শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:১২ পি.এম
সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সাইদুর রহমান পাভেল, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা। সম্প্রতি ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, এবার একটি প্রায় পাঁচ মিনিটের নতুন ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
নতুন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পাভেলকে দেখা যাচ্ছে বলে বিভিন্ন পোস্টে উল্লেখ করা হচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হলেও, এর সত্যতা এবং ভিডিওটি কবে বা কোথায় ধারণ করা হয়েছে, এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পূর্বে, গত ১৭ সেপ্টেম্বর, ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, এ নিয়ে আলোচনা শুরু হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাভেল। তিনি জানান, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। এ বিষয়ে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর, পাভেলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নতুন বক্তব্য পাওয়া যায়নি।
সাইদুর রহমান পাভেল ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’এ অংশগ্রহণ করে পরিচিতি অর্জন করেন। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হন। পরবর্তীতে নির্মাতা তপু খানের ‘কাট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হয়।
তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে পাভেল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে টানা দ্বিতীয় দিনের মতো। এই দাম বৃদ্ধির ফলে মূল্যবান ধাতুটির দর এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারের লেনদেনে সোনার এই দরবৃদ্ধি ঘটে। বাংলাদেশ সময় বেলা ২টা ২৯ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৮ দশমিক ১৯ ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও সোনার দর ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৮ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।
বাজারের সাম্প্রতিক এই গতিপ্রকৃতি নিয়ে আন্তর্জাতিক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধি করলেও তা সোনার বাজারে কোনো বড় মন্দা তৈরি করতে পারেনি।" তিনি আরও জানান, "ফেডারেল সুদের হার বাড়ানোর এই ধারা খুব বেশি দিন স্থায়ী হবে না—বিনিয়োগকারীদের মধ্যে এমন প্রত্যাশার পাশাপাশি তেলের দাম কমায় তাৎক্ষণিকভাবে স্বস্তি পেয়েছে সোনার বাজার।"
সাধারণ অর্থনৈতিক নিয়ম অনুযায়ী সোনাকে মূল্যস্ফীতি মোকাবিলার অন্যতম প্রধান নিরাপদ মাধ্যম বা সেফ-হেভেন হিসেবে বিবেচনা করা হয়। তবে বাজারে সুদের হার বেশি থাকলে অন্যান্য মুনাফাদায়ক আমানত ও সম্পদে বিনিয়োগের আকর্ষণ বৃদ্ধি পায়, যার ফলে সোনা কেনার চাহিদা কিছুটা হ্রাস পাওয়ার কথা। যদিও সম্প্রতি মার্কিন ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ালেও মধ্যপ্রাচ্যে নতুন করে দেখা দেওয়া ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে সোনার দিকেই বেশি ঝুঁকছেন।
বিশ্ববাজারে সোনার পাশাপাশি অন্যান্য দামী ধাতুর আকাশছোঁয়া দরবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। একদিনেই রুপার দাম ২ দশমিক ৭ শতাংশ লাফিয়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৯২ ডলারে ঠেকেছে। এছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮১৩ দশমিক ৭০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৪ দশমিক ১২ ডলারে উন্নীত হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঝুম বৃষ্টিতে ভিজছে বন। চারপাশে ঘন সবুজের সমারোহ। এর মাঝেই একটি বিশাল গাছের নিচে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে বুনো হাতির পাল। নিজেদের বাঁচানোর জন্য বৃষ্টির হাত থেকে আড়াল করতে গাছের ছাউনির নিচে আশ্রয় নেওয়া হাতিদের দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করেছে।
থাইল্যান্ডের কুই বুড়ি ন্যাশনাল পার্কে সম্প্রতি এমন এক মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে। বৃষ্টির সময় বড় একটি গাছের নিচে একত্রিত হয়েছিল বুনো এশীয় হাতির দল। পরে পার্ক কর্তৃপক্ষ সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে।
পার্কের ফেসবুক পেজে ছবিগুলোর সঙ্গে লেখা হয়, ‘It’s raining… so let’s take shelter for a while’ অর্থাৎ, ‘বৃষ্টি হচ্ছে… তাই কিছুক্ষণ আশ্রয় নেওয়া যাক।’
ছবিতে দেখা যায়, বিশাল গাছটির বিস্তৃত পাতার ছাউনির নিচে একসঙ্গে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি হাতি। গাছের বাইরে তখনো ঝরছে বৃষ্টি। বৃষ্টিতে ধুয়ে যাওয়া ঘন সবুজ বন এবং গাছতলায় আশ্রয় নেওয়া হাতিদের মিলিত দৃশ্যটি যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস।
পোস্টে পার্ক কর্তৃপক্ষ আরও লিখেছে, ‘The happiness of wildlife is nature’s reward’ অর্থাৎ, ‘বন্যপ্রাণীর সুখই প্রকৃতির পুরস্কার।’
ছবিগুলো প্রকাশের পর দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকে মজা করে দৃশ্যটিকে ‘Elephant Tree’ বা ‘হাতির গাছ’ বলে অভিহিত করেছেন। তাদের মতে, প্রতিকূল আবহাওয়ায় হাতিদের এভাবে একসঙ্গে নিরাপদ আশ্রয় নেওয়া বন্যপ্রাণীর স্বাভাবিক আচরণের একটি চমৎকার উদাহরণ।
থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ বন্য হাতি পর্যবেক্ষণস্থলগুলোর মধ্যে কুই বুড়ি ন্যাশনাল পার্ক অন্যতম। প্রাচুয়াপ খিরি খান প্রদেশে অবস্থিত প্রায় ৯৬৯ বর্গকিলোমিটার আয়তনের এই উদ্যানে বুনো এশীয় হাতির পাশাপাশি গাউরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ও পাখির দেখা মেলে।
বৃষ্টিভেজা বনের নীরবতার মাঝে গাছের নিচে হাতিদের আশ্রয় নেওয়ার দৃশ্যটি শুধু একটি সুন্দর মুহূর্ত নয়, প্রকৃতির সঙ্গে বন্যপ্রাণীর নিবিড় সহাবস্থানের একটি মনোমুগ্ধকর প্রতিচ্ছবি।
সূত্র: খাওসদ ইংলিশ , ব্যাংকক পোস্ট
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর কাফরুল এলাকায় মিরপুর সুপার লিংক নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিরপুর সুপার লিংক মালিক সমিতির একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
বাসটির নম্বর (ঢাকা মেট্রো-ব ১১-৭২৩৭)।
এর আগে, জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এরপর সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দুর্বৃত্তরা। এতে এক রিকশাচালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী এলাকায় ঘটনার সময় যানবাহন ও মানুষের চলাচল ছিল। হঠাৎ পরপর কয়েকটির ককটেল বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা এবং এর আশপাশের অঞ্চলে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমন তথ্য প্রকাশ করেছে আবহাওয়া অফিস।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এবং শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ