ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছেন : ডা. শফিকুর রহমান


জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছেন : ডা. শফিকুর রহমান

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছেন। তিনি বলেন, জুলাইয়ের চেতনাই ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায়বিচারের বাংলাদেশ। সেই চেতনায় জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন জানিয়ে জুলাইয়ের শুরু থেকে আজ পর্যন্ত আপসহীন ভূমিকা রেখে আসছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জুলাই চেতনা থেকে সরে আসতে আপসের যত প্রস্তাব এসেছে, জামায়াতে ইসলামী তা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যাত করেছে। আমরা বলেছি, আমরা গণভোটের পক্ষের কথা আজও স্বীকার করছি, আগামীতেও করবো। আমরা রাষ্ট্র সংস্কারের দাবি থেকে একচুলও পিছিয়ে যাবো না। জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যে দেশে জালিম শাসক, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শিশুরা পর্যন্ত জীবন উৎসর্গ করে দেয়, সেই দেশে শহীদদের রক্ত বৃথা যাবে না। শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে। শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি বলেন, আমি যখন শহীদ পরিবারের পক্ষে সংসদে গণহত্যার বিচারের দাবি তুলেছি এবং ট্রাইবুনালের চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি দিয়েছি, তখন তারা আমার বক্তব্য শুনেছেন এবং এক বছরের মধ্যে বিচার সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। ট্রাইব্যুনালে লোকবল এবং বেঞ্চের অভাবে বিচার ধীরগতিতে চলছে উল্লেখ করে তিনি বলেন, গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করতে ট্রাইব্যুনালে বেঞ্চ ও জনবল বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ জামায়াতে Islamীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন রাষ্ট্রচিন্তক মিসেস দিলারা চৌধুরী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, সাবেক সচিব মাহবুবুল হক, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, ব্যারিস্টার শাহরিয়ার কবির, বাংলাদেশ জুলাইযোদ্ধা সংসদের সভাপতি আহত জুলাইযোদ্ধা নেছার উদ্দিন নাঈম, দুই চোখ হারানো জুলাইযোদ্ধা মো. রাকিব, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ শাহরিয়ার খান আনাসের নানা সাইদুর রহমান খান, শহীদ পারভেজ মিয়ার মা কানিজ ফাতেমা, শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম, শহীদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের বাবা সৈয়দ গাজী উর রহমান, শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের বাবা শেখ জামাল হাসান, শহীদ মেহেরুন্নেসার বাবা মো. মোশাররফ হোসেন, শহীদ আব্দুল হান্নানের ছেলে ডা. সাইফ আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ড. ফয়জুল হক, জুলাইযোদ্ধা আল নুর মোহাম্মদ আয়াশ ও মাসুম বিল্লাহ প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৩ এম


রাতে ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারাদিন ব্যস্ত সময় পার করার পর রাতে তিনি হঠাৎ এ সফরে বের হন।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত ৯ টা ১০ টার দিকে তিনি এ পরিদর্শন শুরু করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর সংসদ ভবন এলাকায় যান। সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালি যান। তারপর বনানী চেয়ারম্যান বাড়ি ঘুরে বনানী হয়ে গুলশানে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী।

এসময় গাড়িতে বসে উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর  ব্যক্তিগত কর্মকর্তার গাড়ি বহরে ছিলেন।

সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সারাদিন সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন। রাতে সেখান থেকে উত্তর সিটির প্রশাসককে সঙ্গে নিয়ে রাস্তা ঘাটের পরিস্কার পরিচ্ছন্নতার অবস্থা দেখতে বের হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


জামালপুরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহের দানাভাঙা বিল থেকে অজ্ঞাত ৪০ বছর বয়সী ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার, ৩১ জুলাই সকালে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি দানাভাঙা বিল থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের উদ্ধৃত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিম মাহমুদুল হক জানালেন, স্থানীয়রা মাছ ধরতে গেলে বিলের পানিতে বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খবর শুনে মরদেহটি উদ্ধার করে।

মেলান্দহ থানার ওসি আরও বললেন, অজ্ঞাত এই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহটি কিভাবে এখানে এসেছে বা এটি হত্যাকাণ্ডে ফেঁসেছে কি না, সেই বিষয়ে তদন্ত চলছে, জানান ওসি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, প্রাণ গেল ৩৫ শ্রমিকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:২১ পি.এম


বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, প্রাণ গেল ৩৫ শ্রমিকের

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুটি পৃথক কয়লাখনিতে ঘটে যাওয়া বিস্ফোরণ ও ধসে ৩৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনার ফলে এখনো অন্তত ৮ জন শ্রমিক নিখোঁজ অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এই প্রাণহানির ঘটনা ঘটে।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার নিকটবর্তী সোরাঞ্জ নামের এক দুর্গম এলাকায় অবস্থিত খনিটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হন। খনির মালিক কুরবান জোগেজাই জানান, এই বিস্ফোরণের কারণ হলো ভূগর্ভে জমা হওয়া মিথেন গ্যাস। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ৪২ জন শ্রমিক কাজ করে যাচ্ছিলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে কুরবান জোগেজাই বলেন, হতাহত শ্রমিকদের সবাই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার বিস্ফোরণের পরপরই বিধ্বস্ত খনিতে উদ্ধার অভিযান শুরু করে বেলুচিস্তানের প্রাদেশিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (পিডিএমএ) উদ্ধারকারী দল। শুক্রবার (৩১ জুলাই) উদ্ধারকারী বাহিনীর একজন সদস্য জানান, নিখোঁজ সমস্ত শ্রমিকের খোঁজ না পাওয়া পর্যন্ত তাদের তৎপরতা অব্যাহত থাকবে।

একই দিনে বেলুচিস্তানের হারনাই জেলার আরেকটি কয়লাখনিতে বড় আকারের পাথরের স্তূপের ধস থেকে আরও একজন শ্রমিকের মৃত্যুর তথ্য পুলিশ নিশ্চিত করেছে।

এই জোড়া দুর্ঘটনার পর বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশের কয়লাখনিগুলোতে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে। এর আগে চলতি জুলাই মাসের শুরুর দিকে সিন্ধের থাট্টা জেলায় অন্য একটি কয়লাখনি ধসে ৪ জন শ্রমিক নিহত এবং ৫ জন গুরুতর আহত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাশে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা ছুঁয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জাহিদ মিয়া (নরসিংদী) প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


পলাশে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা ছুঁয়েছে

নরসিংদীর পলাশ উপজেলায় হঠাৎ করেই পাগলা ঘোড়ার বেগে ছুটছে কাঁচা মরিচের দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এই অবস্থায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

আজ শুক্রবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র। বিশেষ করে ব্যস্ততম ঘোড়াশাল বাজারসহ স্থানীয় খুচরা বাজারগুলোতে কাঁচা মরিচের ঝাঁজ যেন ক্রেতাদের চোখে জল এনে দিয়েছে। বাজার করতে আসা ক্রেতারা জানান, হঠাৎ করেই কোনো পূর্বাভাস ছাড়াই কাঁচা মরিচের দাম দ্বিগুণ-তিনগুণ বেড়ে গেছে। আগে যেখানে এক কেজি কাঁচা মরিচ সাধ্যের মধ্যে কেনা যেত, এখন অতিরিক্ত দামের কারণে তা গ্রাম বা পোয়া হিসেবে কিনতে বাধ্য হচ্ছেন তারা।

ক্ষোভ প্রকাশ করে সাব্বির হোসেন নামে এক ক্রেতা বলেন, "সব জিনিসেরই তো একটা সীমা থাকে। যেভাবে কাঁচা মরিচের দাম বেড়ে ৪০০ টাকায় ঠেকেছে, তাতে সাধারণ মানুষের পক্ষে মরিচ কেনাও বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে।" ক্রেতা আম্বিয়া বেগম বলেন, "১০০ টাকার মরিচ কিনতাম। এখন ৫০ টাকায় ২০-৩০টা কিনে আনতে হয়। সংসার চালানোই কষ্ট হয়ে যাচ্ছে।"

এদিকে দামের এমন লাগামহীন ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। অনেকেই এখন রান্নায় কাঁচা মরিচের বদলে শুকনা মরিচ বা অন্যান্য মশলা ব্যবহার করছেন। ঘোড়াশাল বাজারের বিক্রেতা ফারুক বলছেন, "টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কাঁচামরিচ চাষিরা। অনেক ক্ষেতের মরিচ গাছ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে।" একই বাজারের ব্যবসায়ী আমিনুল বলেন, "পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় এবং গ্যাসের সংকটের অজুহাতে অতিরিক্ত পরিবহন খরচের কারণে তাদের বেশি দামে কিনতে হচ্ছে। পাইকারি বাজারেই দাম বেশি হওয়ায় খুচরা বাজারে এর সরাসরি প্রভাব পড়েছে বলে জানান তারা।"

দ্রুত বাজার মনিটরিং জোরদার করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভোগান্তিতে পড়া ক্রেতারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%