০৯:৩৬ পি.এম
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ, গণতান্ত্রিক আন্দোলনের চেতনা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার জন্য জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটির উদ্যোগে ‘জুলাই স্মৃতিচারণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাকশুর সাবেক ভিপি আবদুস সালাম, সাবেক ভিপি দেলোয়ার ইসমাইল টিটু, শাহপরান হল সংসদের সাবেক ভিপি ফারুক, শাকশুর সাবেক সদস্য শাহনেওয়াজ ফাতমি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শান্ত, শাবির সাবেক ছাত্রনেতা ও বর্তমান মহানগর ছাত্রদলের এজিএস নাজমুল হক এবং সাস্ট ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহিন, সাবেক ছাত্রদল নেতা আবু তাহের রানা, শেখ আলমগীর সহ আরও দুই শতাধিক সাবেক নেতা-কর্মী।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটির সভাপতি সৈয়দ এ. এস. সুলতান। অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায় সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুব হাসান। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সোসাইটির দপ্তর সম্পাদক আরিফুল হক শাপলা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অবিস্মরণীয় অধ্যায়। তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি, তাদের সংগ্রাম, আত্মত্যাগ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন