প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রংপুর মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডে অসহায় ও দরিদ্র পরিবারের শতাধিক শিশুদের বিনা মূল্যে সুন্নতে খতনা করার উদ্যোগ নিয়েছেন একটি বিএনপি নেতা।
শনিবার (১৮ জুলাই) জুম্মাপাড়ার করিমিয়া মাদ্রাসা সংলগ্ন সাবেক কাউন্সিলর কার্যালয়ে দিনব্যাপী এই সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এই আয়োজনটি জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং সাবেক কমিশনার মরহুম ছোট মুসলিমের স্মরণে দশমবারের মতো এটি পরিচালিত হয়।
শনিবার বেলা সাড়ে ১১টায় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য মো. লিটন পারভেজ, যিনি এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপকও।
আয়োজকরা জানিয়েছেন, শনিবার দিনব্যাপী চলতে থাকা এই কর্মসূচিতে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের অন্তত একশ শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করা হয়েছে।
খতনা শেষে প্রতিটি শিশুকে বিনা মূল্যে লুঙ্গি, গেঞ্জি, গামছা এবং প্রয়োজনীয় সব ধরনের ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেছেন, আর্থিক সংকটে থাকা পরিবারের শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। তারা ভবিষ্যতে এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, জাসদের রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. নুরুজ্জামান মানিক, জেলা যুবদলের সহসভাপতি মো. বিপ্লব হোসেন বিটু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাপোলো চৌধুরী। এছাড়া দেউতি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মো. রাশেদুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এই আয়োজনে অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন