ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অষ্টম শ্রেণি পাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহায়ক কর্মচারী পদে চাকরির সুযোগ


অষ্টম শ্রেণি পাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহায়ক কর্মচারী পদে চাকরির সুযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহায়ক কর্মচারীর তিনটি পদে মোট ১২ জনের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইনে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৬ তারিখে সকাল ৯টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত হয়েছে।

পদের বিবরণ

ওয়েল্ডার

আরও পড়ুন: চাকরির সাক্ষাৎকারে নারীর কাছে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান

বাস ড্রাইভার

পদসংখ্যা: ১০টি

আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান

টায়ার টিউব মেরামতকারী

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান

আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরির সুযোগ, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত

প্রার্থীদের বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণ করা হবে না।

চাকরির ধরন ও প্রার্থী

নিয়োগটি অস্থায়ী ভিত্তিতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কর্মস্থল: রাজশাহী।

আরও পড়ুন: আকিজ বেকারসে চাকরির সুযোগ, গাজীপুরের টঙ্গীতে কর্মস্থল

আবেদন ফি

প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি অফেরতযোগ্য এবং অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন: সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরির আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রার্থীদের আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৮ সেট আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

আরও পড়ুন: এইচএসসি পাসে স্কয়ার ফুডে সেলস অফিসার পদে আবেদন ২৫ অক্টোবর শেষ

নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না এবং অসম্পূর্ণ আবেদনও বাতিল হবে।

আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পোর্টাল দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬, সকাল ৯টা

আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকিজ ফুডে চাকরির সুযোগ, আবেদন করতে হবে ১৫ অক্টোবরের মধ্যে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


আকিজ ফুডে চাকরির সুযোগ, আবেদন করতে হবে ১৫ অক্টোবরের মধ্যে

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: জুনিয়র মাইক্রোবায়োলজিস্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা এমএসসি (মাইক্রোবায়োলজি)

অভিজ্ঞতার প্রয়োজন: ১-৩ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করার জন্য যোগ্য।

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: ৩০ বছর

কর্মস্থল হবে হবিগঞ্জ জেলা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এখানে ক্লিক করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশকে শিবির নেতার হুমকি: ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


পুলিশকে শিবির নেতার হুমকি: ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিন মামলার আসামি ফেনী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমান ফেসবুকে পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।’

সোমবার (৫ অক্টোবর) দুপুরে আতিকুর তার ফেসবুক অ্যাকাউন্টে এই মন্তব্য করেন।

পুলিশের অভিযানের সময় ঘরের তালা ভাঙার অভিযোগের প্রেক্ষিতে তার এই ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তিনি কোম্পানীগঞ্জ থানার সদ্যবিদায়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের তাৎক্ষণিক বদলির প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন তোলেন, বদলি কি সব সমস্যার সমাধান?

পোস্টে তিনি উল্লেখ করেন, তিন হিন্দু সাবেক ছাত্রলীগ নেতার সমন্বিত নেতৃত্বে তার বাড়িতে ন্যক্কারজনক হামলা হয়েছে। তিনজন হলেন- উত্তম কুমার (বাড়ি চট্টগ্রামের মিরসরাই), এসআই সুমন (বাড়ি গাজীপুর) ও এসআই বিজয় (বাড়ি লক্ষ্মীপুরের রামগতি)।

তিনি আরও লিখেছেন, ওসি (তদন্ত) মঞ্জুর আলম (বাড়ি চাঁদপুর) এই ... বাচ্চা সংগঠন, জুলাই আন্দোলনকে নিয়ে অনেক গালিগালাজ করছে। তাদের চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনতে হবে। তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।

জানা গেছে, গত শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ওসি নুরুল হাকিম ও পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আলমের নেতৃত্বে পরোয়ানাভুক্ত আসামি আতিকুরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আতিকুর পালিয়ে যান। অভিযানের সময় তার ঘরের দরজার তালা ভাঙার অভিযোগ তুলে রোববার রাতে চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামী পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে আতিকুর অভিযোগ করেন, পুলিশ তার বাড়িতে গিয়ে ঘরের দরজা ও আলমারি ভেঙে ফেলেছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে মামলাগুলো হয়েছে। ওই মামলাগুলো থেকে ২০২৩ ও ২০২৪ সালে তিনি খালাস পেয়েছেন। তবে মামলাগুলোর নকল নেওয়া হয়নি। সোমবার মামলাগুলোর নকল নিয়ে তিনি থানায় জমা দিয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার সদ্যবিদায়ি ওসি নুরুল হাকিম বলেন, ঘরের দরজা ও আলমারি ভাঙার বিষয়টি সত্য নয়। এটি তাদের সাজানো। আতিকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এটি পরোয়ানাভুক্ত আসামি ধরার নিয়মিত অভিযান ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান, ড্রোন ও হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান, ড্রোন ও হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সামরিক সংঘাত শুরু হওয়ার পর গত আট মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি যুদ্ধবিমান, ড্রোন এবং হেলিকপ্টার ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সামরিক যন্ত্রপাতির মোট মূল্য প্রায় ৩৩০ কোটি ডলার বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) নিউইয়র্ক পোস্টো র প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) ৫ অক্টোবর হালনাগাদ করা প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের তদন্ত ও অনুসন্ধান বিষয়ক পার্লামেন্টারি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংস হওয়া সামরিক এয়ারক্রাফটের মধ্যে ১২টি এফ-১৫ ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি এফ-৩৫ লাইটনিং ২ স্টেলথ যুদ্ধবিমান এবং ২টি এ-১০ থান্ডারবোল্ট ২ অ্যাটাক এয়ারক্রাফট অন্তর্ভুক্ত রয়েছে।

২ মার্চ কুয়েতের আকাশে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের বাহিনীর গুলিতে তিনটি এফ-১৫ই বিমান ভূপাতিত হয় মার্কিন বাহিনীর দ্বারা। এপ্রিলে ইরানের আকাশে যুদ্ধ অভিযানের সময় আরও একটি বিমান ধ্বংস হয়ে যায়।

সিআরএস প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বরে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের হামলার সময় আরও আটটি এফ-১৫ই বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল।

মার্কিন সামরিক বাহিনীর অন্যতম অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫এ-টি ১৯ মার্চ ইরানের হামলার সময় ক্ষতিগ্রস্ত হয় এবং পরে বিমানটি পুনরায় পরিষেবায় ফিরিয়ে আনা হয়। মোট ক্ষতির একটি উল্লেখযোগ্য অংশজুড়ে রয়েছে ড্রোন।

কংগ্রেসের প্রতিবেদনে দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, সিআরএস-এর তালিকায় অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে, যা নজরদারি এবং ক্ষেপণাস্ত্র হামলার কাজে ব্যবহৃত হয়।

বিভিন্ন ঘটনায় ক্ষতির কারণে মে মাস নাগাদ মার্কিন বিমান বাহিনীর এমকিউ-৯ ড্রোনের সংখ্যা ১৩৫টিতে নেমে আসে; অথচ অন্তত ১৮৯টি মোতায়েনযোগ্য রিপার ড্রোন সে সময় প্রয়োজন ছিল মার্কিন বাহিনীর।

২ মার্চ কুয়েতের আকাশে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের বাহিনীর গুলিতে তিনটি এফ-১৫ই বিমান ভূপাতিত হয় এবং এপ্রিলে ইরানের আকাশে যুদ্ধ অভিযানের সময় আরও একটি বিমান ধ্বংস হয়ে যায়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বরে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের হামলার সময় আরও আটটি এফ-১৫ই বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সিআরএস এর তালিকায় ধ্বংস হওয়া যুদ্ধবিমান ও সামরিক এয়ারক্রাফটের মধ্যে আরও রয়েছে সাতটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার (আকাশপথে জ্বালানি ভরার বিমান), একটি ই-৩ সেন্ট্রি নজরদারি বিমান, দুটি এমসি-১৩০জে কমান্ডো ২ বিশেষ অভিযানের বিমান এবং একটি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন ২ যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার।

এছাড়া রয়েছে একটি এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন, তিনটি এমকিউ-১ ড্রোন, একটি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক বা আক্রমণকারী হেলিকপ্টার, চারটি এএইচ-৬ লিটল বার্ড হালকা আক্রমণকারী (লাইট অ্যাটাক) হেলিকপ্টার এবং একটি এমএইচ-৬০ সিহক হেলিকপ্টার।

ই-৩ সেন্ট্রি বিমানটির ক্ষতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি আকাশপথে নজরদারি এবং কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ও নির্দেশনার সক্ষমতা প্রদান করে। বোয়িং ৭০৭ (Boeing 707) কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি এই বিমানটি মার্কিন বিমান বাহিনীতে আগে থেকেই খুব কম সংখ্যায় ব্যবহৃত হতো।

সিআরএস-এর হালনাগাদ করা এই সংখ্যাটি মে মাসে প্রকাশিত প্রতিবেদনের আগের সংস্করণে উল্লিখিত ৪২টি বিমানের সংখ্যার প্রায় দ্বিগুণ। তবে এই বৃদ্ধির অর্থ এই নয় যে মে মাসের পর আরও ৩৯টি বিমান হারিয়ে গেছে। সিআরএস জানিয়েছে, নতুন তথ্য পাওয়া গেলে এবং আগে রিপোর্ট করা হয়নি এমন ক্ষতির বিষয়টি শনাক্ত হলে তাদের এই হিসাব পরিবর্তিত হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন বাহিনী। প্রায় সাড়ে তিন মাস পর জুন মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অপারেশন এপিক ফিউরির সমাপ্তি ঘোষণা করেন। তবে রুবিও সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিলেও পরবর্তী মাসগুলোতে নিয়মিতই পরস্পরকে লক্ষ্য করে হামলা করে গেছে ইরান এবং যুক্তরাষ্ট্র।

গত আগস্টে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণার পর সামরিক হামলায় একপ্রকার বিরতি চলছে, তবে তেহরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো যথেষ্ট মাত্রায় উত্তেজনা রয়েছে এবং যে কোনো সময় ফের পরস্পরকে লক্ষ্য করে দু’পক্ষ সামরিক হামলা শুরু করতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১ লাখ ৪৮ হাজার টাকা বেতনে ৬২ কর্মকর্তা নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১ লাখ ৪৮ হাজার টাকা বেতনে ৬২ কর্মকর্তা নিয়োগ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মকর্তা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকের দুটি পদে মোট ৬২ জনকে নিয়োগ দেওয়া হবে, যা বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হবে। সিস্টেম ম্যানেজার পদে একজন এবং প্রিন্সিপাল অফিসার পদে ৬১ জন নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ২৫ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

পদের বিবরণ ও বেতন

সিস্টেম ম্যানেজার

পদসংখ্যা: ১টি

গ্রেড: ৩

বেতন স্কেল: ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা

প্রিন্সিপাল অফিসার

পদসংখ্যা: ৬১টি

গ্রেড: ৬

বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা

নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

সিস্টেম ম্যানেজার পদে যোগ্যতা

আবেদনকারীদের জন্য প্রয়োজন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

এছাড়া, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অথবা সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রি বিশেষ যোগ্যতা হিসেবে গণ্য হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে অন্তত দুটি প্রকাশনা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

প্রিন্সিপাল অফিসার পদে যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা

২০২৬ সালের ১ জুন তারিখে সিস্টেম ম্যানেজার পদে প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছর এবং প্রিন্সিপাল অফিসার পদে ২১ থেকে ৩৫ বছর হতে হবে।

বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর নির্ধারিত নিয়মে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%