০১:১২ পি.এম
রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীর সহিত গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু বিদেশি অস্ত্র। শনিবার (১৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে মতিঝিল এলাকায় যে সব অপরাধ কর্মকাণ্ড ঘটেছে, তার বেশিরভাগ কাজের সঙ্গে বাপ্পি ও তার সহযোগীদের সংযোগ পাওয়া গেছে। পরে শুক্রবার (১৭ জুলাই) মতিঝিল এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি বলেন, গ্রেফতারদের প্রদানকৃত তথ্যের ভিত্তিতে বাপ্পির কথিত অফিস থেকে লুকানো অবস্থায় তিনটি বিদেশি রিভালভার উদ্ধার করে পুলিশ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ মোট ৭টি মামলা রয়েছে। এর আগে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে আবারো অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন