প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন, তাদের বোঝাতে হবে এবং যদি তাদের বুঝিয়ে বিকল্প জায়গায় বসবাস করতে দিতে পারি, তাহলে সেটিই হবে স্থায়ী সমাধান। প্রধানমন্ত্রী বাস্তুহারাদের জন্য বিকল্প জমিতে ঘর নির্মাণ করে দিতে আগ্রহী, এই বিষয়ে সংসদে আলোচনা হয়েছে।
আজ রোববার, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে, উপস্থিত সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
আজ এক তথ্য বিবরণীতে এর তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধৈর্য ধরে দুর্যোগ মোকাবেলা করতে হবে। সরকার সবসময় দুর্গত মানুষের পাশে রয়েছে। যদি প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সুশীল সমাজসহ সবাই মিলে একযোগে সচেতনতা তৈরি করতে পারেন, তাহলে ঝুঁকিপূর্ণ বসবাস কমিয়ে আনা সম্ভব হবে।
দুর্যোগ মোকাবিলায় কোন ঘাটতি থাকলে সংশ্লিষ্টদের জানানোর জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন, দুর্গম এলাকায় সশস্ত্র বাহিনী এবং মাঠ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা প্রশাসক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন, যা আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। সবার সহযোগিতায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে চাই।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্যোগ শেষে সকলেই বাড়িতে ফিরবে, কিন্তু বাসাবাড়ি আগের মতো থাকবে না। ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। এটি আমাদের জনগণের কাছে একটি ওয়াদা।
এ সময় রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন