ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হঠাৎ ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, নেপথ্যে কী?


হঠাৎ ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, নেপথ্যে কী?

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হঠাৎ করেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরাক সফর শুরু করেছেন। জানা গেছে, তিনি শিয়া মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ আরবাইন উপলক্ষে এই সফরটি করছেন।

গত সোমবার (৩ আগস্ট) আব্বাস আরাঘচি ইরাকের পবিত্র শহর নাজাফ পৌঁছান। সেখানে তিনি হজরত আলির (রা.) পবিত্র মাজার জিয়ারত করেন। এরপর আরাঘচি কারবালার উদ্দেশ্যে রওনা হন, যেখানে লাখো শিয়া মুসল্লির সঙ্গে আরবাইনের ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার চুক্তি রয়েছে।

ইরানের স্বারাষ্ট্র সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আরাঘচির এই সফর সম্পূর্ণরূপে ধর্মীয় উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এটি কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর নয় এবং এই সময় ইরাকি কর্মকর্তাদের সাথে কোনো রাজনৈতিক বৈঠক করার সূচি নেই।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নাজাফে পৌঁছানোর পর আরাঘচি বলেন, আরবাইনের বিশাল সমাবেশ ইরান ও ইরাকের জনগণের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য এবং গভীর ধর্মীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তিনি আরবাইন উপলক্ষে ইরাকি কর্তৃপক্ষের নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থার প্রশংসা করেন এবং জানান, প্রতিবছরের তুলনায় এবার তীর্থযাত্রীদের জন্য আরও উন্নত আয়োজন করা হয়েছে।

এদিকে, ইরানের আরবাইন সদর দফতরের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৩২ লাখের বেশি মানুষ বিভিন্ন সীমান্ত দিয়ে ইরান থেকে ইরাকে প্রবেশ করেছেন। কর্মকর্তারা আশা করছেন, এ বছর আরবাইন উপলক্ষে ইরান থেকে কয়েক মিলিয়ন তীর্থযাত্রী ইরাকে যাবেন।

আরবাইন শিয়া মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ। এটি প্রতিবছর আশুরার ৪০ দিন পর ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত স্মরণে ইরাকের কারবালায় অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোটি কোটি মুসল্লি সমবেত হন।

তথ্যসূত্র: এপি, ইরনা

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরের মধ্যে বিচার শেষ করতে চায় প্রসিকিউশন: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


এক বছরের মধ্যে বিচার শেষ করতে চায় প্রসিকিউশন: চিফ প্রসিকিউটর

জুলাইয়ের অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসিকিউশন আগামী এক বছরের মধ্যে শেষ করতে চায় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

এ মাসে তিনটি মামলার রায় এখনো অপেক্ষমাণ রয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, আন্তর্জাতিক মান বজায় রেখে স্বাভাবিক গতিতে ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান রয়েছে। তার চেয়ে দ্রুত বিচার কাজ করা হলে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে। তবে জুলাইয়ের সব বিচার আগামী এক বছরের মধ্যে নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে প্রসিকিউশন। তাদের কর্মী বাহিনী ইতিমধ্যে নিরলসভাবে কাজ করছেন।

'জুলাইয়ের মামলার পাশাপাশি গুম-খুনের মামলাগুলোও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দেশে ৩ হাজারের বেশি ক্রসফায়ারের অভিযোগ রয়েছে। সেই সকল বিষয় তদন্ত করছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা', যোগ করেন তিনি।

মো. আমিনুল ইসলাম বলেন, কোনো পলাতক আসামি আইনের কোনো সুবিধা পাবে না। শেখ হাসিনাসহ যতগুলো মামলার রায়ের পর আপিল হয়েছে, সেগুলোর দ্রুত নিষ্পত্তি জন্য কাজ চলছে। দ্রুতই শুনানির উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, যাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বা জরিমানার নির্দেশ আদালতের পক্ষ থেকে দেয়া হয়েছে, সেগুলো কী প্রক্রিয়ায় কার্যকর করা হবে তা আইনকানুন পর্যালোচনা করে কার্যকর করা হবে। আন্তর্জাতিক আইন পর্যালোচনা করেও পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, গুম ও ক্রসফায়ারের দুই মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ১০ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‍্যাবের কঠোর নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‍্যাবের কঠোর নিরাপত্তা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন ও রাষ্ট্র ও সরকারবিরোধী তৎপরতা মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

র‍্যাব জানাতে পেরেছে, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। দিবসটিকে কেন্দ্র করে জারি করা আইনশৃঙ্খলা-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি ব্যাটালিয়ন নিজেদের এলাকা অনুযায়ী সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছে। একইসাথে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক তথ্যদাতা নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৪ আগস্ট রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত পথ এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হবে। এসব স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দিয়েছে র‍্যাব।

র‍্যাব নিজস্ব ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানস্থলে যাতায়াতের পথে সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ, যুবলীগের নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‍্যাব জানায়, প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতা প্রতিরোধের জন্য দিবসটির সাত দিন আগে থেকেই ইউনিফর্ম পরিহিত সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও কঠোর নজরদারি কার্যকর করা হচ্ছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার নজরদারিও জোরদার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ করা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি আদালত ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


ইসরায়েলি আদালত ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করেছে

ইসরায়েলের কেৎসিওত কারাগারের চারপাশে কুমিরভর্তি পরিখা তৈরির পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন একটি ইসরায়েলি আদালত। ফিলিস্তিনি বন্দিদের রাখা এই কারাগারের বিষয়ে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বিতর্কিত এই পরিকল্পনার বিরুদ্ধে প্রাণিকল্যাণ সংস্থা ‘লেট দ্য এনিম্যালস লিভ’ মামলা করার পর রবিবার জেরুজালেম জেলা আদালত কুমির স্থানান্তরের ওপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

প্রতিবেদন অনুযায়ী, মরুভূমি অঞ্চলে অবস্থিত কেৎসিওত কারাগারে বহু ফিলিস্তিনি বন্দি রয়েছেন। আবেদনকারী সংস্থার দাবি, কুমিরগুলি সংরক্ষিত প্রাণী হওয়ায় নিরাপত্তার কাজে এগুলো ব্যবহার করার সরকারি আইনি ক্ষমতা সরকারের নেই। আদালতও প্রাণিকল্যাণের বিষয়টিকে বিবেচনায় নিয়ে সাময়িক একটি স্থগিতাদেশ জারি করেছেন।

তবে আদালতের এই সিদ্ধান্তের পর নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচকদের প্রশ্ন হলো, ফিলিস্তিনি বন্দিদের মানবাধিকার ও নিরাপত্তার চেয়ে কি কুমিরের সুরক্ষাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে?

বৈরুতভিত্তিক নীতিবিশেষজ্ঞ হুসেইন শোকর বলেন, কুমির ব্যবহারের পরিকল্পনা মানুষের মধ্যযুগীয় নিষ্ঠুরতার স্মৃতি মনে করিয়ে দেয়। আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, উদ্বেগের বিষয় শুধু বেন-গভিরের পরিকল্পনা নয়, আদালতের এই সিদ্ধান্তও। তার মতে, আদালত প্রাণিকল্যাণের বিষয়টিকে বিবেচনার মধ্যে এনেছে তবে মানবিক দিকটি সেখানে গুরুত্ব পায়নি।

মানবাধিকার সংস্থা কেইজ ইন্টারন্যাশনাল-এর পরিচালক মোয়াজ্জাম বেগও এই পরিকল্পনার ব্যাপারে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে কুমিরকে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহারের চিন্তা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটি মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বেন-গভিরের এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের একটি অভিবাসন আটক কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা থেকে অনুপ্রাণিত হয়েছে। তবে ওই কেন্দ্রটি অমানবিক পরিবেশ ও পরিবেশগত ক্ষতির অভিযোগের কারণে গত জুনে বন্ধ হয়ে যায়।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে কেৎসিওত কারাগারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। সাবেক বন্দি ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি সেখানে নির্যাতন, যৌন সহিংসতা, অনাহার এবং চিকিৎসাসেবায় অবহেলার ঘটনা ঘটেছে। বি’ৎসেলেম, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ইসরায়েলের কারাগার ব্যবস্থায় নির্যাতন ও বন্দিদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ নথিভুক্ত করেছে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ২৪ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়াও, গাজা থেকেও হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে।

সমালোচকদের মতে, কারাগারের চারপাশে কুমির ব্যবহারের এই পরিকল্পনা ফিলিস্তিনিদের প্রতি অমানবিক দৃষ্টিভঙ্গিরই আরেকটি উদাহরণ। এবং এটি মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১ দলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আব্দুল মোছাব্বির মধ্যনগর প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:০১ পি.এম


মধ্যনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১ দলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

জুলাই শহীদ দিবস উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে ১১ দলের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় শহীদ আয়াতুল্লাহ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে মধ্যনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তাহের, সেক্রেটারি মোঃ আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সম্রাট আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুল মোছাব্বিরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তাহের এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুল মোছাব্বির। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করার আহ্বান জানান। একই সঙ্গে গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণহত্যার বিচার এবং একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%