০৩:৫৪ পি.এম
রাজধানীর শাহবাগ থানার আওতাধীন বাংলাদেশ সচিবালয়ের সংলগ্ন মেট্রো স্টেশনের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৭০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হালদার জানান, খবর পেয়ে সকালে সচিবালয়ের সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং সচিবালয় এলাকায় ভিক্ষা করতেন। মেট্রোরেলের নিচেই তিনি ঘুমাতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন