলাই) পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম আজিজ উল্লাহ। তিনি বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুটি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া এলাকা অবস্থিত আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিভিন্ন সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এই ভুক্তভোগী শিশুটি শারীরিক সমস্যায় ভুগছিল। শুরুর দিকে পরিবারের সদস্যরা বিষয়টিকে পাইলসজনিত সমস্যা হিসেবে ধারণা করেছিলেন। তবে পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষার ফলাফল জানায় যে এটি পাইলস নয়, বরং শিশুটির সঙ্গে বলৎকারের ঘটনা ঘটে থাকতে পারে।

পরিবারের সদস্যরা শিশুটিকে এরপর এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে, শিশুটি পুরো ঘটনাটি খুলে বলে। শিশুটি জানায় যে, মাদরাসার শিক্ষক আজিজ উল্লাহ এবং আরও তিন শিক্ষার্থী গত প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে তার ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অভিযুক্তদের মধ্যে আজিজ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের থানায় হাজির হওয়ার জন্য জানানো হয়েছে। পরে আজিজ উল্লাহকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%