প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক মাদরাসা শিক্ষকের মৃত্যু ঘটেছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে অভয়নগর উপজেলার মশরহাটী এলাকায় এই দুঘর্টনা ঘটে।
নিহত মাদরাসা শিক্ষকের নাম হোসাইন আহমেদ (২২), যার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে অবস্থিত। তিনি পেশায় একজন মাদরাসা শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় হোসাইন আহমেদ মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী ইয়াসমিন জানান, ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক মাদরাসা শিক্ষককে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন