১০:০৬ পি.এম
বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাসিন্দা রহিমা বেগমের একমাত্র ছেলে মো. সাইফুদ্দিন রিকশা চালালে খাবার জোটে।
কিন্তু গত কয়েকদিন ধরে তিনি গাড়ি নিয়ে বের হতে পারছেন না। তিনি জ্বর সর্দিতে ভুগছেন। এই মা-ছেলের সংসারে মো. সাইফুদ্দিনই একমাত্র উপার্জনকারী। হাতেপাতে যা ছিল, তা সবকিছুই তিনি ঔষধপত্রে খরচ করে ফেলেছেন।
আজ রোববার এই পরিস্থিতিতে রহিমার হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা। এদিন রহিমার মতো মোট ২০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
রহিমা বেগম বলেন, অঝোরে বৃষ্টি ঝরছে। উঠোনের পানি নামার কোন উপায় নেই, রাস্তা-ঘাটে চলা দায় হয়ে পড়েছে। বিপজ্জনক সাপ জোঁকের ভয় তো আছেই। রান্নার জন্য ঘরে কিছুই নেই।
তিনি আরো জানান, পৌর প্রশাসক বৃষ্টির মধ্যেও তার ঘরে এসে খোঁজ খবর নিয়েছেন। তিনি চাল, ডাল, তেলসহ মুড়ি, বিস্কুট ও চিড়া প্রদান করেছেন। এসব পাওয়ার মাধ্যমে অন্তত কয়েকদিন চলতে পারবো।
গত বুধবার থেকে ঝড় বাদল উপেক্ষা করে পৌর প্রশাসক অসহায় পরিবারের কাছে চাল, ডাল, তেলসহ শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন।
রোববার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পানিবন্দী প্রায় ২০০ পরিবারের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
তিনি উল্লেখ করেন, ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে পৌর এলাকায় এই পরিবারগুলো পানিবন্দী রয়েছে এবং তাদের দ্রুততম সময়ে খাদ্য সামগ্রী পৌঁছানো হচ্ছে। এছাড়া যদি কোনো পরিবারের খরচের অবস্থা খারাপ হয়, তাও আমাদের কাছে এসেছে, সেক্ষেত্রে খাদ্য সামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন