বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৪৩ পি.এম
বয়সের ছাপ কমানোর পাশাপাশি মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণের জন্য বোটক্স ব্যবহৃত হয়। যদিও এটি সাধারণভাবে নিরাপদ ও কার্যকর বলে মনে করা হয়, তবে কিছু ব্যক্তির ক্ষেত্রে এর পর স্নায়বিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই বোটক্স নেওয়ার পূর্বে এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবগত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বোটক্সে কী ধরনের সমস্যা হতে পারে
বোটক্স শরীরের নির্দিষ্ট পেশিতে স্নায়ুর সংকেত সাময়িকভাবে আটকে দেয়, যার ফলে ওই পেশি কিছু সময়ের জন্য দুর্বল হয়ে যেতে পারে। এই কারণেই কিছু স্নায়বিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
সম্ভাব্য সমস্যাগুলোর মধ্যে রয়েছে—
বোটক্সের প্রয়োগের স্থান এবং পরিমাণের উপর নির্ভর করে কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হবে। চিকিৎসা বা সংবেদনশীল স্থানের কাছাকাছি প্রয়োগের ক্ষেত্রে বেশি মাত্রার বোটক্স প্রয়োজন হলে ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে।
ঝুঁকি কমাতে কী করবেন
বোটক্সের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব নয়। তবে কিছু সতর্কতা অবলম্বন করলে ঝুঁকি কমানো যেতে পারে।
অভিজ্ঞ চিকিৎসক বেছে নিন:
যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকের কাছে বোটক্স নেওয়া অপরিহার্য। সঠিক পদ্ধতি ও সঠিক স্থানে প্রয়োগ করলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি অনেকটাই হ্রাস পেতে পারে।
আগের অসুস্থতা ও ওষুধের কথা জানান:
বোটক্স নেওয়ার পূর্বে আপনার শারীরিক সমস্যা এবং নিয়মিত ব্যবহৃত ওষুধ সম্পর্কে চিকিৎসককে অবহিত করা উচিত। কিছু অসুস্থতা ও ওষুধ বোটক্সের পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়াতে পারে।
সঠিক মাত্রা নিশ্চিত করুন:
বোটক্সের পরিমাণ নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। প্রয়োজনের তুলনায় বেশি মাত্রা ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে।
শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে জানানো উচিত।
বোটক্স নেওয়ার পর চোখের পাতা ঝুলে যাওয়া, গিলতে সমস্যা, মাথা ঘোরা বা অস্বাভাবিক পেশি দুর্বলতার মতো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে জানানো উচিত।
আগেরবার বোটক্স নেওয়ার পর স্নায়বিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের সঙ্গে বিষয়টি আলোচনা করা জরুরি। প্রয়োজনে বোটক্সের মাত্রা, প্রয়োগের স্থান বা চিকিৎসার ব্যবধান পরিবর্তন করা যেতে পারে।
দীর্ঘমেয়াদি স্নায়ুর ক্ষতি হয় কি
সঠিকভাবে বোটক্স প্রয়োগ করা হলে দীর্ঘমেয়াদি স্নায়বিক পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা খুব কম। বোটক্সের কারণে স্নায়ুর ক্ষতি হওয়া বিরল।
বেশিরভাগ পার্শ্বপ্রতিক্রিয়া সাময়িক। সাধারণত বোটক্সের প্রভাব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এসব সমস্যা দূর হয়ে যায়। একটি প্রয়োগের পর বোটক্সের প্রভাব সাধারণত তিন থেকে চার মাসের মধ্যে কমে আসে।
তবে দীর্ঘ সময় ধরে বারবার বোটক্স নেওয়ার ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন, নির্দিষ্ট পেশিতে দীর্ঘ সময় কাজ কমে যাওয়ার কারণে সেই পেশি দুর্বল বা ছোট হয়ে যেতে পারে। আবার কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ব্যবহারের পর শরীরে এমন কিছু প্রোটিন তৈরি হতে পারে, যা বোটক্সের কার্যকারিতার বিরুদ্ধে কাজ করে।
বোটক্সে কি স্ট্রোক হতে পারে
বর্তমান তথ্য অনুযায়ী, বোটক্সের কারণে স্ট্রোক হওয়ার কোনো প্রতিবেদন নেই।
বোটক্সে কি স্মৃতিভ্রংশ বা মস্তিষ্কে ঝাপসা ভাব হয়?
বোটক্সের কারণে স্মৃতিভ্রংশ বা মস্তিষ্কে ঝাপসা ভাব হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। গবেষণায় এমন তথ্য পাওয়া যায়নি যে, বোটক্স মস্তিষ্কে কোনো প্রভাব ফেলে।
বোটক্স নেওয়ার আগে যা মনে রাখবেন
বোটক্স নেওয়ার পরিকল্পনা থাকলে আগে চিকিৎসকের সঙ্গে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত। কোন ওষুধ বন্ধ বা পরিবর্তন করতে হবে কি না, সেটিও চিকিৎসকের কাছ থেকে জেনে নেওয়া উচিত।
বোটক্স নেওয়ার পর শরীরে বা মুখে পরিবর্তন কত সময়ের মধ্যে দেখা যাচ্ছে, সেটিও খেয়াল রাখা উচিত। এতে পরবর্তী চিকিৎসার সময় নির্ধারণে চিকিৎসককে তথ্য দেওয়া সহজ হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সৌন্দর্যচর্চার জন্য হলেও বোটক্সকে হালকা কোনো বিষয় হিসেবে না দেখা। সঠিক চিকিৎসক, সঠিক মাত্রা এবং সঠিক প্রয়োগ পদ্ধতি বেছে নেওয়া সম্ভাব্য ঝুঁকি কমানোর প্রধান উপায়।
সূত্র: হেলথলাইন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের প্রক্রিয়ায় রয়েছে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। টিওয়াইসি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, নতুন চুক্তির বিষয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে স্কালোনির। নতুন চুক্তির মাধ্যমে তিনি ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে থাকার সুযোগ পাবেন। এছাড়া, চুক্তিতে আরও দুই বছর বাড়ানোর সুযোগও থাকতে পারে। যদি সেটি কার্যকর হয়, তাহলে ২০৩০ বিশ্বকাপেও স্কালোনি আর্জেন্টিনার ডাগআউটে থাকতে পারেন।
২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব গ্রহণের পর স্কালোনির অধীনে দলটি চারটি শিরোপা অর্জন করেছে, যার মধ্যে রয়েছে ২০২২ বিশ্বকাপ। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের পর স্কালোনি তার ভবিষ্যৎ নিয়ে বলেছিলেন, “আমার একটা পরিকল্পনা আছে। চুক্তি পূরণ করব, এরপর দেখা যাবে।” এরপর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়।
এএফএ স্কালোনিকে ধরে রাখার ব্যাপারে আগ্রহী ছিল। বিশ্বকাপের ফাইনালের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারা নতুন চুক্তির দিকে এগোচ্ছে।
নতুন চুক্তি হলে স্কালোনির কোচিং স্টাফেও পরিবর্তন আসবে। সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল আগামী ডিসেম্বরে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়বেন। এরপর তিনি নিজেই প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করার পরিকল্পনা করেছেন।
এদিকে, বিশ্বকাপের পর ঘরের মাঠে নতুন পরীক্ষায় নামছে স্কালোনির দল। ২১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এই পর্ব। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে তারা। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচটিকেই লিওনেল মেসির বিদায়ী ম্যাচ হিসেবে ধরা হচ্ছে।
ঘোষিত স্কোয়াডে তরুণদের প্রাধান্য দেখা গেছে। নিয়মিতদের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, আগুস্তিন গিয়াই, মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন গোমেজ ও একুই ফার্নান্দেজ। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন রোমান ভেগা, সান্তিয়াগো সিমোন, লিওনেল ফ্লোরেস ও তোবিয়াস আন্দ্রাদা।
সব মিলিয়ে, নতুন চুক্তি হলে আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির দীর্ঘমেয়াদি যাত্রা অব্যাহত থাকার পথ আরও পরিষ্কার হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পারিবারিক সূত্রে জানা যায়, অসৎ চরিত্রের জন্য এলাকার মানুষের কাছে তার বাবার নামেও ‘কুত্তা’ উপাধি জুটেছিল। সেই ধারাবাহিকতায়, নিজের উগ্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কিশোর গ্যাং লিডার হিসেবে আত্মপ্রকাশ করে শ্রাবণও লাভ করেছে ‘কুত্তা শ্রাবণ’ উপাধি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ত্রাস হিসেবে পরিচিত, শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারী এই কিশোর গ্যাং লিডার শ্রাবণ অবশেষে এসআরবির হাতে গ্রেপ্তার হয়েছে, তার তিন সহযোগীসহ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
তিনি জানান, আজ ২৩ সেপ্টেম্বর রাত ১টার দিকে এসআরবি-১১-এর একটি বিশেষ অভিযানে রূপগঞ্জের চনপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবির প্রাথমিক অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামি শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় নিজস্ব কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আসছিল। চনপাড়া ও রূপগঞ্জ এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি, জবরদখল, জমি দখল ও চাঁদাবাজির মতো অপরাধের সঙ্গে এই চক্রটি জড়িত ছিল। সাম্প্রতিক সময়ে, এই গ্যাং রূপগঞ্জের রূপসা ও চনপাড়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
আসামি শ্রাবণের পারিবারিক পরিচয় ও অপরাধের ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, তার পুরো পরিবারই এলাকায় নানা ধরনের সমাজবিরোধী কার্যকলাপে লিপ্ত। তাদের এমন আচরণের কারণে এলাকাবাসী ক্ষুব্ধ ছিল। বর্বরোচিত হামলা ও অত্যাচার চালিয়ে সে নিজের নাম দেয় ‘কুত্তা শ্রাবণ’।
এসআরবি জানায়, তার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা চনপাড়া ও রূপসা পৌর এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে নিরীহ মানুষের ঘরবাড়ি ভাঙচুর, দোকানে আগুন দেওয়া, লুটপাট এবং প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিত। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ মোট ১৮টি মামলা রয়েছে।
এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই কুখ্যাত গ্যাং লিডার ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে র্যাবের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইবনে সিনা ট্রাস্ট জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: মেডিকেল অফিসার (আইসিইউ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি
অন্যন্য যোগ্যতার মধ্যে রয়েছে: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর বৈধ নিবন্ধন।
অভিজ্ঞতার ক্ষেত্রে, প্রার্থীদের আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ারে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হাসপাতালে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ট্রাস্টের নীতিমালা অনুযায়ী
আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বাসভাড়ার পর এবার লঞ্চের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন যে, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "রেল মন্ত্রণালয় থেকে রেলের ভাড়া বাড়ানোর চাপ আছে, নাহলে লোকসান আরও বাড়বে।" তিনি উল্লেখ করেন, "আমরা ১০ বছর রেলের ভাড়া বাড়াইনি। জনগণের প্রতি আমাদের মনোযোগ, দায়বদ্ধতা আছে। এবার ভাড়া বাড়ানোর খুব চাপ আছে। কারণ, নাহলে আরও লোকসান হবে।"
মন্ত্রী আরও জানান, "তবুও এখনও রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেইনি। বলেছি ভাড়া না বাড়িয়ে যা আছে তা যাতে রাখা যায়। ফলে আপাতত আগের ভাড়া থাকছে। সর্বোচ্চ চেষ্টা করছি রেলের ভাড়া না বাড়ানোর।" তিনি বলেন, "একান্তই যদি ভাড়া বাড়ে, সেটি যৌক্তিক বাড়বে। তবে এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেইনি।"
লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে তিনি জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য বিষয় বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। কিন্তু যাত্রীদের স্বার্থে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। পূর্বে সর্বনিম্ন ভাড়া ছিল ৩২ টাকা, যা বর্তমানে ৩৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, "ভাড়া বৃদ্ধি কাম্য না। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এজন্য জনদুর্ভোগের কথা বিবেচনা করেই আমরা সর্বনিম্ন ভাড়া বাড়ানোর চেষ্টা করেছি।" তিনি সতর্ক করে বলেন, "ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতার সুযোগ দেইনি।"
এছাড়া, মন্ত্রী জানান, সিএনজির দাম বাড়েনি। তাই সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। যদি কারও বাড়তি ভাড়া নেওয়ার তথ্য পাওয়া যায়, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ