০৬:৪৯ পি.এম
রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এর ফলে, সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে তথ্যটি জানানো হয়েছে। এর আগে, একইদিন দুপুরে স্পিকারের কাছে গুরুতর শারীরিক অসুস্থতার উল্লেখ করে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজে পদত্যাগপত্র জমা দেন।
সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। যে দিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছিলাম, সেদিনই প্রয়োজনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া হয়েছিল। পাশাপাশি, ডেপুটি স্পিকারের শপথের বিধিতেও উল্লেখ রয়েছে—কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে অথবা স্পিকার রাষ্ট্রপতির দায়িত্বে গেলে डেপুটি স্পিকারই স্পিকারের দায়িত্ব পালন করবেন।’
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
হাফিজ উদ্দিন আরও জানান, সাংবিধানিক ধারাবাহিকতার আলোকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। তিনি নিজে পদত্যাগপত্রে বিস্তারিত অসুস্থতা উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, অসুস্থতার কারণে মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এ কারণে আলাদা কোনো চিকিৎসকের সনদের প্রয়োজন নেই।’
তিনি আরও জানান, রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে এই বিষয়ক সব ধরনের ধোঁয়াশা দূর হয়ে গেছে। দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ কখনও শূন্য থাকবে না এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই দায়িত্ব বণ্টন সম্পূর্ণ হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন