ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের হামলা, কুয়েতের তেল স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর


ইরানের হামলা, কুয়েতের তেল স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর

ইরানের হামলার কারণে কুয়েতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল স্থাপনার ক্ষতি হয়েছে। এই হামলার ফলে কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে এবং উল্লেখযোগ্য পরিমাণের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে যা কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়ে দিয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনার প্রতিবেদনে এ হামলার ঘটনা প্রকাশ পায়।

কেপিসি তাদের প্রকাশিত একটি বিবৃতিতে জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এ স্থাপনাটি খালি করা হয়েছে। হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চলছে বলেও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এর আগে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় তাদের একটি বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলার কারণে একটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি পানি শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির ভূখণ্ডে ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছে। তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা ইরানের ‘ধারাবাহিক আগ্রাসী কর্মকাণ্ডের’ অংশ। কুয়েত সরকার জানিয়েছে, নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু হতে যাচ্ছে কাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু হতে যাচ্ছে কাল

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ আনুষ্ঠানিকভাবে আগামীকাল ১৯ জুলাই শুরু হতে যাচ্ছে। এই মহড়ায় উভয় দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করবেন। যা দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত।

শনিবার (১৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এবারের ‘টাইগার লাইটনিং ২৬’ মহড়ায় মূলত জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর মাধ্যমে উভয় দেশের সামরিক বাহিনীর সদস্যরা বাস্তব পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একে অপরের দক্ষতা সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই দ্বিপক্ষীয় মহড়াটি ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর মূল লক্ষ্য হলো— পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক কার্যক্রমের দক্ষতা ও প্রস্তুতি উন্নত করা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা আরও জোরদার করা।

উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে এই দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া প্রথম ২০১৭ সালে শুরু হয়। কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও, পরবর্তী পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে এটি অনুষ্ঠিত হয়ে আসছে।

এবারের মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক ও মাঠপর্যায়ের বিভিন্ন পরিবেশে পরিচালিত হবে। সবশেষে সমাপনী পর্বে একটি পূর্ণাঙ্গ ‘ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ’-এর মাধ্যমে এই মহড়ার সমাপ্তি ঘটবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব মন্ত্রণালয়েই ৫ মাসে স-ফলতা এসেছে: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


সব মন্ত্রণালয়েই ৫ মাসে স-ফলতা এসেছে: মাহদী আমিন

বিএনপি সরকারের প্রথম পাঁচ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে বলে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন।

তিনি শুক্রবার (১৮ জুলাই) বর্তমান সরকারের ৫ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ কথা বলেন।

মাহদী আমিন আরও বলেন, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ক্ষমতা গ্রহণের মাত্র ১৫০ দিনে বর্তমান সরকার জনগণের কাছে নিরপেক্ষ এবং আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ জানান, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে। পাশাপাশি যেভাবে জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, সেটাও কার্যকর করছে বর্তমান সরকার। নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে।

তারপর তিনি বললেন, বিগত সরকারের সময় উন্নয়নের গালগল্প অনেক শুনেছি, কিন্তু বাস্তবে সে উন্নয়ন কোথায়? অনেক জায়গায় ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়ন অবনতি হয়েছে। এর মধ্যে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। যতক্ষণ মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন না হবে, ততক্ষণ কোনো ক্ষেত্রেও উন্নয়ন সম্ভব নয়।

প্রেস সচিব আরও বলেন, কথায় নয়, কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে প্রধানমন্ত্রী নিজেও কাজ করছেন। যে দলেরই হোক, যে মতের হোক, মতাদর্শ যাই থাকুক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন। মতের পার্থক্য ব্যালটে থাকতে পারে, কিন্তু দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে হতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমিকার নেকলেসের ‘গোপন’ সংখ্যায় চমক, আলোচনায় ইয়ামাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


প্রেমিকার নেকলেসের ‘গোপন’ সংখ্যায় চমক, আলোচনায় ইয়ামাল

স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল মাঠের পারফরম্যান্সের সাথে সাথে তার ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত আলোচনা হচ্ছে। এবার তার প্রেমিকা ইনেস গার্সিয়ার গলায় একটি বিশেষ কাস্টম ডায়মন্ড নেকলেস দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে ইনেস গার্সিয়াকে স্টেডিয়ামে এই নেকলেসটি পরে দেখা যায়। এরপর নেকলেসটির নকশা এবং এতে থাকা বিভিন্ন প্রতীক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল দেখা দেয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভ্যানগার্ডিয়া জানাচ্ছে, এটি লামিন ইয়ামালের পক্ষ থেকে ইনেস গার্সিয়ার জন্য বিশেষভাবে তৈরি একটি উপহার। নেকলেসটির ডিজাইন করেছেন স্প্যানিশ জুয়েলার ইনিয়াকি তোরেস, যিনি আইটি জুয়েলার্সের প্রতিষ্ঠাতা।

এক সাক্ষাৎকারে ইনিয়াকি তোরেস জানিয়েছেন, গোলাপি সোনা এবং উচ্চমানের হিরা দিয়ে হাতে তৈরি এই অলংকারটি সম্পূর্ণ কাস্টম ডিজাইনের। নেকলেসটিতে দুটি প্রধান অংশ রয়েছে।

এক অংশে রয়েছে ‘LY’, যা লামিন ইয়ামালের নামের আদ্যক্ষর। অন্য অংশে ১০, ১৯, ২৭ এবং ৪১ এই চারটি সংখ্যা রয়েছে। এগুলো ইয়ামালের ফুটবল ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ব্যবহৃত জার্সি নম্বরের প্রতীক বলে উল্লেখ করা হয়েছে।

এর পাশাপাশি নেকলেসটিতে যোগ করা হয়েছে ‘৩০৪’ প্রতীক, যা বার্সেলোনার রোকাফোন্দা এলাকার পোস্টাল কোড ০৮৩০৪-এর শেষ তিন অঙ্ক। এটি ইয়ামালের শৈশব, বেড়ে ওঠা এবং নিজের শিকড়ে ভালোবাসার প্রতীক হিসেবে ধারণা করা হয়। নকশায় একটি মুকুট এবং ফুটবল বুটের প্রতিরূপও রয়েছে, যা তার সাফল্য ও ফুটবল ক্যারিয়ারের প্রতীক হিসাবে সুপ্রতিষ্ঠিত।

দামের দিক থেকেও নেকলেসটি বেশ ব্যয়বহুল। লা ভ্যানগার্ডিয়া এবং ওলা-এর তথ্য অনুযায়ী, এর মূল্য ২৫ হাজার থেকে ৩০ হাজার ইউরের মধ্যে অবস্থান করছে। সর্বোচ্চ মূল্য ৩০ হাজার ইউরো ধরলে, বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক মূল্য প্রায় ৪৩ লাখ টাকা।

জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, এটি একটি ‘ওয়ান-অফ-ওয়ান’ বা একক ডিজাইন। অর্থাৎ, একই নকশার আর কোনো বাণিজ্যিক সংস্করণ বাজারে নেই। প্রতিটি প্রতীক এবং নকশা ইয়ামালের ব্যক্তিগত জীবন, শৈশব এবং ফুটবল ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরার উদ্দেশ্যে নির্দিষ্টভাবে তৈরি করা হয়েছে।

বিশ্বকাপ চলাকালে ইনেস গার্সিয়া প্রথমবার প্রকাশ্যে এই নেকলেস পরার পর থেকেই এটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ভক্তের মনে হয়, এটি কেবল একটি দামি উপহার নয় বরং লামিন ইয়ামালের জীবনসংগ্রাম, শিকড়ের প্রতি টান এবং সাফল্যের প্রতীক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


নওগাঁয় সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

নওগাঁর পোরশা উপজেলার এলাকা থেকে বিষধর সাপের কামড়ে রাকিবুল ইসলাম (১৭) নামের একজন কিশোরের মৃত্যু ঘটেছে।

এই ঘটনা ঘটে শনিবার (১৮ জুলাই) সকালে, উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামে।

নিহত কিশোরের পরিচয় পাওয়া গেছে, তিনি ওই গ্রামের মমতাজ আলীর সন্তান।

পারিবারিক এবং স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শনিবার সকালে রাকিবুল যখন নিজের শয়নকক্ষে কাজ করছিলেন, তখন একটি বিষধর সাপ তার ছোবল দেয়। এর ফলে বিষের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে না নিয়ে, প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ওঝার ঝাড়ফুঁক করে দীর্ঘ সময় নষ্ট হয়। পরে যখন তার অবস্থার আরও খারাপ হয়, তখন তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান।

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোসা. নাসিমা সুলতানা বলেন, রোগীকে হাসপাতালে আনার আগে বিষ তার শরীরে ছড়িয়ে পড়েছিল। এর ফলে যথাযথ চিকিৎসা দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও জানালেন যে, সাপের কামড়ের পর ওঝা বা ঝাড়ফুঁকের পেছনে সময় নষ্ট করা মোটেও উচিত নয়। রোগীকে যদি দ্রুত হাসপাতালে নেওয়া যায়, তবে তার বেঁচে থাকার সুযোগ বেড়ে যায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাপের কামড়ের পরে আতঙ্কিত না হয়ে কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত। রোগীকে আতঙ্কিত হতে না দেওয়া, তাকে শান্ত রাখা অত্যন্ত প্রয়োজন। আক্রান্ত স্থান বা অঙ্গটি যতটা সম্ভব নড়াচড়া না করে স্থির রাখতে হবে। কোনো ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে, যেখানে অ্যান্টিভেনম বা যথাযথ চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%