০৯:২৯ পি.এম
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে নদী উত্তাল হয়ে থাকার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ গত তিন দিন ধরে বন্ধ রয়েছে। এতে করে মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যারা দ্বীপে যাতায়াত করেন, তারা বিপাকে আছেন।
রোববার (৫ জুলাই) দুপুরে এসব ব্যাপারে তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
উপজেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গত তিন দিনের বেশি সময় ধরে উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকায় হাতিয়া রুটের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তীতে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়। নির্দেশনা অমান্য করে চললে সেটি সংশ্লিষ্টদের বিষয় হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
স্থানীয়দের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ঐ দিন সকাল থেকে হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যানঘাট এলাকায় শত শত যাত্রী চরম দুর্ভোগের মধ্যে অপেক্ষা করছেন। কিন্তু নদী অত্যন্ত উত্তাল থাকায় সি-ট্রাক, স্পিডবোট, ফেরি এবং যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানও ঘাট থেকে ছেড়ে যায়নি।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল আরও জানান, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনার ভিত্তিতে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। এই কারণে হাতিয়ার সঙ্গে ঢাকার এবং হাতিয়ার সঙ্গে অভ্যন্তরীণ নৌ যোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে। সতর্কতা সংকেত তুলে নেওয়ার পর নৌ যোগাযোগ আবারও স্বাভাবিক হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন