ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চুয়াডাঙ্গায় জয়রামপুর রেলস্টেশনে আট দাবিতে ট্রেন আটকে মানববন্ধন


চুয়াডাঙ্গায় জয়রামপুর রেলস্টেশনে আট দাবিতে ট্রেন আটকে মানববন্ধন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী জয়রামপুর রেলস্টেশনে সাগরদাঁড়ি-কপোতাক্ষ ট্রেনের আপ-ডাউন স্টপেজসহ একাধিক দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জয়রামপুর রেলস্টেশনে রেলপথ অবরোধ করে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। এই মানববন্ধন কর্মসূচিটি দামুড়হুদা উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে পরিচালিত হয়।

কর্মসূচির সময় রাজশাহী থেকে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিকে প্রায় ২০ মিনিটের জন্য থামিয়ে রাখা হয় এবং রেলপথ অবরোধকারীরা ৮টি দাবি পেশ করেন। আন্দোলনকারীরা রেল কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর রেলপথ মুক্ত করে কর্মসূচি প্রত্যাহার করেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

উল্লেখিত ৮ দাবির মধ্যে রয়েছে, জয়রামপুর রেলওয়ে স্টেশনে সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেসের আন্তঃনগর বিরতি নিশ্চিত করা। স্টেশন মাস্টারসহ স্টেশনের প্রয়োজনীয় কর্মী পুনর্বহাল করতে হবে। লুপ লাইন চালু করা এবং টিকিটিং ব্যবস্থা পুনঃস্থাপন করা। স্টেশনের প্ল্যাটফর্ম আধুনিকীকরণ, অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা প্রয়োজন। ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী স্থাপনা জরাজীর্ণ হয়ে যাওয়ায় একই নকশায় নতুন হলঘর নির্মাণের দাবি জানানো হয়। পোড়াদহ-গোয়ালন্দঘাট রুটে চলাচলকারী শাটল ট্রেনটি দর্শনা পর্যন্ত সম্প্রসারণ করতে হবে এবং স্থানীয় ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও বগির সংখ্যা বাড়ানোর দাবি করা হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ের (অতিরিক্ত দায়িত্ব) সহকারী নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, "রেল প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমি এখানে এসেছি। ডিআরএম পাকশী এই আন্দোলনের প্রতিনিধিদেরকে আগামী সোমবার আমন্ত্রণ জানিয়েছেন। হয়তো পজিটিভ কিছু হবে।"

এ সময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, স্থানীয় সিনিয়র নাগরিক পিয়ার আলী, সাবেক সেনা সদস্য লাজিব আক্তার সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরির পরীক্ষায় মৌখিক নম্বর বাড়ানো নিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


চাকরির পরীক্ষায় মৌখিক নম্বর বাড়ানো নিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মন্তব্য

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম মন্তব্য করেছেন যে, চাকরির পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি করার মাধ্যমে সরকার নিজেদের দলীয় লোক নিয়োগের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। তিনি সতর্ক করে বলেন, "সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে আবারও আন্দোলন শুরু হবে।" তিনি জোর দিয়ে বলেন, দেশের উন্নয়ন সম্পূর্ণ মেধার ভিত্তিতে হতে হবে এবং শিক্ষার্থীদের মূল্যায়নও মেধার ভিত্তিতে করা উচিত।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, "পিএসসি সংস্কার করা প্রয়োজন, নির্বাচন কমিশনকেও সংস্কার করতে হবে এবং মহা হিসাব নিরীক্ষকের পদটিও সংস্কার করা আবশ্যক।" তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোকে সংস্কার করতে হবে এবং পিএসসির গঠনমূলক সব সংস্কার সম্পন্ন করতে হবে। জুলাই মাসে এই সংস্কারের দাবি ছিল অন্যতম।

তিনি বলেন, "সংস্কারের জন্য সংবিধান সংস্কার কমিটিতে শপথ নিতে হবে। জামায়াতে ইসলামী শপথ নিয়েছে, কিন্তু বিএনপি শপথ নেয়নি।" তিনি তরুণ প্রজন্মের প্রতি সরকারের মনোভাবের সমালোচনা করে বলেন, "আপনারা মনে করছেন, তরুণ প্রজন্ম কিছুই বোঝে না, তারা এমনি এমনি জুলাই বিপ্লব করেছে।" তিনি সরকারের প্রতি আহ্বান জানান, "বর্তমান প্রজন্মকে দুর্বল মনে করবেন না, আমাদের মেধাকে নষ্ট করবেন না।" তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয় যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের কারণেই আপনারা ক্ষমতায় এসেছেন।"

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসন সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "এলাকা এলাকায় রাস্তাঘাটে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসনের ব্যবস্থা করা হচ্ছে না।" তিনি যুক্ত করেন, "যে বিশ্ববিদ্যালয় তার ছাত্রদের থাকার জায়গা দিতে পারে না, সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের থাকার নৈতিক অধিকার নেই।"

শিক্ষার্থীদের আবাসন সংকট প্রসঙ্গে তিনি বলেন, "শিক্ষার্থীরা এত কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়, কিন্তু বিশ্ববিদ্যালয় তাদের থাকার সিটের ব্যবস্থা করতে পারে না।" রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩০ শতাংশ শিক্ষার্থী থাকতে পারে, কিন্তু ৭০ শতাংশ শিক্ষার্থী বাইরে থাকে। তিনি বলেন, "এই ৭০ শতাংশ শিক্ষার্থীর থাকার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় করতে পারেনি।"

তিনি আরও বলেন, "পিএসসিতে হাজার হাজার কোটি টাকা বাজেট দেওয়া হয়, অথচ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করা হয় না।" শিক্ষার্থীদের অধিকার আদায় করতে শেখার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আগামী দুই বছরের মধ্যে শতভাগ আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিতে হবে।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "শিক্ষার্থীরা জুলাইয়ের পরে এসে সব গণরুম ভেঙে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম ভেঙে ছোট ছোট সিট করে দেওয়া হয়েছে।" তিনি উল্লেখ করেন, "প্রথম বর্ষের শিক্ষার্থীরা এখন মেধার ভিত্তিতে সিট পাচ্ছে।"

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রায় চার হাজার নিবন্ধিত নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


নওগাঁয় গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নওগাঁর মান্দায় গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি বসতঘর এবং একটি গোয়ালঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করছে, এই ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাটি শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা গ্রামের মৃত খালেকের ছেলে মো. নাসির উদ্দিনের বাড়িতে ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মাহফুজা খাতুন জানিয়েছেন, রাত ১টার দিকে তিনি ঘর থেকে বের হয়ে গোয়ালঘরে আগুন জ্বলতে দেখেন। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। আগুন দ্রুত আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালিয়ে তা অনেকটা নিয়ন্ত্রণে আনেন।

মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। ফলে আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।" স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও ফায়ার সার্ভিস গিয়ে আগুন পুরোপুরি নির্বাপণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোড আইল্যান্ডে জলাতঙ্ক আক্রান্ত বাদুড়ের কারণে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


রোড আইল্যান্ডে জলাতঙ্ক আক্রান্ত বাদুড়ের কারণে সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের রজার উইলিয়ামস পার্ক চিড়িয়াখানায় জলাতঙ্কে আক্রান্ত একটি বাদুড়ের উপস্থিতি শনাক্ত হওয়ার পর রাজ্য স্বাস্থ্য বিভাগ স্থানীয় জনগণের জন্য সতর্কতা জারি করেছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চিড়িয়াখানায় আসা দর্শকদের অবিলম্বে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

রোড আইল্যান্ড স্বাস্থ্য বিভাগ (আরআইডিওএইচ) জানিয়েছে, গত ২৪ আগস্ট চিড়িয়াখানার জল-ক্রীড়া (ওয়াটার প্লে) এলাকায় দর্শনার্থীরা একটি বাদুড়কে অস্বাভাবিক আচরণ করতে দেখেন। চিকিৎসকেরা লক্ষণগুলো বিশ্লেষণ করে নিশ্চিত হন যে বাদুড়টি জলাতঙ্কে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে ছিল। এই ঘটনার পর গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে রাজ্য স্বাস্থ্য বিভাগ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

চিড়িয়াখানার পশুচিকিৎসা দলের দাবি, বাদুড়টি বন্য ছিল এবং এটি চিড়িয়াখানার নিজস্ব প্রাণী সংগ্রহের অন্তর্ভুক্ত ছিল না। প্রোটোকল অনুযায়ী, বাদুড়টিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হলেও পরীক্ষার আগেই বাদুড়টি নিখোঁজ হয়ে যায়। বাদুড়ের কামড় বা আঁচড় অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় অনেকেই তা অনুভব করতে পারেন না। এই কারণে, সেদিন যারা ওই এলাকায় ছিলেন, তাদের সতর্কতামূলক চিকিৎসার আওতায় আনার জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বাদুড়ের দাঁত অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় কামড়ের বিষয়টি অনেক সময় অনুধাবন করা কঠিন হয়। ফলে, ওই দিন চিড়িয়াখানায় কোনো বাদুড়ের সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত তাদের নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে জলাতঙ্ক বা জলাতঙ্ক-সন্দেহযুক্ত প্রাণীর উপদ্রব অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার তথ্য প্রকাশ করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। বিশেষ করে র‍্যাকুন ও বাদুড়ের মধ্যে এই ভাইরাসের বিস্তার বেশি দেখা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ম্যাসাচুসেটসের কেপ কডসহ বিভিন্ন বন্য এলাকায় হেলিকপ্টার থেকে প্রতিষেধকযুক্ত খাবারের প্যাকেট ফেলা হচ্ছে।

উল্লেখ্য, সময়মতো উপযুক্ত প্রতিষেধক বা চিকিৎসা না পেলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অকার্যকর করে দেওয়া এই রোগ মানুষের ক্ষেত্রে প্রায় শতভাগ প্রাণঘাতী রূপ ধারণ করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ইতিবাচক চিন্তা দিবস, নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


আজ ইতিবাচক চিন্তা দিবস, নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকার পরামর্শ

আজ ১৩ সেপ্টেম্বর ইতিবাচক চিন্তা দিবস (Positive Thinking Day)। জীবনের বিভিন্ন চাপ, দুশ্চিন্তা ও ব্যস্ততার কারণে অনেক সময় নেতিবাচক চিন্তা মনে ভর করে। এর ফলে মানসিক চাপ বৃদ্ধি পায়, মন খারাপ হতে পারে এবং দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তে দেখা যায়। তাই এই দিনটি নেতিবাচক ভাবনা থেকে কিছুটা দূরে সরে ইতিবাচকভাবে জীবনকে দেখার অভ্যাস গড়ে তোলার একটি উপলক্ষ হতে পারে।

ইতিবাচক চিন্তা মানে জীবনের সমস্যাগুলো অস্বীকার করা নয়। বরং কঠিন পরিস্থিতি মেনে নিয়ে তার ভালো দিক খুঁজে দেখা, সমস্যার সমাধানের দিকে মনোযোগ দেওয়া এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকার চেষ্টা করাই এর মূল উদ্দেশ্য।

ইতিবাচক চিন্তা কেন গুরুত্বপূর্ণ?

বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, ইতিবাচক চিন্তার অভ্যাস মানসিক চাপ কমাতে, বিষণ্নতার ঝুঁকি হ্রাস করতে এবং সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিছু গবেষণায় ইতিবাচক মনোভাবের সঙ্গে হৃদ্‌রোগের ঝুঁকি কমা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘায়ুর সম্পর্কও পাওয়া গেছে।

তবে সব সময় জোর করে ইতিবাচক থাকার চেষ্টা করাও সঠিক নয়। কঠিন পরিস্থিতি বা নেতিবাচক অনুভূতিকে স্বীকার করে বাস্তবসম্মতভাবে সমাধানের দিকে এগিয়ে যাওয়াই অধিক কার্যকর।

ইতিবাচক চিন্তার অভ্যাস গড়বেন যেভাবে

১. নেতিবাচক ভাবনার কারণ খুঁজুন

কোন পরিস্থিতিতে আপনার মনে নেতিবাচক চিন্তা বেশি আসে, তা খেয়াল করুন। কারণগুলো বুঝতে পারলে ধীরে ধীরে সেই ভাবনার ধরন পরিবর্তন করা সহজ হয়ে যাবে।

২. নেতিবাচক ভাবনার বিপরীতে ভালো কিছু খুঁজুন।

কোনো পরিস্থিতিতে খারাপ দিক চোখে পড়লে তার পাশাপাশি অন্তত একটি ভালো দিক খুঁজে দেখুন। নিয়মিত চর্চা করলে ধীরে ধীরে ইতিবাচকভাবে ভাবার অভ্যাস তৈরি হতে পারে।

৩. প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন

আপনার জীবনে যা আছে, সেগুলোর জন্য কৃতজ্ঞ হওয়ার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন কয়েকটি ছোট বিষয় মনে করুন, যেগুলো আপনাকে আনন্দ দেয় বা যার জন্য আপনি কৃতজ্ঞ।

৪. নেতিবাচক পরিবেশ এড়িয়ে চলুন

সব সময় হতাশা ও অভিযোগ করেন—এমন মানুষের সঙ্গে অতিরিক্ত সময় কাটালে নিজের মনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ইতিবাচক মনোভাবের মানুষের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন।

৫. কিছু সময় নিজের জন্য রাখুন

নিরিবিলি বসে গভীর শ্বাস নেওয়া, ধ্যান করা কিংবা কিছুক্ষণ মনকে শান্ত রাখার অভ্যাস মানসিক চাপ কমাতে সহায়তা করতে পারে। নিজের সঙ্গে সদয় আচরণ করাও জরুরি।

৬. সমস্যার বদলে সমাধানে মন দিন

কোনো সমস্যা নিয়ে বারবার ভাবার বদলে কীভাবে তা মোকাবিলা করা যায়, সেদিকে মনোযোগ দিন। এতে নেতিবাচক অনুভূতি সামলানো সহজ হতে পারে।

৭. ছোট সাফল্যও উদযাপন করুন

বড় অর্জনের অপেক্ষা না করে ছোট ছোট সাফল্যকেও গুরুত্ব দিন। নিজের অগ্রগতি স্বীকার করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে এবং ইতিবাচক মনোভাব তৈরি হয়।

মন খারাপ হলে কী করবেন?

মন খারাপ থাকলে একা সবকিছু সামলানোর চেষ্টা না করে কাছের মানুষের সঙ্গে কথা বলতে পারেন। হাসির কোনো অনুষ্ঠান দেখা, পছন্দের বই পড়া, গান শোনা কিংবা নাচের মতো আনন্দদায়ক কাজে সময় কাটানোও মন ভালো করতে সহায়তা করতে পারে।

হাঁটাহাঁটি বা শরীরচর্চাও মেজাজ ভালো করতে এবং ইতিবাচক চিন্তা বাড়াতে সহায়ক হতে পারে। নিজের জন্য কিছু করা কিংবা অন্য কারও উপকার করাও আনন্দ ও আশাবাদ বৃদ্ধি করতে পারে।

কঠিন সময়েও ইতিবাচক থাকার চেষ্টা

জীবনে সব সময় ভালো সময় থাকবে না। ব্যর্থতা, হতাশা কিংবা অপ্রত্যাশিত পরিস্থিতি আসতেই পারে। এমন সময়ে শুধুমাত্র সমস্যার দিকে তাকিয়ে না থেকে পরিস্থিতির মধ্যেও কোনো ইতিবাচক দিক আছে কি না, তা খুঁজে দেখা যেতে পারে।

প্রতিদিন অন্তত একটি ভালো বিষয় মনে করা, প্রিয় মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, নিজের পছন্দের কাজে সময় দেওয়া এবং ভবিষ্যতের ছোট ছোট আনন্দের অপেক্ষা করা মনকে ভালো রাখতে সহায়তা করতে পারে।

তবে দীর্ঘদিন ধরে নেতিবাচক চিন্তা, অতিরিক্ত হতাশা বা মানসিক চাপ সামলাতে কষ্ট হলে বিশেষজ্ঞের সহায়তা নেওয়া উচিত। প্রয়োজন হলে প্রশিক্ষিত পেশাজীবী পরিস্থিতি বুঝে উপযুক্ত পরামর্শ ও সহায়তা দিতে পারেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%