০৪:২৮ পি.এম
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে, পদত্যাগ করেছেন।
শনিবার (২৫ জুলাই) সরকারী পদত্যাগপত্র দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জমা দেওয়ার পর তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি প্রকাশ করেন।
এখানে তিনি উল্লেখ করেছেন, নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম প্রকাশ্যে আসার পর সরকার দ্রুত তদন্তের দায়িত্ব সিবিআইকে দেয়, পরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষার ব্যবস্থা করে এবং আগামী বছর থেকে কম্পিউটারভিত্তিক (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন, তিনি শুরু থেকেই ঘটনার দায়িত্ব নিয়েছিলেন এবং কখনো পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নেননি। তার লক্ষ্য ছিল, পরীক্ষা মাফিয়ার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট না হয় এবং কোনো শিক্ষার্থীর প্রতি অন্যায় না হয়।
তিনি আরো জানান, ২০ লাখেরও বেশি শিক্ষার্থীর পুনঃপরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র ও রাজ্য সরকার, জেলা প্রশাসন, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
১৬ জুলাই প্রকাশিত ফলাফলে দরিদ্র ও প্রান্তিক পরিবারের বহু শিক্ষার্থীর সাফল্য তাকে সন্তুষ্ট করেছে বলেও উল্লেখ করেছেন।
তবে পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেছেন, দায়িত্বশীল কিছু ব্যক্তি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছেন, যা তাকে গভীরভাবে ব্যথিত করেছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ধর্মেন্দ্র প্রধান লেখেন, গত ১০ দিনের ঘটনাপ্রবাহ আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। এটি আমার ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন নয়।
তিনি আরো বলেন, দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ যেন কোনো দেশবিরোধী শক্তি নিতে না পারে, দেশের ঐক্য অটুট থাকে, কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ আইনি জটিলতায় না জড়ায় এবং শিক্ষার্থীরা আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিতে পারে— এসব বিষয় বিবেচনায় নিয়েই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগপত্রের শেষাংশে তিনি প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সহকর্মী, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সব সহযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে জানিয়েছেন, দেশসেবাই তার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ভবিষ্যতেও তিনি দেশের জনগণ ও যুবসমাজের কল্যাণে কাজ করে যাবেন।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন