ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ন্যাটোর শক্তি যাচাইয়ে রাশিয়া পোল্যান্ডে হামলা করতে পারে


ন্যাটোর শক্তি যাচাইয়ে রাশিয়া পোল্যান্ডে হামলা করতে পারে

রাশিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, ন্যাটোর ঐক্য ও শক্তি যাচাই করার উদ্দেশ্যে পোল্যান্ডে উসকানিমূলক হামলা করতে পারে মস্কো। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা এ নিয়ে পরিকল্পনাও করছে। এর মধ্যে রয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন হামলা অথবা জোটের অন্তর্ভুক্ত এলাকায় প্রবেশের মতো পদক্ষেপ।

পোল্যান্ডের গণমাধ্যম ‘ওনেট’-এ ওয়াশিংটনের এই সতর্কবার্তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পোলিশ প্রেসিডেন্ট কারোল নাভরোকির সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন, মস্কোর পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটন একাধিকবার পোল্যান্ডকে সতর্কবার্তা দিয়েছে।

রাশিয়ার এই উসকানিমূলক পদক্ষেপের মূল উদ্দেশ্য হবে উত্তেজনা বাড়িয়ে দেওয়া এবং ইউক্রেনে পশ্চিমা মিত্রদের সহায়তা কর্মসূচি স্থগিতে বাধ্য করা। আগামী কয়েক মাসের মধ্যে এই হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওনেট জানায়, উসকানিমূলক পদক্ষেপের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন হামলা অথবা বিমান হামলার মতো পরিস্থিতি তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। এ ধরনের পদক্ষেপের লক্ষ্য হতে পারে পোল্যান্ডকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে বাধ্য করা।

একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, সীমান্ত অঞ্চলে সবচেয়ে চরম পরিস্থিতিতে একটি ‘হাইব্রিড হামলা’ ঘটতে পারে। রাশিয়া বা বেলারুশের সৈন্যদের অনুপ্রবেশ হওয়ার শঙ্কাও থাকে। মস্কো এসব ঘটনার বিষয়ে দাবি করতে পারে যে, এগুলো জিপিএস ত্রুটি অথবা হেলিকপ্টার উদ্ধার অভিযান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে মরদেহ ফেলে স্বামী ও শ্বশুরের উধাও

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


হাসপাতালে মরদেহ ফেলে স্বামী ও শ্বশুরের উধাও

ভোলার চরফ্যাশনে জরিনা বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বামীর পরিবারের দাবি, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পর স্বামী ও শ্বশুর হাসপাতালেই মরদেহ রেখে পালিয়ে যাওয়ায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এই রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে স্বামী শরীফের বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত জরিনা বেগম একই এলাকার সিরাজ পাটোয়ারীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জরিনা বেগম বিষপান করেন বলে দাবি করা হয়। পরে তার স্বামী ও শ্বশুর তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে মৃত্যুর পর স্বামী ও শ্বশুর হাসপাতাল থেকে মরদেহ রেখে পালিয়ে যান। এরপর পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালের তথ্যের ভিত্তিতে মরদেহের সুরতহাল শেষে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের বাবা সিরাজ পাটোয়ারী জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের শরীফের সঙ্গে জরিনার বিয়ে হয়। শুরুর দিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। বিষয়টি একবার মুঠোফোনে মেয়েও তাকে জানিয়েছিল। তবে কী কারণে তার মেয়ে বিষপান করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি আরও বলেন, মৃত্যুর পর মেয়ের মরদেহ হাসপাতালে রেখে স্বামী ও শ্বশুর পালিয়ে যাওয়ায় ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে।

স্থানীয় কয়েকজন প্রতিবেশীর দাবি, জরিনার স্বামীর আচরণ ভালো ছিল না। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। তাদের ধারণা, পারিবারিক নির্যাতনের কারণেই জরিনা আত্মহত্যা করে থাকতে পারেন। আবার তাকে হত্যা করা হয়েছে কি না, সেই সন্দেহও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার পর স্বামীর বাড়ির সদস্যদের কাউকে এলাকায় না পাওয়ায় স্থানীয়দের সন্দেহ আরও বেড়েছে।

দুলারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) গোফরান সিকদার বলেন, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় পিবিআই সদস্যকে ছুরিকাঘাত, ১০ মামলার আসামি আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


কুমিল্লায় পিবিআই সদস্যকে ছুরিকাঘাত, ১০ মামলার আসামি আটক

কুমিল্লায় একটি হত্যা মামলার তদন্তের জন্য তথ্য সংগ্রহ করতে যাওয়ার সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক উপ-পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। এই ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম এরশাদুল ইসলাম ওরফে কমল, যার বয়স ৩৭ বছর। পিবিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরকমলকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

পিবিআই সূত্র জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তদন্তের অংশ হিসেবে এসআই মো. আমিরুল ইসলাম, এসআই আল মাহিন এবং কনস্টেবল আবুল খায়ের কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা পশ্চিমপাড়া এলাকায় তথ্য সংগ্রহের জন্য গিয়েছিলেন।

ওই এলাকায় পৌঁছানোর পর একটি রিকশা গ্যারেজের অবস্থান জানতে চাইলে এতে উত্তেজিত হয়ে এরশাদুল ইসলাম ওরফে কমল পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ধারালো একটি ছুরি নিয়ে এসআই আমিরুল ইসলামের ওপর হামলা চালান, যার ফলে আত্মরক্ষার চেষ্টা করার সময় এসআই আমিরুলের ডান হাতে গুরুতর জখম ঘটে।

হামলার পর সঙ্গে থাকা পুলিশ সদস্য এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। পরে আহত এসআইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) বিকেলে অভিযানে অভিযান চালিয়ে অভিযুক্ত এরশাদুল ইসলাম ওরফে কমলকে গ্রেফতার করা হয়। পিবিআই জানিয়েছে, তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। এবং এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পিবিআই আরও জানায়, যে হত্যা মামলার তদন্ত করতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে, সেটি ছিল একটি ক্লুলেস হত্যা মামলা। মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই ইতোমধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে এবং দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি সংক্রান্ত বিরোধে বগুড়ায় রক্তক্ষয়ী, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


জমি সংক্রান্ত বিরোধে বগুড়ায় রক্তক্ষয়ী, নিহত ১

জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে দুই পক্ষের সংঘর্ষ ঘটেছে, যার ফলে লিটন সাকিদার (৪০) নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঘটনাটি ঘটেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, ওই গ্রামের মুহিদুল ইসলাম সাকিদার এবং খাজা প্রামাণিকের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। মূলত এ বিরোধকে কেন্দ্র করে আদালতে একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। সকালে ওই জমির দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর গুরুতর আহত লিটন সাকিদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।

গুরুতর আহত আরও দুজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানিয়েছেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

. গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে তদন্তে পুলিশ,

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


. গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে তদন্তে পুলিশ,

গাজীপুরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। জানা গেছে, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল ওই মিছিলে নেতৃত্ব দেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের ৩ নম্বর গেট থেকে মিছিল শুরু হয়। নেতাকর্মীরা রাজেন্দ্রপুর বাজার এলাকায় গিয়ে মিছিলটি শেষ করেন। মিছিলে অংশ নেন প্রায় ১৫০ থেকে ২০০ জন।

মিছিলে স্লোগান দেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। তারা বলেছিলেন- শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তুমি কে, আমি কে—বাঙালি, বাঙালি, মুজিব তোমার স্মরণে, ভয় করিনা মরণে, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা। তারা এসব স্লোগান দিতে দিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে মিছিল করেন নিষিদ্ধ সংগঠন গাজীপুর জেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

পরে সংক্ষিপ্ত পথসভায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আজকে গাজীপুরের মাটিতে আপনাদের উপস্থিত হয়ে যে ভালোবাসা দেখিয়েছেন, সে জন্য আমি আজীবন কৃতজ্ঞ। তিনি বলেন, এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে, সেটি হলো শেখ হাসিনার আইন। তিনি আরও বললেন, আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমি নাসির মোড়ল শেখ হাসিনার সৈনিক, আমি শেখ হাসিনার কর্মী। নাসির মোড়ল ঘোষণা করেন, এই বাংলাদেশে যতদিন পর্যন্ত শেখ হাসিনা না আসবেন, আমি আপনাদের আশ্বস্ত করছি—শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে “জয় বাংলা”র বিজয় আমরা ছিনিয়ে আনবই।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মিছিলের বিষয়টি জানা গেছে। তারা জানান, বিভিন্ন ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

জানা গেছে, গাজীপুর জেলা পুলিশের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি, এটি মেট্রোপলিটন (জিএমপি) এলাকায় হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%