১২:৩৪ এম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় শুক্রবার (৩ জুলাই) বিকেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল করেছে। ওই বিক্ষোভের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা জয়দেবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন।
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়দেবপুর থানার সামনে এসে অবস্থান নেয়। পরে নেতাকর্মীরা থানার গেট আটকে বিক্ষোভ করতে থাকে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় শুক্রবার জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জানা যায়, নাসির মোড়ল অনেকদিন ধরে ভারতে ছিলেন এবং সেখান থেকেই তিনি বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী তিনি দেশে ফিরে ও এ ঝটিকা মিছিল করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ছাত্রলীগের এই ঝটিকা মিছিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে তারা গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্য সচিব এমারত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার, যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা এবং গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রমুখ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, থানার ঘেরাও করার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ ও বক্তব্য দিয়ে চলে গেছেন।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন