প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শেরপুরের নালিতাবাড়ীতে এক জামায়াত নেতার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।
পৌর শহরের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাহিদুল হাসান পৌরসভার ৭নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামে শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
পরিবারের সদস্যদের দাবি, শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক দেড়টার দিকে নালিতাবাড়ী বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন জাহিদুল হাসান।
যখন তিনি চকপাড়া এলাকায় পৌঁছান, তখন দুটি মটরসাইকেলে আসা হেলমেট পরিহিত চার যুবক তার গতিরোধ করে হামলা চালায়।
হামলাকারীরা অভিযোগ করা হয়েছে তার মাথায় একটি কালো ব্যাগ পরিয়ে হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত আনুমানিক আড়াইটার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে তাকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আরিফ রাব্বানী অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হবে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন