প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াকৈরে একটি শিশুকে (১০) চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৫০) নামক একজন মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে চারটার সময় উপজেলার বিশ্বাস পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শনিবার (১২ জুলাই) দুপুরে ওই দোকানির ভাড়া বাসায় ধর্ষণের ঘটনা ঘটে।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে স্থানীয় কিছু লোকজন। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি কালিয়াকৈরের বিশ্বাস পাড়া এলাকায় একটি মার্কেটে মুদি দোকান চালান।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে বারোটায় ওই শিক্ষার্থী বিস্কুট কেনার জন্য শরিফুলের দোকানে গিয়েছিলেন। পরে দোকানদার কৌশলে বিস্কুটের সঙ্গে চেতনানাশক খাইয়ে দোকানের পাশেই থাকা তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এদিকে এলাকার কয়েকজন যুবক বিষয়টি টের পেয়ে ওই ব্যবসায়ীর ঘরের দরজা খুলতে বলেন। তখন তিনি ওই শিক্ষার্থীকে বস্তার ভেতরে লুকিয়ে রাখেন। দরজা খুলতে দেরি করায় দরজা ভেঙে ওই শিক্ষার্থীকে বস্তার ভেতর থেকে উদ্ধার করে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
পরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে মীমাংসার চেষ্টা চালায় গ্রামের একটি মহল। তবে বিষয়টি এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সাড়ে চারটার সময় ওই দোকানদারকে পিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মুদির দোকানদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন