১০:২৪ পি.এম
মানিকগঞ্জ, ৪ জুলাই ২০২৬ : জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনের ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর কর্মসূচি আজ শেষ হলো।
এই উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ আকর্ষণীয় সঙ্গীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়েছে। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা ও ঢাকা থেকে আগত শিল্পীরা নজরুল সঙ্গীতসহ অন্যান্য গান পরিবেশন করেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াঙ্কা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেব নাথ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও নজরুল-প্রমীলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল মন্নাফ খান এবং মানিকগঞ্জ জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক শামীম বিশ্বাস।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন