প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৌসুমের দ্বিতীয় বৃষ্টিবলয়ের মেঘগুলি দেশের আকাশে প্রবেশ করতে শুরু করেছে। দক্ষিণাঞ্চলের মধ্য দিয়ে এটি সক্রিয় হয়ে পরে ধীরে ধীরে দেশের অন্যান্য অঞ্চলে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম-বিডব্লিউওটি।
রোববার (৫ জুলাই) দেয়া একটি ফেসবুক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, নতুন বৃষ্টিবলয়টি হচ্ছে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয়। আজকের পরিস্থিতিতে, এই বৃষ্টিবলয়ের কারণে দেশের সকল এলাকায় কমবেশি বৃষ্টি সম্ভব, আর নির্দিষ্ট কিছু স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এটি চলতি বছরের দ্বিতীয় মৌসুমি বৃষ্টিবলয়। প্রথমে দক্ষিণাঞ্চল দিয়ে এটি সক্রিয় হতে পারে এবং পরে ধাপে ধাপে দেশের অন্য এলাকায় বিস্তার লাভ করতে পারে।
বিডব্লিউওটির তথ্যমতে, ৫ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এটি সক্রিয় থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর মধ্যে ৭ থেকে ১১ জুলাই সর্বাধিক সক্রিয় থাকার পূর্বাভাস রয়েছে।
বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে। খুলনা ও ঢাকা বিভাগেও বেশি সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী ও রংপুর বিভাগে এটি মাঝারি মাত্রায় সক্রিয় থাকতে পারে। রাজশাহী বিভাগে কম সক্রিয় থাকার আশঙ্কা রয়েছে বলে বিডব্লিউওটি উল্লেখ করেছে।
এ সময় শিলাবৃষ্টি বা কালবৈশাখী হওয়ার শঙ্কা নেই; তবে দমকা বাতাস থাকতে পারে। হালকা থেকে মাঝারি মানের বজ্রপাত হতে পারে।
বৃষ্টিবলয় চলাকালে বড় ধরনের বন্যার শঙ্কা কম। তবে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। নদী তীরবর্তী অতি বন্যাপ্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে।
এছাড়া, বান্দরবান জেলাসহ দেশের উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
আবহাওয়ার আরও খবর হলো, এ সময় পাহাড়ি ঢলের শঙ্কা বিদ্যমান। পার্বত্য চট্টগ্রাম অংশে ঝুঁকি সবচেয়ে বেশি, সিলেট বিভাগের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এই কারণে আসাম ও মেঘালয় রাজ্যের বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড়ি ঢলের সৃষ্টি হতে পারে। পাশাপাশি, পার্বত্য চট্টগ্রামে অতিভারি বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে।
চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় নিয়মিত একটানা বৃষ্টি হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন