১০:৩৩ পি.এম
খুলনায় মো. মারুফ নামক একজন চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। ঘটনার পর হত্যাকারীরা ওই চালককে বাড়ির উঠানে পুঁতে রাখে।
এর মধ্যে হত্যাকারী স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হলে স্ত্রী থানায় গিয়ে এ ঘটনা পুলিশকে ফাঁস করে দেয়। এ তথ্যের সূত্র ধরে পুলিশ মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন নামক ওই দম্পতিকে আটক করেছে।
আজ সোমবার দুপুরে নগরীর হরিণটানা থানার রেলসেতু সংলগ্ন বুলুওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়িতে খুঁজে পাওয়া লাশটি মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। পাশাপাশি তাদেরও আটক করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
চলতি বছরের রমজান মাসে (ফেব্রুয়ারি) পূর্ব পরিচয়ের সূত্র ধরে মোবাইল ফোনের মাধ্যমে চালক মারুফকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছে।
এ বিষয়ে বাসসকে নিশ্চিত করেছেন হরিণটানা থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন মিলন।
ইজিবাইকের রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে মালিকের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার চালক মারুফের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন দম্পতির মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। ঝগড়ার মাঝে তারা এই হত্যার বিষয় নিয়ে একে অপরকে দোষারোপ করে। ফলে বিষয়টি জানাজানি হয়।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
সোমবার সকালে মুরাদ তার স্ত্রী ফাল্গুনীকে মারধর করলে তিনি থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন এবং মারুফ হত্যা নিয়ে পুলিশের কাছে তথ্য প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে আটক করে।
এরপর তারা যেখানে লাশ পুঁতে রেখেছিল, সেই স্থানে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। ইজিবাইকটি তারা টুকরো করে ভাঙারি হিসেবে বিক্রি করেছে বলেও তাদের স্বীকারোক্তি পাওয়া গেছে।
এদিকে খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার (যানবাহন) শেখ মো. দেলোয়ার হোসেন বাসসকে জানান, ছিনতাইকৃত ইজিবাইকটি নগরীর মুজগুন্নি এলাকার মোল্লা মো. মোস্তফা নামের একজনের নামে রেজিস্ট্রেশন করা। তবে, তিনি ইজিবাইকটি খালিশপুরের একজন ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে পুরাতন মালিককে নিয়ে পুলিশ নতুন ক্রেতা এবং চালক মারুফের পরিচয় খোঁজার চেষ্টা করছে।
আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন