প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী জয়রামপুর রেলস্টেশনে সাগরদাঁড়ি-কপোতাক্ষ ট্রেনের আপ-ডাউন স্টপেজসহ একাধিক দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জয়রামপুর রেলস্টেশনে রেলপথ অবরোধ করে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। এই মানববন্ধন কর্মসূচিটি দামুড়হুদা উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে পরিচালিত হয়।
কর্মসূচির সময় রাজশাহী থেকে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিকে প্রায় ২০ মিনিটের জন্য থামিয়ে রাখা হয় এবং রেলপথ অবরোধকারীরা ৮টি দাবি পেশ করেন। আন্দোলনকারীরা রেল কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর রেলপথ মুক্ত করে কর্মসূচি প্রত্যাহার করেন।
উল্লেখিত ৮ দাবির মধ্যে রয়েছে, জয়রামপুর রেলওয়ে স্টেশনে সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেসের আন্তঃনগর বিরতি নিশ্চিত করা। স্টেশন মাস্টারসহ স্টেশনের প্রয়োজনীয় কর্মী পুনর্বহাল করতে হবে। লুপ লাইন চালু করা এবং টিকিটিং ব্যবস্থা পুনঃস্থাপন করা। স্টেশনের প্ল্যাটফর্ম আধুনিকীকরণ, অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা প্রয়োজন। ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী স্থাপনা জরাজীর্ণ হয়ে যাওয়ায় একই নকশায় নতুন হলঘর নির্মাণের দাবি জানানো হয়। পোড়াদহ-গোয়ালন্দঘাট রুটে চলাচলকারী শাটল ট্রেনটি দর্শনা পর্যন্ত সম্প্রসারণ করতে হবে এবং স্থানীয় ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও বগির সংখ্যা বাড়ানোর দাবি করা হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ের (অতিরিক্ত দায়িত্ব) সহকারী নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, "রেল প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমি এখানে এসেছি। ডিআরএম পাকশী এই আন্দোলনের প্রতিনিধিদেরকে আগামী সোমবার আমন্ত্রণ জানিয়েছেন। হয়তো পজিটিভ কিছু হবে।"
এ সময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, স্থানীয় সিনিয়র নাগরিক পিয়ার আলী, সাবেক সেনা সদস্য লাজিব আক্তার সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন