প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপি সরকারের প্রথম পাঁচ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে বলে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন।
তিনি শুক্রবার (১৮ জুলাই) বর্তমান সরকারের ৫ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ কথা বলেন।
মাহদী আমিন আরও বলেন, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ক্ষমতা গ্রহণের মাত্র ১৫০ দিনে বর্তমান সরকার জনগণের কাছে নিরপেক্ষ এবং আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ জানান, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে। পাশাপাশি যেভাবে জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, সেটাও কার্যকর করছে বর্তমান সরকার। নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে।
তারপর তিনি বললেন, বিগত সরকারের সময় উন্নয়নের গালগল্প অনেক শুনেছি, কিন্তু বাস্তবে সে উন্নয়ন কোথায়? অনেক জায়গায় ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়ন অবনতি হয়েছে। এর মধ্যে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। যতক্ষণ মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন না হবে, ততক্ষণ কোনো ক্ষেত্রেও উন্নয়ন সম্ভব নয়।
প্রেস সচিব আরও বলেন, কথায় নয়, কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে প্রধানমন্ত্রী নিজেও কাজ করছেন। যে দলেরই হোক, যে মতের হোক, মতাদর্শ যাই থাকুক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন। মতের পার্থক্য ব্যালটে থাকতে পারে, কিন্তু দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে হতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন