ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়টি নিয়ে কোনো কমপ্রোমাইজ হবে না: জামায়াত আমির


স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়টি নিয়ে কোনো কমপ্রোমাইজ হবে না: জামায়াত আমির

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শুক্রবার নেত্রকোনার সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রশ্নের জবাবে বললেন, "আমাদের বিজিবি’র পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে খাড়ায়ে যাব ইনশাআল্লাহ। বিজিবি’র হাতে অস্ত্র থাকবে, আমাদের বুকের দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়ায়ে যাব। এবং বহু জায়গায় দাঁড়ায়ে গেছে বলে ওরা পারে নাই কিছু করতে। কিন্তু এটা দুঃখজনক, তারা বলে যে তারা আমাদের বন্ধু দেশ। বন্ধু দেশ কি মানুষকে এরকম মানে বিব্রত করবে? ক্ষতিগ্রস্ত করবে? বন্ধুত্বের পরিচয় এভাবে হয় না। বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাই। কিন্তু কেউ যদি না দেয়, তাহলে কি আমি গালে হাত দিয়ে বসে থাকব? এ দেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কমপ্রোমাইজ নেই। অনেক ব্যাপারে কমপ্রোমাইজ হতে পারে, এই দুইটা ব্যাপারে কোনো কমপ্রোমাইজ নেই।"

ডা. শফিকুর রহমান বলেন, "আমরা একটা নোটিশ জমা দিয়েছিলাম সীমান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য। সরকার এখনো নোটিশটা আমাদেরকে আলোচনা করতে দিচ্ছে না। এখন আবার ৭ তারিখ থেকে শুরু হবে, আমরা আবার শুরু করব। আমাদের অন্য সদস্যদেরকে দিয়েই নোটিশ দিয়েছিলাম, এখন হয়তো আমাকে দিয়ে দিতে হবে। যদি আমাকে দিয়ে এই নোটিশ এক্সেপ্ট না হয়, তাহলে আমাকে দাঁড়িয়ে যেতে হবে, কথা বলতে হবে। তো আমি ওইভাবে চাইছিলাম না। আমি চাইছিলাম যে নোটিশটা সুন্দরভাবে আসুক। দেশ তো সবার, প্রবলেমও সবার। আমরা প্রবলেমটা ডিসকাস করি, শেয়ার করি, সমাধান বের করি। সংসদ থেকেও ঐক্যবদ্ধ একটা আওয়াজ উঠলে সারা দুনিয়ায় এটা ছড়ায়ে পড়বে। মেসেজ যাবে বহু জায়গায় যে, এই জাতি ইউনাইটেড। এই ৩৫০ জন না, এখন তো আছে ৩৪৮ জন। এই ৩৪৮ জন মানেই তো ১৮ কোটি বাংলাদেশ, মানুষের বাংলাদেশ। এই আওয়াজটা যাওয়ার দরকার ছিল।"

মাদক ও সামাজিক অবক্ষয় নিয়ে তিনি বলেন, আমরা মিলেমিশেই ইনশাআল্লাহ বাংলাদেশটাকে গড়ব এবং সব ধরনের অপরাধ প্রবণতা-এখানে মাদকের কথাও এসেছে। মাদকের ব্যাপারে আমাদের অবস্থান জিরো। সরকার মাদক নিয়ন্ত্রণ আইনের একটা বিল এনেছে। আমাদের দাবি-নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল। নিয়ন্ত্রণের মানে হচ্ছে কিছু থাকবে, একটু চেপে রাখা। আমরা ওটা চাই না, আমরা নির্মূলের পক্ষে। আমরা সেই বক্তব্যই ইনশাআল্লাহ সংসদে রাখব। কী হবে সেটা বক্তব্যের পরে দেখা যাবে। কিন্তু আমরা বক্তব্য রাখার ক্ষেত্রে কারো চোখের দিকে, মনের দিকে তাকিয়ে আমরা বক্তব্য রাখব না। আমরা জাতির দিকে তাকিয়েই বক্তব্য রাখব।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

তিনি আরো বলেন, এখানে অনেকে বলছেন কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো দেখি অনেক বুড়ারাও নষ্ট হয়ে যাচ্ছে। এই মাদকের সাথে এখন তো শুধু কিশোর নেই! এটার ব্যাপকতায় এখন আর কোনো বয়স মানে না। বয়সসীমা অতিক্রম করে অন্য জায়গায় চলে গেছে। আর শুধু মাদক সেবন করেই ধ্বংস হচ্ছে না, মাদক লালন করে এর চেয়ে বেশি সমাজকে ধ্বংস করতেছে। মাদকের উৎপাদন, মাদকের সংরক্ষণ, বিপণন এবং সেবন-এই চারটা মিলেই তো মাদক। তো আমরা এই সবগুলোই বন্ধ করতে চাই।

স্বরাষ্ট্র মন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন সরকারি দলীয় সংসদ সদস্য চমৎকারই বলেছেন যে-মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকা থেকে। উনি জানেন না? এই চালান কীভাবে আসে? এটা কীভাবে বন্ধ করতে হয়? কারা এর সাথে জড়িত? নেত্রকোনার মানুষ আমার চাইতেও ভালো জানেন। আমরা আর দেখতে চাই যে, সংসদের ভেতরে অনেক ব্যাপারে তিনি অনেক ভূমিকা রাখেন। আমরা দেখতে চাই যে তার মন্ত্রণালয়ের ভূমিকাটা তার বাড়ি থেকে শুরু হোক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেন ও স্টেশনসহ যাত্রী সেবার মানোন্নয়নে কাজ করছি: সড়ক প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৩২ এম


ট্রেন ও স্টেশনসহ যাত্রী সেবার মানোন্নয়নে কাজ করছি: সড়ক প্রতিমন্ত্রী

রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ আজ শুক্রবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বলেছেন, “বিগত দিনের সরকারগুলো অনেক ক্ষেত্রে বেশ কিছু অপরিপক্ব প্রকল্প নিয়েছে। এগুলো গিলতেও পারছি না, ফেলতেও পারছি না। এখন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি। সে ক্ষেত্রে মূল যে সড়কগুলো সেটির কাজ করছি। রেলের ক্ষেত্রেও মূল যে রেল লাইন, ট্রেন ও স্টেশনসহ যাত্রী সেবার মানোন্নয়নে কাজ করছি।”

এ প্রসঙ্গে হাবিবুর রশীদ আরো বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান চান জনগণ যেন সহজে সেবা পান। এই সরকারের মাত্র চার মাস হয়েছে। এরই মধ্যে আপনারা দেখছেন এই সরকারের গতি ব্যাপক। এই সরকার হিংসার বসবতি হয়ে কোনো ধরনের কাজ করছে না অর্থাৎ যে কাজ করলে জনগণ ভালো থাকবে, অল্প সময়ে অধিক মানুষ সুফল ভোগ করবে সরকার সে অনুযায়ী কাজ করছে।”

‘নেত্রকোনা জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের কিছু কাজ চলমান রয়েছে, আবার কিছু পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এরমধ্যে রেল পথে যোগাযোগের জন্য ঢাকা-মোহনগঞ্জ রেলপথে আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, বন্ধ হয়ে যাওয়া কম্পিউটার ট্রেনটি চালু, নেত্রকোনার চল্লিশা, হিরনপুরসহ বন্ধ হয়ে যাওয়া কয়েকটি রেল স্টেশন চালু, জরাজীর্ণ স্টেশনগুলো সংস্কারসহ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া জারিয়া থেকে বিরিশিরি পর্যন্ত নতুন করে রেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সড়কপথ উন্নয়নে নেত্রকোনার রাজুর বাজার থেকে বিরিশিরি সড়কে ঢেউটুকোন এলাকায় কংস নদের উপর সেতু, দুর্গাপুরে সোমেশ্বরী, কলমাকান্দায় মহাদেও নদে সেতুসহ কিছু সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে’-উল্লেখ করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে থানা ঘেরাও করেছে ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৪ এম


ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে থানা ঘেরাও করেছে ছাত্রদল

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় শুক্রবার (৩ জুলাই) বিকেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল করেছে। ওই বিক্ষোভের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা জয়দেবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়দেবপুর থানার সামনে এসে অবস্থান নেয়। পরে নেতাকর্মীরা থানার গেট আটকে বিক্ষোভ করতে থাকে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় শুক্রবার জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জানা যায়, নাসির মোড়ল অনেকদিন ধরে ভারতে ছিলেন এবং সেখান থেকেই তিনি বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী তিনি দেশে ফিরে ও এ ঝটিকা মিছিল করেন।

ছাত্রলীগের এই ঝটিকা মিছিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে তারা গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্য সচিব এমারত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার, যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা এবং গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রমুখ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, থানার ঘেরাও করার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ ও বক্তব্য দিয়ে চলে গেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কোনো মূল্যে সফল করতে হবে বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৫ এম


যে কোনো মূল্যে সফল করতে হবে বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়ন করতে হবে, এমন মন্তব্য করেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। কৃষকদের বিতরণ করা গাছের চারা ও বীজের প্রতি যত্ন নিয়ে লালনপালন করার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও বেশি বৃক্ষরোপণ করতে আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলি বলেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন।

মাহমুদুল হক রুবেল যোগ করেন, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডসহ জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এসব উদ্যোগের ফলে কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে গাছের চারা, সার ও শাক-সবজির বীজ। তিনি উল্লেখ করেন, 'এক সময় এই গাছগুলোই কৃষকদের পরিবারে অর্থনৈতিক ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনকি সন্তানের বিয়ের খরচের জোগানও দিতে পারে।'

ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এই কর্মসূচির আওতায় ৩৫০ জন কৃষক ও ৭০টি প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হচ্ছে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি। প্রতিটি কৃষক পরিবার পাবে পাঁচটি গাছের চারা, পাঁচটি বাঁশের খুঁটি এবং ১০ কেজি জৈব সার। প্রতিষ্ঠানগুলোও একই ধরনের সহায়তা পাবে, তবে তাদের জন্য জৈব সারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২০ কেজি।

এ ছাড়া গ্রীষ্মকালীন শাক-সবজি চাষের জন্য ২ হাজার কৃষকের মধ্যে বিভিন্ন ধরনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কলমি শাক, পুঁই শাক, হাইব্রিড লাউ, চাল কুমড়া, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার বীজ। প্রতিটি কৃষককে অতিরিক্ত ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিডিআর সদস্য শেখ জমশেদ আলী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ এম


রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিডিআর সদস্য শেখ জমশেদ আলী

বীর মুক্তিযোদ্ধা এবং তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত হাবিলদার শেখ জমশেদ আলী (৮৮)-কে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্ট্যান্ডার্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা শেখ জমশেদ আলী মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তাকে মৃত অবস্থায় স্ত্রী, চার মেয়ে, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর দেবগ্রাম পীর শাহ সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করেছে। এ সময় আখাউড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

এরপর বিজিবির সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের একটি চৌকস দলও তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় কফিনে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র সালাম এবং বিউগলে করুণ সুর বাজিয়ে দেশের এই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

জানাজা শেষে তাকে দেবগ্রাম গ্রামের শেখ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, বিজিবি কর্তৃপক্ষ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ জমশেদ আলীর রুহের মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%